গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতে ম্যানিলায় পৌঁছেছেন ট্রাম্প
একাত্তর লাইভ
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১:১০ এএম
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১:১০ এএম
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার আসিয়ান-ইউএস বিশেষ শীর্ষ সম্মেলন ও কোয়াড নিরাপত্তা জোটের একটি বৈঠকে যোগ দিতে ম্যানিলায় পৌঁছেছেন।
নিজ দেশে নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পরও গুরুত্বপূর্ণ আঞ্চলিক সম্মেলনে প্রভাব বিস্তারের চেষ্টা করবেন তিনি।
ট্রাম্পের এই আগমনকে কেন্দ্র করে শহরটিতে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন।
ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সরাসরি সম্প্রচারিত ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে, আলাস্কার ফেয়ারব্যাংকস থেকে রওনা হওয়ার পর স্থানীয় সময় বিকেল ৫টা ৫৪ মিনিটে নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ান থেকে নামেন ট্রাম্প।













