ইউনাইটেডে পৌঁছেছেন পোচেত্তিনো

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পিএম
ইউনাইটেডে পৌঁছেছেন পোচেত্তিনো

রোববার অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়েই কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছেন ৫৪ বছর বয়সী এই কোচ। মৌসুমে এখন পর্যন্ত লিগে মাত্র একটি জয় পাওয়া ইউনাইটেড বর্তমানে রেলিগেশন জোনে আছে।

ঢাকা, ১৮ নভেম্বর ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের কোচের দায়িত্ব ছাড়ার কয়েক ঘণ্টা পর বুধবার ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার হিসেবে কাজ শুরু করতে ক্লাবটির ক্যারিংটন অনুশীলন কেন্দ্রে পৌঁছেছেন মরিসিও পচেত্তিনো।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে পোচেত্তিনো অধ্যায় শেষ করেন হাইতির বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে। 

এরপরই ব্রিটেনের উদ্দেশে বিমানে চড়েন আর্জেন্টাইন এই কোচ।

বিজ্ঞাপন

রোববার প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি শুরু করতে পোচেত্তিনোকে দ্রুত ক্লাবের অনুশীলন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

ক্লাবের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “এখানে আসতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। এই অসাধারণ ক্লাবের অংশ হতে পারা সম্মানের ও সৌভাগ্যের। কাজ শুরু করার জন্য মুখিয়ে আছি।”

গত শুক্রবার পোচেত্তিনোকে নিয়োগ দেওয়ার ঘোষণা দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। এর ২৪ ঘণ্টা আগে মাইকেল ক্যারিককে বরখাস্তের কথা জানায় ক্লাবটি। ১৯৮৬-৮৭ মৌসুমের পর ইংলিশ শীর্ষ লিগে ক্যারিকের অধীনে এটিই ছিল রেড ডেভিলসদের সবচেয়ে বাজে মৌসুম শুরুর ঘটনা।

টটেনহ্যাম ও চেলসির সাবেক কোচ পোচেত্তিনো ওল্ড ট্রাফোর্ডে ২০২৮-২৯ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি করেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার পোচেত্তিনো বলেন, ম্যানচেস্টারে ইউনাইটেডকে আবারও প্রভাবশালী ফুটবল শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে তার সময় প্রয়োজন।

টিএনটি স্পোর্টস ইউএস’কে তিনি বলেন, “নতুন চ্যালেঞ্জটি অনেক বড়। তবে একই সঙ্গে এটি সেই রোমাঞ্চ, যা আপনি অনুভব করতে চান।”