অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনে বিদেশিদের মধ্যে ‘শীর্ষে’ বাংলাদেশিরা

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ৩:৪১ পিএম
অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনে বিদেশিদের মধ্যে ‘শীর্ষে’ বাংলাদেশিরা

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ সময়ে ‘অপস সেলেরাহ’ নামে ৭৫৯টি অভিযানে ২ হাজার ৩৩৮ জন, ‘অপস বেলাঞ্জা’ নামে ৪০৯টি অভিযানে ৫৮৯ জন এবং ‘অপস জাজা’ নামে ৭৫টি অভিযানে ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, পাস ও অনুমতির শর্ত লঙ্ঘন করে কাজ করা বা অন্যদের এমন কাজে সহায়তা করার অভিযোগ রয়েছে- এমন ব্যবসাপ্রতিষ্ঠান ও নিয়োগকর্তাদের ওপর নজরদারি এবং পরিদর্শন অব্যাহত রেখেছে অভিবাসন বিভাগ।

বিজ্ঞাপন

অভিবাসন ব্যবস্থার অপব্যবহারের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে সাইফুদ্দিন বলেন, এর মাধ্যমে মালয়েশিয়ার অর্থনীতি সুরক্ষা, স্থানীয়দের কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ বজায় রাখা এবং ব্যবসায়ীদের মধ্যে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করতে চায় সরকার।

সূত্র: দ্যা স্টার

বিজ্ঞাপন

মালয়েশিয়ায় অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনের ঘটনায় বিদেশিদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সবচেয়ে বেশি। ২০২৩ সাল থেকে গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে এ ধরনের ৬ হাজার ৮৯৮টি ঘটনায় বাংলাদেশিদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

বুধবার (২৫ নভেম্বর) দেশটির সংসদে দেওয়া এক লিখিত জবাবে এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল। 

স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনের ঘটনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ড। দেশটির নাগরিকদের বিরুদ্ধে ৪ হাজার ৮৫৬টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এ ছাড়া ইন্দোনেশিয়ার ২ হাজার ১৫৪, চীনের ১ হাজার ২০৭, ভিয়েতনামের ১ হাজার ৪৬ এবং পাকিস্তানের ৮২৩টি ঘটনা রয়েছে।

২০২৩ সাল থেকে গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) ধারায় মোট ১৮ হাজার ৮৩৮টি অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে।

বিরোধী দল বারিসান ন্যাশনালের সংসদ সদস্য উই কা সিয়ংয়ের এক প্রশ্নের জবাবে এসব তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সামাজিক ভ্রমণ পাস (সোশ্যাল ভিজিট পাস) ব্যবহার করে কাজ করার অভিযোগে ২০২৩ সাল থেকে আটক ১৫ হাজার ৩৪৯ জন বিদেশির জাতীয়তা ও কর্মক্ষেত্রভিত্তিক পরিসংখ্যান জানতে চেয়েছিলেন ওই সংসদ সদস্য। তবে জবাবে খাতভিত্তিক কোনো পরিসংখ্যান দেয়নি মন্ত্রণালয়।

তবে এর মধ্যে মিয়ানমারের নাগরিকদের মধ্যে ৫৩১ জন, এরপর ভারতীয় (৫০০), নেপালি (৩২৮), লাওশিয়ান (১৭২) এবং ফিলিপিনো (১৫৭) জন রয়েছেন বলে জানিয়েছে দেশটি। এছাড়াও, অন্যান্য দেশের নাগরিকরাও জড়িত।

স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল বলেন, সামাজিক ভ্রমণ পাস বা পর্যটনের উদ্দেশ্যে ভিসা অব্যাহতি নিয়ে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি থাকলেও তা দিয়ে কাজ করা বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার অধিকার পাওয়া যায় না। পাসের নির্ধারিত শর্তের বাইরে কোনো কার্যক্রমে জড়িত হলে ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) ধারায় ব্যবস্থা নেওয়া হতে পারে।

তিনি আরও বলেন, বৈধ পাস ও ওয়ার্ক পারমিট ছাড়া বিদেশিদের কাজ করা কিংবা বাণিজ্যিক ও ব্যবসায়িক কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ নেই। ব্যবসা পরিচালনা করতে হলে সংশ্লিষ্ট লাইসেন্সের পাশাপাশি অভিবাসন বিভাগ ও অন্যান্য কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

এদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৫৩টি অভিযান চালিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। এসব অভিযানে ৭২ হাজার ৮৫৪ জনকে তল্লাশি করে পাসের শর্ত লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৩০৬ জন অনিবন্ধিত অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে বৈধ ভ্রমণ নথি বা পাস ছাড়া বিদেশিদের নিয়োগ দেওয়ায় ৮০১ জন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।