শীতকালীন সবজি : উৎপাদন বাড়ছে, বাজারব্যবস্থায় পিছিয়ে কৃষক!

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ৫:৪৩ পিএম
শীতকালীন সবজি : উৎপাদন বাড়ছে, বাজারব্যবস্থায় পিছিয়ে কৃষক!
বাংলাদেশে আলু ছাড়া অধিকাংশ তাজা সবজির জন্য কৃষক পর্যায়ে আধুনিক সংরক্ষণ সুবিধা সীমিত। সবজির ধরন অনুযায়ী উপযুক্ত তাপমাত্রা, আর্দ্রতা ও বায়ু চলাচলের ব্যবস্থা প্রয়োজন। কিন্তু কৃষক সাধারণত এসব সুবিধা পান না।
শীতকালীন সবজি ও ফলমূলের উৎপাদন বাংলাদেশের কৃষি অর্থনীতির একটি বড় শক্তি। কিন্তু উৎপাদন বৃদ্ধি, বাজারের চাহিদা, সংরক্ষণ, পরিবহন, প্যাকেজিং, গ্রেডিং এবং রপ্তানির মধ্যে সমন্বয় না থাকলে এই সম্ভাবনা কৃষকের আয় ও জাতীয় অর্থনীতিতে প্রত্যাশিত সুফল দিতে পারবে না।

উৎপাদন ও বাজারের চাহিদার মধ্যে সমন্বয়হীনতা: বাংলাদেশে অনেক সময় একই এলাকায় একই ধরনের সবজি একযোগে উৎপাদিত হয়। ফলে মৌসুমের নির্দিষ্ট সময়ে বাজারে অতিরিক্ত সরবরাহ তৈরি হয় এবং দাম পড়ে যায়। আবার অন্য সময়ে চাহিদা অনুযায়ী পণ্য পাওয়া যায় না। এই সমস্যা মোকাবিলায় উৎপাদন পরিকল্পনা বাজারের চাহিদা, ভোক্তার পছন্দ, রপ্তানি সম্ভাবনা এবং অঞ্চলভিত্তিক কৃষি-জলবায়ুর সঙ্গে সমন্বিত হওয়া প্রয়োজন।

উপজেলা ও জেলা পর্যায়ে ফসলভিত্তিক উৎপাদন তথ্য সংগ্রহ, সম্ভাব্য বাজারদর বিশ্লেষণ এবং আগাম চাহিদা নিরূপণের ব্যবস্থা করতে হবে। কৃষকদের মোবাইল অ্যাপ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং উৎপাদক সংগঠনের মাধ্যমে বাজারসংক্রান্ত তথ্য সরবরাহ করা যেতে পারে।

বিজ্ঞাপন

চুক্তিভিত্তিক কৃষি এবং উৎপাদক-ক্রেতা সরাসরি সংযোগও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে চুক্তির মূল্য, পণ্যের মান, পরিমাণ, সরবরাহের সময় এবং ক্রেতার দায়বদ্ধতা স্পষ্ট থাকতে হবে, যাতে কৃষক কোনোভাবেই একতরফা শর্তের শিকার না হন।

প্যাকেজিং ও গ্রেডিং: রপ্তানিযোগ্য কৃষিপণ্যের পূর্বশর্ত, বাংলাদেশের অনেক কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সম্ভাবনা রাখলেও প্যাকেজিং ও গ্রেডিংয়ের দুর্বলতা বড় বাধা হয়ে দাঁড়ায়। একই চালানে বিভিন্ন আকার, রং, পরিপক্বতা ও মানের সবজি মিশিয়ে পাঠালে ক্রেতার কাছে পণ্যের গ্রহণযোগ্যতা কমে যায়।

বিজ্ঞাপন

রপ্তানি বাজারে সাধারণত পণ্যের আকার, ওজন, বাহ্যিক মান, পরিচ্ছন্নতা, অবশিষ্ট বালাইনাশকের মাত্রা এবং প্যাকেজিংয়ের নির্দিষ্ট মান অনুসরণ করতে হয়। তাই উৎপাদন পর্যায় থেকেই গ্রেডিং ব্যবস্থা চালু করা প্রয়োজন। কৃষিপণ্যের আকার ও মান অনুযায়ী পৃথক শ্রেণি নির্ধারণ, পরিষ্কারকরণ, উপযুক্ত প্যাকেজিং এবং লেবেলিং নিশ্চিত করতে হবে।

প্যাকেজিংয়ের ক্ষেত্রে এমন উপকরণ ব্যবহার করা উচিত, যা পণ্যকে আঘাত, আর্দ্রতা ও পরিবহনজনিত ক্ষতি থেকে রক্ষা করে। পাশাপাশি পরিবেশবান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য প্যাকেজিংয়ের ব্যবহার বাড়ানো প্রয়োজন।

রপ্তানিতে চ্যালেঞ্জ ও সম্ভাবনা: বাংলাদেশের শীতকালীন সবজি ও ফলমূল মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং অন্যান্য আন্তর্জাতিক বাজারে রপ্তানির সম্ভাবনা রয়েছে। প্রবাসী বাংলাদেশিদের চাহিদা, বিশেষায়িত বাজার এবং নিরাপদ তাজা কৃষিপণ্যের প্রতি আগ্রহ এ ক্ষেত্রে সুযোগ তৈরি করতে পারে।

তবে রপ্তানির ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হলো ধারাবাহিক মান বজায় রাখা, বালাইনাশকের অবশিষ্টাংশ নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক ফাইটোস্যানিটারি শর্ত পূরণ, ট্রেসেবিলিটি, উপযুক্ত প্যাকেজিং এবং নির্ভরযোগ্য সরবরাহব্যবস্থা। একবার পণ্য রপ্তানিতে ব্যর্থ হলে শুধু একটি চালানের ক্ষতি হয় না; সংশ্লিষ্ট দেশের বাজারে বাংলাদেশের পণ্যের সুনামও ক্ষতিগ্রস্ত হতে পারে।

রপ্তানি উন্নয়নে নির্দিষ্ট ফসল ও অঞ্চলভিত্তিক উৎপাদন ক্লাস্টার গঠন করা প্রয়োজন। এসব ক্লাস্টারে কৃষক প্রশিক্ষণ, মান নিয়ন্ত্রণ, পরীক্ষাগার সুবিধা, সংগ্রহ কেন্দ্র, রপ্তানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ এবং বাজারভিত্তিক উৎপাদন পরিকল্পনা থাকতে হবে।

উত্তম কৃষি চর্চা ও সার্টিফিকেশন: উত্তম কৃষি চর্চা বা Good Agricultural Practices (GAP) নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এর মধ্যে রয়েছে সঠিক বালাইনাশক নির্বাচন ও প্রয়োগ, সারের সুষম ব্যবহার, নিরাপদ সেচ, শ্রমিকের স্বাস্থ্যসুরক্ষা, পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ এবং ফসল সংগ্রহ-পরবর্তী ব্যবস্থাপনা।

বাংলাদেশের কৃষিতে শীতকাল সবজি উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ মৌসুম। এ সময়ে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুন, মুলা, গাজর, শিম, লাউ, মিষ্টিকুমড়া, পালংশাক, লালশাকসহ নানা ধরনের সবজি ব্যাপকভাবে উৎপাদিত হয়। পাশাপাশি বিভিন্ন অঞ্চলে পেয়ারা, কমলা, মাল্টা, বরই ও অন্যান্য মৌসুমি ফলের উৎপাদন ও বাজারজাতকরণও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

বাংলাদেশে উত্তম কৃষি চর্চা অনুসরণ ও সার্টিফিকেশন সম্প্রসারণ করা প্রয়োজন। তবে ছোট ও প্রান্তিক কৃষকের জন্য সার্টিফিকেশন প্রক্রিয়া যেন অতিরিক্ত ব্যয়বহুল বা জটিল না হয়, তা নিশ্চিত করতে হবে। সরকারি সহায়তা, কৃষক গ্রুপভিত্তিক সার্টিফিকেশন, প্রশিক্ষণ এবং সহজলভ্য পরীক্ষাগার সুবিধার মাধ্যমে এই বাধা কমানো সম্ভব। একই সঙ্গে সার্টিফিকেশনপ্রাপ্ত কৃষক যেন বাজারে অতিরিক্ত মূল্য বা নিশ্চিত ক্রেতা পান, সেই ব্যবস্থাও থাকতে হবে।

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা: কৃষকের উৎপাদন খরচ, শ্রম, জমির ভাড়া, সেচ, সার, বালাইনাশক, পরিবহন এবং ঋণের সুদ বিবেচনায় নিয়ে ন্যায্য মূল্য নির্ধারণের একটি কার্যকর কাঠামো প্রয়োজন। কৃষক বাজারে পণ্যের দাম সম্পর্কে আগাম তথ্য পাবেন, বিকল্প ক্রেতার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং প্রয়োজনে পণ্য সংরক্ষণ করতে পারবেন, এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে।

কৃষক উৎপাদক সংগঠন, সমবায়ভিত্তিক বিপণন, কৃষক বাজার, ডিজিটাল মার্কেটপ্লেস এবং সরাসরি ভোক্তার কাছে বিক্রির উদ্যোগ কৃষকের দর-কষাকষির ক্ষমতা বাড়াতে পারে। তবে শুধু ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করলেই সমস্যার সমাধান হবে না। সেখানে প্রকৃত ক্রেতা, নির্ভরযোগ্য পরিবহন, পণ্যের মান যাচাই, সময়মতো অর্থ পরিশোধ এবং বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা থাকতে হবে।

এখন প্রয়োজন উৎপাদনকেন্দ্রিক কৃষি থেকে বাজারসংযুক্ত, মাননির্ভর ও কৃষকবান্ধব কৃষিব্যবস্থায় রূপান্তর। কৃষকের উৎপাদন পরিকল্পনা থেকে শুরু করে পণ্য সংগ্রহ, সংরক্ষণ, বিপণন ও রপ্তানি পর্যন্ত একটি সমন্বিত সরবরাহব্যবস্থা গড়ে তুলতে হবে।

কৃষক ন্যায্য মূল্য পাবেন, ভোক্তা নিরাপদ ও সাশ্রয়ী পণ্য পাবেন এবং রপ্তানিকারক মানসম্মত কৃষিপণ্য সরবরাহ করতে পারবেন, এই তিনটি লক্ষ্য একসঙ্গে অর্জন করাই হওয়া উচিত শীতকালীন সবজি ও ফলমূলের বাজার উন্নয়নের মূলনীতি। কৃষির সাফল্য শুধু উৎপাদনের পরিমাণে নয়; কৃষকের ন্যায্য আয়, ভোক্তার নিরাপদ খাদ্য এবং বাজারের কার্যকর ব্যবস্থাপনায়।

সমীরণ বিশ্বাস : কৃষি ও পরিবেশ বিশেষজ্ঞ

শীতকালীন সবজি দেশের পুষ্টি নিরাপত্তা, কৃষকের কর্মসংস্থান, গ্রামীণ অর্থনীতি এবং কৃষিভিত্তিক ব্যবসার একটি বড় উৎস। কিন্তু উৎপাদন মৌসুমে বাজারে সবজির সরবরাহ বেড়ে গেলে অনেক সময় কৃষক উৎপাদন খরচের তুলনায় অত্যন্ত কম মূল্য পান। অথচ একই পণ্য ভোক্তার কাছে পৌঁছাতে গিয়ে কয়েক ধাপের মধ্যবর্তী ব্যবসা, পরিবহন, সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যয়ের কারণে উল্লেখযোগ্যভাবে দাম বেড়ে যায়।

এখানে মূল সংকট শুধু কৃষিপণ্যের উৎপাদন নয়; বরং উৎপাদন থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত পুরো ব্যবস্থাপনার দুর্বলতা। কৃষকের উৎপাদন সক্ষমতা বাড়লেও বাজারব্যবস্থা, সংরক্ষণ, গ্রেডিং, প্যাকেজিং এবং রপ্তানিযোগ্য মান নিশ্চিত করার কাঠামো সমানভাবে উন্নত হয়নি। ফলে উৎপাদন বৃদ্ধি অনেক ক্ষেত্রেই কৃষকের আয় বৃদ্ধিতে যথাযথ ভূমিকা রাখতে পারছে না।

দেশীয় বাজারব্যবস্থা: কৃষক ও ভোক্তার মধ্যে ব্যবধান, বাংলাদেশের শীতকালীন সবজির বাজার মূলত কৃষক, স্থানীয় ফড়িয়া, আড়তদার, পাইকার, পরিবহনকারী এবং খুচরা বিক্রেতাদের সমন্বয়ে পরিচালিত হয়। এই সরবরাহব্যবস্থায় মধ্যবর্তী ব্যবসায়ীদের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না।

তারা কৃষকের কাছ থেকে পণ্য সংগ্রহ, পরিবহন, বাজারে সরবরাহ এবং বিক্রির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তবে সমস্যা দেখা দেয় যখন বাজারে কৃষকের সরাসরি প্রবেশাধিকার সীমিত থাকে এবং পণ্যের মূল্য নির্ধারণে কৃষকের ভূমিকা দুর্বল হয়ে পড়ে। অনেক কৃষক দ্রুত পণ্য বিক্রি করতে বাধ্য হন।

বিশেষ করে পচনশীল সবজি সংরক্ষণের সুযোগ না থাকায় কৃষকের দর-কষাকষির ক্ষমতা কমে যায়। কৃষক যখন ক্ষেত থেকে ফুলকপি বা বাঁধাকপি বিক্রি করেন, তখন দাম কম থাকলেও পণ্য ধরে রাখার সুযোগ থাকে না। অন্যদিকে বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকলে ভোক্তাকে বেশি মূল্য দিতে হয়। এই পরিস্থিতি প্রমাণ করে, উৎপাদন ও বাজারের মধ্যে কার্যকর সমন্বয় না থাকলে কৃষক ও ভোক্তা উভয়েই ক্ষতিগ্রস্ত হতে পারেন।

পরিবহন, সংরক্ষণ ও বিপণনের দুর্বলতা: শীতকালীন সবজি ও ফলমূলের বড় অংশ উৎপাদনস্থল থেকে বাজারে পৌঁছানোর সময় ক্ষতিগ্রস্ত হয়। অপরিকল্পিত সংগ্রহ, অতিরিক্ত চাপ দিয়ে বস্তাবন্দি করা, অনুপযুক্ত পরিবহন, রাস্তার বিলম্ব এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের অভাবে পণ্যের গুণগত মান নষ্ট হয়।

কৃষক সমবায়, উৎপাদক সংগঠন কিংবা বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে এসব কেন্দ্র পরিচালনা করা যেতে পারে। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহনে প্লাস্টিক বা কাঠের উপযুক্ত ক্রেট ব্যবহার, সঠিকভাবে স্তূপীকরণ এবং দ্রুত পরিবহনের ব্যবস্থা করতে হবে। এতে পণ্যের ক্ষতি কমবে এবং কৃষক অধিক বিক্রয়যোগ্য পণ্য বাজারে সরবরাহ করতে পারবেন।