আন্তর্জাতিক বিচার আদালতের ঐতিহাসিক রায় ও বাংলাদেশের নৈতিক জয়
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১:২৯ পিএম
একটি ঐতিহাসিক রায়ই ভুক্তভোগীদের জীবনে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য যথেষ্ট নয়। প্রকৃত ন্যায়বিচার তখনই প্রতিষ্ঠিত হবে, যখন অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের আইনানুগ বিচার নিশ্চিত হবে, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী যথাযথ ক্ষতিপূরণ পাবে এবং রোহিঙ্গারা নিজেদের মাতৃভূমিতে নিরাপদ, স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবন ফিরে পাবে।
জেনোসাইডের বিচার কোনো প্রতিশোধের বিষয় নয়; এটি মানবতার অস্তিত্ব, আইনের শাসন এবং সভ্যতার নৈতিক ভিত্তি রক্ষার সংগ্রাম। রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার এই উদ্যোগ ভবিষ্যতে পৃথিবীর যেকোনো প্রান্তে নিপীড়িত মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এর ফলে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনৈতিক আলোচনায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে এবং প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত হলে দেশের অর্থনীতি ও অবকাঠামোর ওপর থেকে দীর্ঘমেয়াদি বোঝা লাঘব হওয়ার পথ সুগম হবে।
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করার লক্ষ্যে ২০১৯ সালের নভেম্বর মাসে পশ্চিম আফ্রিকার রাষ্ট্র গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা দায়ের করে।
মামলাটি দায়ের করা হয় ১৯৪৮ সালের Convention on the Prevention and Punishment of the Crime of Genocide, অর্থাৎ Genocide Convention-এর অধীনে।
গাম্বিয়ার মূল অভিযোগ ছিল, মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে এমন কর্মকাণ্ড পরিচালনা করেছে, যা জেনোসাইড সনদের দ্বিতীয় অনুচ্ছেদে বর্ণিত জেনোসাইডের সংজ্ঞার অন্তর্ভুক্ত।
এখানে একটি গুরুত্বপূর্ণ আইনগত বিষয় উল্লেখ করা প্রয়োজন। জেনোসাইড সনদের অধীনে মামলা পরিচালনার জন্য কোনো রাষ্ট্রের সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়া অপরিহার্য নয়। বরং সনদে স্বাক্ষরকারী রাষ্ট্রসমূহের ওপর জেনোসাইড প্রতিরোধ ও শাস্তি প্রদানের একটি যৌথ আন্তর্জাতিক দায়িত্ব রয়েছে।
গাম্বিয়ার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে দেওয়া এই রায়ে আদালত ভুক্তভোগীদের লোমহর্ষক সাক্ষ্য এবং আন্তর্জাতিক তদন্তকারীদের তথ্য-প্রমাণ গভীরভাবে পর্যালোচনা করেছে। রায়ে বলা হয়েছে, ২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানের সময় রোহিঙ্গা গ্রাম ও সেতুগুলো পরিকল্পিতভাবে পুড়িয়ে দেওয়া এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। অসংখ্য পুরুষ ও কিশোরকে নির্বিচারে হত্যা করা হয় এবং নারী ও শিশুদের ওপর ভয়াবহ যৌন সহিংসতা চালানো হয়।
আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, মিয়ানমার ১৯৪৮ সালের আন্তর্জাতিক জেনোসাইড সনদের (Genocide Convention) ২ নম্বর অনুচ্ছেদের তিনটি সুনির্দিষ্ট ধারা লঙ্ঘন করেছে:৩
Article II(a): Killing members of the group অর্থাৎ কোনো সুরক্ষিত জনগোষ্ঠীর সদস্যদের হত্যা করা।
আদালতের বিবেচনায় ২০১৭ সালের সামরিক অভিযানে রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। আদালতের মূল্যায়নে নিহতের সংখ্যা ছিল আনুমানিক ১০ হাজারের বেশি।
Article II(b): Causing serious bodily or mental harm to members of the group অর্থাৎ কোনো জনগোষ্ঠীর সদস্যদের গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি সাধন করা।
মানবসভ্যতার ইতিহাসে জেনোসাইড এমন এক অপরাধ, যা কেবল একটি জনগোষ্ঠীর অস্তিত্বকে বিপন্ন করে না, বরং মানবতার মৌলিক মূল্যবোধ, সভ্যতার বিবেক এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিকেও গভীরভাবে প্রশ্নবিদ্ধ করে।
রোহিঙ্গাদের ওপর সংঘটিত শারীরিক নির্যাতন, যৌন সহিংসতা এবং অন্যান্য গুরুতর নির্যাতনের প্রমাণ এই অনুচ্ছেদের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Article II(d): Imposing measures intended to prevent births within the group অর্থাৎ কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে জন্ম প্রতিরোধের উদ্দেশ্যে পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করা।
আদালত রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জন্ম প্রতিরোধমূলক ব্যবস্থার অভিযোগ এবং সংশ্লিষ্ট প্রমাণও পর্যালোচনা করে।
তবে এখানে মনে রাখতে হবে, শুধু নিষিদ্ধ কর্মকাণ্ড সংঘটিত হলেই আইনগতভাবে জেনোসাইড প্রমাণিত হয় না। এসব কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার বিশেষ অভিপ্রায় বা Specific Intent (Dolus Specialis) প্রমাণ করাও অপরিহার্য।
আন্তর্জাতিক বিচার আদালত-এর ১৫ জন বিচারক এর মধ্যে ৯-৬ ভোটে গাম্বিয়ার পক্ষে রায় দিয়েছে। আদালত বলেছে, মিয়ানমারের সামরিক বাহিনী ও অন্যান্য রাষ্ট্রীয় সংস্থা রোহিঙ্গাদের বিরুদ্ধে—পরিকল্পিত হত্যাকাণ্ড চালিয়েছে। গুরুতর শারীরিক ও মানসিক নির্যাতন করেছে। জন্ম প্রতিরোধের উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যে এসব অপরাধ সংঘটিত করেছে।
আইসিজে-এর এই রায় কেবল রাজনৈতিক বক্তব্য বা অভিযোগের ওপর ভিত্তি করে প্রদান করা হয়নি। বরং আদালত প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, ভুক্তভোগীদের বিবরণ, আন্তর্জাতিক তদন্ত সংস্থার প্রতিবেদন এবং অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনা করে সিদ্ধান্তে পৌঁছেছে।
মিয়ানমার বিষয়ক জাতিসংঘের Independent Investigative Mechanism for Myanmar (IIMM)-এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।৪
এই সংস্থাটি ২০১১ সাল থেকে মিয়ানমারে সংঘটিত গুরুতর আন্তর্জাতিক অপরাধের প্রমাণ সংগ্রহ, সংরক্ষণ এবং বিশ্লেষণের কাজ করে আসছে।
আদালতের বিচারিক প্রক্রিয়ায় আইআইএমএম-এর সংগৃহীত সাক্ষ্য ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন বিশেষ গুরুত্ব পায়। আদালত প্রমাণের বিশ্বাসযোগ্যতা এবং সংগ্রহের পদ্ধতি বিবেচনা করে সেগুলোর মূল্যায়ন করে।
আইসিজের এই ঐতিহাসিক রায় বাস্তবায়ন বিষয়ে মিয়ানমারকে ২০২৮ সালের নভেম্বরের মধ্যে নির্ধারিত প্রতিবেদন জমা দিতে হবে। এই রায়ের বিরুদ্ধে মিয়ানমারের আপিল করার সুযোগ থাকছে না। তবে অনুচ্ছেদ ৬০ এবং ৬১-র অধীনে ব্যাখ্যা এবং রিভিশন চাইতে পারে।
জাতি, ধর্ম, বর্ণ কিংবা নৃতাত্ত্বিক পরিচয়ের কারণে কোনো জনগোষ্ঠীকে পরিকল্পিতভাবে ধ্বংস করার প্রচেষ্টা মানবতার বিরুদ্ধে সংঘটিত সবচেয়ে গুরুতর অপরাধগুলোর একটি।
ব্যাখ্যা (Interpretation): ICJ Statute-এর আর্টিকেল ৬০ অনুযায়ী রায়ের অর্থ বা পরিধি নিয়ে বিরোধ দেখা দিলে কোনো পক্ষ আদালতের কাছে ব্যাখ্যা চাইতে পারে।
পুনর্বিবেচনা (Revision): আর্টিকেল ৬১ অনুযায়ী এমন কোনো গুরুত্বপূর্ণ নতুন তথ্য আবিষ্কৃত হলে, যা রায় দেওয়ার সময় আদালত ও আবেদনকারী উভয়ের অজানা ছিল এবং যা মামলার ফলাফলকে প্রভাবিত করতে পারে, নির্দিষ্ট শর্তে পুনর্বিবেচনার আবেদন করা যায়।৫
যদিও এটাই চূড়ান্ত রায়। রায়টি বাস্তবায়ন করতে গেলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যারা স্থায়ী সদস্য, তাদের সবার ভোট লাগবে এই রায়ের পক্ষে। সেখানে ভেটো ক্ষমতার কারণে বাস্তবায়নে সমস্যা হতে পারে। ভেটো ক্ষমতা একটা বড় বিষয়, কারণ নিরাপত্তা পরিষদের একজন ভেটো দিলেই সেটি আর পাস হবে না। এজন্য রোহিঙ্গাদের পক্ষে আইসিজের রায় কিংবা এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
রোহিঙ্গা জেনোসাইডের বিচার বিশ্বসভ্যতার সামনে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় প্রমাণ করে যে, কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে নয় এবং রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে জেনোসাইডের মতো গুরুতর অপরাধের দায় এড়ানোর সুযোগ নেই।
তবে শুধু একটি ঐতিহাসিক রায়ই ভুক্তভোগীদের জীবনে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য যথেষ্ট নয়। প্রকৃত ন্যায়বিচার তখনই প্রতিষ্ঠিত হবে, যখন অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের আইনানুগ বিচার নিশ্চিত হবে, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী যথাযথ ক্ষতিপূরণ পাবে এবং রোহিঙ্গারা নিজেদের মাতৃভূমিতে নিরাপদ, স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবন ফিরে পাবে।
বাংলাদেশ দীর্ঘদিন ধরে মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় সেই মানবিক অবস্থানের পক্ষে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুযোগ সৃষ্টি করেছে। এখন প্রয়োজন আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ, কার্যকর কূটনৈতিক তৎপরতা এবং রায় বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার।
পরিশেষে বলা যায়, জেনোসাইডের বিচার কোনো প্রতিশোধের বিষয় নয়; এটি মানবতার অস্তিত্ব, আইনের শাসন এবং সভ্যতার নৈতিক ভিত্তি রক্ষার সংগ্রাম। রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার এই উদ্যোগ ভবিষ্যতে পৃথিবীর যেকোনো প্রান্তে নিপীড়িত মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কারণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, আর দায়মুক্তির সংস্কৃতি অব্যাহত রেখে কোনো সভ্য সমাজ প্রকৃত অর্থে মানবিক হতে পারে না।
১। https://www.hrw.org/news/2026/11/19/world-court-finds-myanmar-committed-rohingya-genocide?
রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন রাজ্যের স্বতন্ত্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। দীর্ঘদিন ধরে তারা সেখানে বসবাস করে আসছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য মৌলিক অধিকার নানা বিধিনিষেধের আওতায় পড়ে।
২। International Court of Justice (ICJ), The Gambia v. Myanmar, Judgment, 19 November 2026.
৩। https://www.ohchr.org/en/instruments-mechanisms/instruments/convention-prevention-and-punishment-crime-genocide
৪। https://iimm.un.org/en/icj-gambia-v-myanmar
৫। https://www.un.org/en/about-us/un-charter/statute-of-the-international-court-of-justice?
ব্যারিস্টার পল্লব আচার্য্য : আইনজীবী, সুপ্রিম কোর্ট
[email protected]
বিশেষ করে ১৯৮২ সালের মিয়ানমারের নাগরিকত্ব আইন রোহিঙ্গাদের নাগরিকত্বের স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে গুরুতর প্রতিবন্ধকতা তৈরি করে। এর ফলে বৃহৎ জনগোষ্ঠী রাষ্ট্রের মৌলিক নাগরিক অধিকার ও সুরক্ষা থেকে কার্যত বঞ্চিত হয়।
২০১৬ ও ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযান এবং সহিংসতার মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। বিশেষ করে ২০১৭ সালের আগস্ট মাসে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযান রোহিঙ্গাদের জীবনে ভয়াবহ বিপর্যয় ডেকে আনে এবং ২০১৭ সালে সংঘটিত সামরিক অভিযান আধুনিক বিশ্বে মানবাধিকার লঙ্ঘনের এক গভীর সংকটের জন্ম দেয়।
হাজার হাজার মানুষের প্রাণহানি, অসংখ্য মানুষের ওপর নির্যাতন এবং লাখ লাখ মানুষের বাস্তুচ্যুতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এক কঠিন নৈতিক ও আইনগত প্রশ্ন উত্থাপন করে।১
প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ২০১৭ সালে প্রাণভয়ে পালিয়ে আসা দশ লাখ রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে আশ্রয় দিয়ে বিশ্বদরবারে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। দীর্ঘ প্রায় এক দশক ধরে কক্সবাজার ও ভাসানচরে এই বিশাল জনগোষ্ঠীর ভরণপোষণ, নিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্য রক্ষা করা বাংলাদেশের অর্থনীতির ওপর প্রবল চাপ সৃষ্টি করেছে।
আন্তর্জাতিক সহায়তা ক্রমাগত কমে আসায় এই সংকট মোকাবিলা করা দিন দিন কঠিন হয়ে পড়ছিল। এই প্রেক্ষাপটে, ১৯ নভেম্বর ২০২৬ তারিখে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (International Court of Justice-ICJ)২ ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে সরাসরি জেনোসাইডের জন্য দায়ী করে রায় দিয়েছে।
এটা বাংলাদেশের জন্য এক বিশাল কূটনৈতিক বিজয় ও স্বস্তির বার্তা নিয়ে এসেছে। আদালতের রায়ে রোহিঙ্গাদের ‘নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের’ যে বাধ্যতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে, তা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের দীর্ঘদিনের ন্যায্য দাবিকে আইনগত বৈধতা দিলো।













