ফিফা সভাপতি পদে ইউরোপের বাইরেও সমর্থন পাওয়ার দাবি ডিয়ালোর

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩২ পিএম
ফিফা সভাপতি পদে ইউরোপের বাইরেও সমর্থন পাওয়ার দাবি ডিয়ালোর

“আমার দৃষ্টিভঙ্গি হবে উন্মুক্ত ও সম্মিলিত শাসনব্যবস্থা, যেখানে বিভিন্ন সংস্থা প্রকৃত অর্থেই নিজেদের ভূমিকা পালন করবে।”

ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনে লড়ার জন্য একজন গ্রহণযোগ্য প্রার্থী খুঁজে পেতে বেশ বেগ পেতে হচ্ছিল উয়েফাকে। আগামী বছরের ১৮ মার্চ মরক্কোর রাজধানী রাবাতে ফিফা কংগ্রেসে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ফ্রান্সের সাবেক কোচ ও আর্সেনালের সাবেক ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার একসময় ইউরোপের সমর্থন পাওয়ার মতো সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছিলেন। তবে তিনি নির্বাচনে লড়বেন না।

৪৭টি সদস্য সংস্থার সমন্বয়ে গঠিত এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) গত মাসে ইনফান্তিনোর পুন:নির্বাচনে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। এর আগে সংস্থাটি তার বিরোধিতা করার ইঙ্গিত দিয়েছিল।

বিজ্ঞাপন

ফিফার মোট সদস্য সংস্থা ২১১টি। সভাপতি নির্বাচনে প্রত্যেক সংস্থার একটি করে ভোট রয়েছে। জয়ী হতে হলে সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে হবে।

৬৩ বছর বয়সী ছেলে ডিয়ালো ২০২৩ সালের জানুয়ারি থেকে ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানসূচক সভাপতি ও ফিফা কাউন্সিলের সদস্য কোজো তাশিমা চলতি মাসের শুরুতে জানিয়েছিলেন, তিনিও ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পনা করছেন।

এ ছাড়া টটেনহ্যাম হটস্পারের সাবেক সুইস ডিফেন্ডার রামন ভেগাও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বীতা করার আগ্রহ প্রকাশ করেছেন।

উয়েফার সাবেক মহাসচিব ইনফান্তিনো ২০১৬ সাল থেকে ফিফার সভাপতির দায়িত্ব পালন করছেন।

ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬ (বাসস) : আসন্ন ফিফা সভাপতি নির্বাচনে জিয়ান্নি ইনফান্তিনোকে হটানোর প্রচেষ্টায় ইউরোপের বাইরের দেশগুলোর সমর্থনও পেয়েছেন বলে দাবি করেছেন ফ্রান্সের ফিলিপ ডিয়ালো।

ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ডিয়ালো বলেন, “তাকে হারাতে হলে ১০৬টি ভোট প্রয়োজন, যা সংখ্যাগরিষ্ঠতা। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কাছ থেকে ইতোমধ্যে ‘সর্বসম্মত’ সমর্থন পেয়েছি।”

তিনি আরও বলেন, “এখন অন্য মহাদেশগুলোর দেশগুলোকে রাজি করানোর দায়িত্ব আমার ও আমার দলের। তবে গতকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে জোরালো সমর্থনের বার্তা পাচ্ছি, যা আগামী কয়েক দিনের মধ্যে প্রকাশ করা হবে।”

আগামী বছরের মার্চে অনুষ্ঠিতব্য ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে প্রার্থী হওয়ার জন্য উয়েফার আমন্ত্রণ গ্রহণের এক দিন পর মঙ্গলবার প্যারিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিয়ালো।

৫৫টি সদস্য সংস্থার সমন্বয়ে গঠিত উয়েফা জানিয়েছে, প্রার্থিতা ঘোষণার সময়সীমা শেষ হওয়ার আগে ইউরোপের দেশগুলো ডিয়ালোর প্রতি ‘সর্বসম্মতভাবে পূর্ণ সমর্থন’ জানিয়েছে।

স্লোভেনীয় সভাপতি আলেকসান্দার সেফেরিনের নেতৃত্বে গত জুলাইয়ে বিশ্বকাপের স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা প্রকাশের পর থেকেই ইনফান্তিনোর বিরোধিতা করে আসছে উয়েফা।

ব্যাপক সমালোচনার মুখে দ্রুত ওই প্রস্তাব থেকে সরে আসেন ইনফান্তিনো। তবে এরপর সুইজারল্যান্ডের বর্তমান ফিফা সভাপতির বিরুদ্ধে ‘অপরাধমূলক অব্যবস্থাপনার’ অভিযোগ আনার সম্ভাব্য উদ্যোগের অংশ হিসেবে প্রমাণ সংগ্রহ করতে ফ্লোরিডার একটি আদালতের দ্বারস্থ হয়েছে উয়েফা।

গত সেপ্টেম্বরে ডিয়ালো ঘোষণা দিয়েছিলেন, ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করছে এফএফএফ। ইউরোপের আরও কয়েকটি ফুটবল সংস্থা একই ধরনের ঘোষণা দেওয়ার পর তিনি বলেছিলেন, “ফিফা সভাপতির ওপর রাখা আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।”

মঙ্গলবার ৬৩ বছর বয়সী ডিয়ালো বলেন, “ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো পর্দার আড়ালে, কোনো স্বচ্ছতা ছাড়াই এবং কারও সঙ্গে পরামর্শ না করে, নির্বাহী কমিটির মাধ্যমে না গিয়ে এককভাবে নেওয়ার শাসনব্যবস্থা আর চলতে পারে না।