সিরাজগঞ্জে অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, এক লাখ টাকা জরিমানা

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ৬:৪৪ পিএম
সিরাজগঞ্জে অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, এক লাখ টাকা জরিমানা

উল্লাপাড়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটাটির চিমনি ভেঙে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার সলঙ্গা থানার চড়িয়া শিকার দক্ষিণপাড়া এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

অভিযানে মেসার্স সুফিয়া ব্রিকস নামের ইটভাটাটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করেন। পরে ইটভাটাটির চিমনি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম। এ সময় প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম। জেলা আনসার সদস্য ও সংশ্লিষ্ট থানা-পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

বিজ্ঞাপন

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত