উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ (বাসস) : দক্ষিণ আমেরিকায় ১২ দিনের সফর শেষে ফেরার পথে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর বিভেদ কমানোর আহ্বান জানিয়েছেন পোপ চতুর্দশ লিও।
পোপের বিমান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
পোপ তার বিমানে আয়োজিত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ‘আমি আরও বেশি সংলাপ, সেতুবন্ধন ও সমঝোতার সক্ষমতা দেখতে চাই। বিতর্ক কমুক, যুদ্ধ কমুক, বিভেদ কমুক।’