এআইয়ের যুগে শেখার নিয়ন্ত্রণ কার হাতে?

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৪ এএম
এআইয়ের যুগে শেখার নিয়ন্ত্রণ কার হাতে?
আমাদের অবশ্যই পাঠদান এবং মূল্যায়ন পদ্ধতি পরিবর্তনের কথা ভাবতে হবে। আমরা কোনোভাবেই শিক্ষার্থীর এআই ব্যবহার রোধে কঠিন পদক্ষেপ না নিয়ে বরং কীভাবে এআইকে পাঠ্যক্রমের সাথে সন্নিবেশিত করা যায় সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নীতিমালায় নির্দেশনা থাকা দরকার।
...প্রকৃত বুদ্ধিবৃত্তিক সংলাপ ধীরে ধীরে হারিয়ে যেতে পারে। বিপদটি শুধু এই নয় যে যন্ত্র একদিন শিক্ষকের স্থান দখল করবে। বরং আরও বড় বিপদ হলো, বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষাকে অর্থবহ করে তোলা মানবিক সম্পর্কগুলোর গুরুত্বই কমিয়ে দিতে পারে।

মানুষ ও মেশিনের সম্পর্ক শুধু ভার্বাল বা বাচনিক সম্পর্কের ওপর ভিত্তি করে রচিত যা যোগাযোগের এক দশমাংশেরও কম যোগাযোগকে ধারণ করে যেখানে ননভার্বাল বা অবাচনিক যোগাযোগ প্রায় ৯০ শতাংশের বেশি হয়ে থাকে। মনে রাখা দরকার, একজন শিক্ষার্থী কেবল বই থেকে পড়া বা শেখার জন্য বিশ্ববিদ্যালয়ে আসে না, তারা সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক বা রাজনৈতিক সম্পর্ক, মেধা, মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে আসে যা শুধুমাত্র মানুষে-মানুষে যোগাযোগের সম্ভব মানুষ-মেশিনের মাধ্যমে নয়।

এআই ব্যবহারে সবচেয়ে প্রধান সমস্যা হলো একাডেমিক সততার প্রশ্ন। শিক্ষার্থীরা এআই থেকে কপি করে এমন ভাবনা থেকে অনেক শিক্ষক ক্লাসে এআই নিষিদ্ধ করেন, আবার কিছু শিক্ষক একটু মধ্যপন্থা অবলম্বন করেন, মানে কখনো এআই ব্যবহার করতে বলেন আবার কখনো নিষেধ করেন, আবার কিছু শিক্ষক এআই এর বিষয়টা শিক্ষার্থীর ওপর ছেড়ে দেন এবং তারা এআই ব্যবহারে বাধা দেন না।

বিজ্ঞাপন

অনেক শিক্ষক শিক্ষার্থীর অ্যাসাইনমেন্ট-এ এআই ব্যবহারের জন্য পেনাল্টি দিয়ে থাকেন; তারা শিক্ষার্থীর অ্যাসাইনমেন্ট চেক করেন অন্য এআই দিয়ে যা সবসময় নির্ভরযোগ্য নাও হতে পারে। এমনকি আমেরিকাতে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের নীতিমালায় বলা থাকে কোনো শিক্ষার্থীকে এআই সফটওয়ার ব্যবহার সন্দেহে পেনাল্টি দেওয়া যাবে না, কারণ এআই চেকার নির্ভরযোগ্য ফলাফল দিতে পারে না।

মোটাদাগে, কোনো ধরনের এআই ব্যবহার কতটুকু বৈধভাবে ব্যবহার করা যাবে সে বিষয়ে স্বচ্ছ নীতিমালা না থাকলে ন্যায্য মূল্যায়ন এবং দায়িত্বশীল ব্যবহারের পরিবর্তে গোপনীয়তাকে উৎসাহিত করতে পারে।

বিজ্ঞাপন

এআই পলিসিতে আরও স্পষ্ট করা জরুরি যে, মৌলিকত্ব, মেধাস্বত্ব ও লেখকস্বত্ব কীভাবে নির্ধারিত হবে। গবেষণায় কতটুকু এআই ব্যবহার করা যাবে এবং গবেষণার তথ্য উপাত্তের মৌলিকত্ব, গোপনীয়তা এবং নৈতিকতা কীভাবে রক্ষা করা যাবে তার দিক নির্দেশনা নীতিমালায় থাকা জরুরি।

এআই আসার পরে আরও সবচেয়ে বড় প্রশ্ন হলো, শিক্ষার্থীরা তাদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বা এজেন্সি ধরে রাখতে পারছে কিনা। শিক্ষার্থীর মেধার মূল্যায়নে আমাদের ফিরে যেতে হবে ধ্রুপদী তাত্ত্বিকদের কাছে। যেমন, শিক্ষা মনোবিজ্ঞানী লেভ ভাইগটস্কি ‘বিকাশের নিকটতম বলয়ের’ বা ‘জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের (জেডপিডি)’ কথা বলেন প্রকৃত শিক্ষার ক্ষেত্রে।

তিনি বলেন, শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া অর্থাৎ আমরা অধিকতর জ্ঞানীর কাছ থেকে শিখে থাকি। যিনি শেখান তাকে একজন প্রশিক্ষক বা কোচ হিসেবে দেখে থাকেন, তার সহায়তা ছাড়া একজন শিক্ষার্থী কী পারেন এবং তার সহায়তায় কী পারেন, এই দুইয়ের মধ্যবর্তী অবস্থাকে তিনি ‘বিকাশের নিকটতম বলয় বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট’ বলেন।

প্রশ্ন হচ্ছে, এআই কি কোচ হিসেবে শিক্ষককে রিপ্লেস করতে পারে নাকি শুধুই শিক্ষাবিজ্ঞানের অস্থায়ী কাঠামো হিসেবে বিবেচিত হবে? এ প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে কিন্তু এমুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এআই-এর যুগে শিক্ষার্থীর বিকাশের নৈকট্য সীমা কীভাবে নির্ধারিত হবে, যেখানে এআই তো কোচ হিসেবে আবির্ভূত হচ্ছে?

এই প্রশ্নগুলোর উত্তর পেতে গেলে আমাদের অবশ্যই পাঠদান এবং মূল্যায়ন পদ্ধতি পরিবর্তনের কথা ভাবতে হবে। আমরা কোনোভাবেই শিক্ষার্থীর এআই ব্যবহার রোধে কঠিন পদক্ষেপ না নিয়ে বরং কীভাবে এআইকে পাঠ্যক্রমের সাথে সন্নিবেশিত করা যায় সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নীতিমালায় নির্দেশনা থাকা দরকার।

শিক্ষার্থীরা এআই ব্যবহার করে কী শিখতে পারে এবং এআই ব্যবহার না করে কী শিখতে পারে তার মাঝে ভেদরেখা টানতে পরীক্ষা এবং মূল্যায়ন পদ্ধতি যেমন ভাইভা, প্রেজেন্টেশন কিংবা সারপ্রাইজ টেস্টের ব্যবস্থা করা যেতে পারে। একই সাথে এআই ব্যবহার করে কীভাবে ম্যাক্সিমাম আউটপুট পাওয়া যায় তার জন্য প্রম্পট লিটারেসি শেখানো যেতে পারে যেখানে শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই আলাদাভাবে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা যেতে পারে। এতে শিক্ষক ও শিক্ষার্থীর মাঝে এআই নিয়ে সংশয় কেটে যাবে এবং নলেজ শেয়ারিং এর দ্বার উন্মুক্ত হবে। 

বিশ্ববিদ্যালয়ের এআই নিয়ে ভাবনায় যে প্রশ্নগুলো সামনে আসে সেগুলো হলো এআই কি জ্ঞান-বিকাশের জন্য সহায়ক নাকি প্রতিবন্ধকতা? এআই-এর নিয়ন্ত্রণ কার হাতে এবং এর সুফল কারা পাচ্ছে?

পরিশেষে, শিক্ষা মূলত একটি মানবিক সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত। একজন ভালো শিক্ষক কেবল তথ্য সরবরাহ করেন না। তিনি শিক্ষার্থীর বিভ্রান্তি বুঝতে পারেন, কৌতূহল জাগিয়ে তোলেন, প্রচলিত ধারণাকে প্রশ্ন করতে উৎসাহিত করেন এবং শিক্ষার্থীকে তার বুদ্ধিবৃত্তিক সম্ভাবনা আবিষ্কারে সহায়তা করেন।

মার্কিন দার্শনিক জন ডিউই মনে করতেন, শিক্ষার ভিত্তি হওয়া উচিত অভিজ্ঞতা, অনুসন্ধান এবং গণতান্ত্রিক অংশগ্রহণ। তার দৃষ্টিতে শিক্ষা প্রস্তুত উত্তর নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করার প্রক্রিয়া নয়। বরং এটি এমন একটি সক্রিয় প্রক্রিয়া, যার মাধ্যমে শিক্ষার্থী সমস্যার মুখোমুখি হয়, অভিজ্ঞতার ওপর চিন্তা করে এবং নিজস্ব বিচারবোধ গড়ে তোলে।

একইভাবে ব্রাজিলীয় শিক্ষাবিদ পাওলো ফ্রেইরি শিক্ষার তথাকথিত ‘ব্যাংকিং মডেল’-এর সমালোচনা করেন। এই মডেলে শিক্ষক শিক্ষার্থীর মস্তিষ্কে তথ্য জমা করেন, যেন শিক্ষার্থী একটি নিষ্ক্রিয় পাত্র। এর বিপরীতে ফ্রেইরি সংলাপ, সমালোচনামূলক চেতনা এবং মুক্তির অনুশীলন হিসেবে শিক্ষার ধারণাকে গুরুত্ব দিয়েছিলেন।

এআই এই শিক্ষা দর্শনগুলোর সামনে একই সঙ্গে সম্ভাবনা ও চ্যালেঞ্জ তৈরি করেছে। সচেতনভাবে ব্যবহার করা হলে এআই শিক্ষার্থীদের অপরিচিত ধারণা অন্বেষণ, ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী ব্যাখ্যা পাওয়া এবং আরও আত্মবিশ্বাসের সঙ্গে শেখার প্রক্রিয়ায় অংশ নিতে সাহায্য করতে পারে।

শিক্ষার্থীরা যখন কোনো বিষয় না বুঝেই এআইয়ের তৈরি উত্তর ব্যবহার করতে থাকে, তখন শিক্ষা একটি প্রম্পট ও যন্ত্রের মধ্যকার লেনদেনে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়ে। এ অবস্থায় শিক্ষক হয়তো এআই দিয়ে তৈরি অ্যাসাইনমেন্টের তত্ত্বাবধায়কে পরিণত হবেন, আর শিক্ষার্থী হয়ে উঠবেন যন্ত্রের তৈরি লেখার সম্পাদক।

ফলে প্রকৃত বুদ্ধিবৃত্তিক সংলাপ ধীরে ধীরে হারিয়ে যেতে পারে। বিপদটি শুধু এই নয় যে যন্ত্র একদিন শিক্ষকের স্থান দখল করবে। বরং আরও বড় বিপদ হলো, বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষাকে অর্থবহ করে তোলা মানবিক সম্পর্কগুলোর গুরুত্বই কমিয়ে দিতে পারে।

ড. মো. হারিছুর রহমান : সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মিডিয়া, কমিউনিকেশন, অ্যান্ড জার্নালিজম বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়; ফুলব্রাইট ভিজিটিং স্কলার, সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটি, কার্বন্ডেল, যুক্তরাষ্ট্র

বিশ্ববিদ্যালয় প্রযুক্তিগত পরিবর্তন গ্রহণ করার পাশাপাশি কীভাবে স্বাধীন চিন্তাশক্তি রক্ষা করতে পারে। এআই এখন শিক্ষক, শিক্ষার্থী এমনকি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজেও ব্যবহৃত হচ্ছে। প্রযুক্তি গ্রহণের গতি শিক্ষার উদ্দেশ্য ও দর্শন নিয়ে আমাদের চিন্তাভাবনার থেকে দ্রুত এগোচ্ছে।

আমরা বিশ্ববিদ্যালয়ে এআই যুক্ত করছি, আমরা কি এ প্রশ্ন করছি যে, শিক্ষার মৌলিক উদ্দেশ্য কী? শেখার প্রক্রিয়া কে নিয়ন্ত্রণ করবে? শিক্ষক ও শিক্ষার্থীর মাঝে সম্পর্কের কী পরিবর্তন ঘটবে? বিশ্ববিদ্যালয় কি তার শিক্ষার্থীকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখাচ্ছে নাকি কেবল বাণিজ্যিক প্রযুক্তির দক্ষ ব্যবহারকারী হিসেবে গড়ে তুলছে?

বাংলাদেশের মতো দেশের জন্য এসব প্রশ্ন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এখানে বিশ্ববিদ্যালয়গুলো প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি অসম সুযোগ, সীমিত প্রাতিষ্ঠানিক সম্পদ এবং বৈশ্বিক প্রযুক্তি কোম্পানিগুলোর ক্রমবর্ধমান প্রভাবের বাস্তবতা মোকাবিলা করতে হচ্ছে। 

এক সময় দেখা যেত বিশ্ববিদ্যালয়গুলো তাদের শ্রেণিকক্ষ, গ্রন্থাগার, পাঠ্যক্রম এবং মূল্যায়ন ব্যবস্থার উপর যথেষ্ট নিয়ন্ত্রণ বজায় রাখতো কিন্তু বর্তমানে এসব কার্যক্রমের একটি বড় অংশ ক্রমেই বেসরকারি কোম্পানির তৈরি ও পরিচালিত ডিজিটাল প্লাটফর্মের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এআই এই নির্ভরতাকে আরও বাড়িয়ে দিচ্ছে।

যোগাযোগ ব্যবস্থা যেমন ইমেইল লেখা বা উত্তর দেওয়া সবই এখন এআই বিশেষ করে এমবেডেড এআই যেমন মাইক্রোসফট কো-পাইলট, গুগল জেমিনি করে দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন শিক্ষা ও গবেষণার কাজে যদি কর্পোরেট মালিকানাধীন বাণিজ্যিক এআই ব্যাবহার করা হয় তাহলে বিশ্ববিদ্যালয়গুলো কি তাদের বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা বজায় রাখতে পারবে?

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের এআই নীতিমালা নিয়ে গবেষণা করতে গিয়ে দেখেছি মোটামুটি সবগুলো বিশ্ববিদ্যালয় এআইকে প্রশ্নাতীতভাবে এবং সমালোচনাহীনভাবে বিশ্ববিদ্যালয়ের সর্বত্র প্রবেশের সুযোগ করে দিচ্ছে। তারা এখন আর এআইকে ব্যবহার করবে কি করবে না সেটা নিয়ে কথা বলে না বরং এআইকে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যতালিকায় কীভাবে যুক্ত করা যায় সে বিষয়ে ভাবতে গিয়ে, স্কুল, বিভাগসহ বিভিন্ন পর্যায়ে নীতিমালা প্রণয়ন করছে।

অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, নীতিমালা ওপর থেকে আরোপিত যেখানে শিক্ষক বা শিক্ষার্থীরা যারা এর প্রধান অংশীজন তাদের মতামত উপেক্ষিত থাকে।

অনেকে মনে করেন, এআই এর ওপর অধিক নির্ভরতার ফলে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক হারিয়ে যেতে বসেছে। ভবিষ্যতে হয়তো শিক্ষার্থীদের আর বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না। তবে একথা ভুললে চলবে না যে, ছাত্র-শিক্ষক সম্পর্ক কোনো যান্ত্রিক সম্পর্ক নয় বরং মানবিক এবং সামাজিক সম্পর্কের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।