যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর বিভেদ কমানোর আহ্বান পোপের

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৬:৫১ এএম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর বিভেদ কমানোর আহ্বান পোপের

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ (বাসস) : দক্ষিণ আমেরিকায় ১২ দিনের সফর শেষে ফেরার পথে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর বিভেদ কমানোর আহ্বান জানিয়েছেন পোপ চতুর্দশ লিও।

পোপের বিমান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিজ্ঞাপন

পোপ তার বিমানে আয়োজিত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ‘আমি আরও বেশি সংলাপ, সেতুবন্ধন ও সমঝোতার সক্ষমতা দেখতে চাই। বিতর্ক কমুক, যুদ্ধ কমুক, বিভেদ কমুক।’