মশার দ্বিমুখী আক্রমণে জনস্বাস্থ্য, এবারও কি প্রচলিত কৌশলে সমাধান?

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ২:৫৫ পিএম
মশার দ্বিমুখী আক্রমণে জনস্বাস্থ্য, এবারও কি প্রচলিত কৌশলে সমাধান?
বৃষ্টিপাতের সঙ্গে ডেঙ্গুর সম্পর্ক থাকলেও বৃষ্টির পরপরই রোগীর সংখ্যা বেড়ে যায় না। বৃষ্টির পর জমে থাকা পানিতে এডিস মশার ডিম থেকে লার্ভা তৈরি, লার্ভার বিকাশ, পূর্ণাঙ্গ মশার আবির্ভাব এবং ভাইরাস সংক্রমণের উপযোগী মশা তৈরির জন্য সময় লাগে। এরপর মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়তেও একটি নির্দিষ্ট সময় প্রয়োজন হয়। ফলে নভেম্বরের বৃষ্টিপাতের প্রভাব ডিসেম্বর মাসেও ডেঙ্গু পরিস্থিতিতে প্রতিফলিত হতে পারে।
কীটনাশকের কার্যকারিতা ও মশার প্রতিরোধক্ষমতা নিয়মিত পরীক্ষা করা অত্যন্ত জরুরি। কোনো এলাকায় ব্যবহৃত কীটনাশকের বিরুদ্ধে মশার প্রতিরোধক্ষমতা তৈরি হলে একই ওষুধ বারবার প্রয়োগ করে কার্যকর ফল পাওয়া যাবে না। বরং এতে অর্থ ও শ্রমের অপচয়ের পাশাপাশি কীটনাশক প্রতিরোধক্ষমতা আরও বৃদ্ধির ঝুঁকি তৈরি হতে পারে। তাই কীটনাশক ব্যবহারের আগে এবং নির্দিষ্ট সময় পরপর স্থানীয় মশার কীটনাশক সংবেদনশীলতা পরীক্ষা করে বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে উপযুক্ত নিয়ন্ত্রণ পদ্ধতি নির্বাচন করতে হবে।

ফুলের টব, প্লাস্টিকের কৌটা, পরিত্যক্ত বোতল, টায়ার, নির্মাণাধীন ভবনের বিভিন্ন অংশ এবং ছাদে জমে থাকা পানি এদের গুরুত্বপূর্ণ প্রজননস্থল। বিপরীতে কিউলেক্স মশা সাধারণত নর্দমা, ড্রেন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং জৈব পদার্থসমৃদ্ধ দূষিত ও স্থির পানিতে প্রজনন করে।

এই পার্থক্যের কারণে দুই ধরনের মশার নিয়ন্ত্রণ কার্যক্রমও আলাদা হওয়া প্রয়োজন। এডিস নিয়ন্ত্রণে বাড়ি ও প্রতিষ্ঠানের আশপাশে জমে থাকা পানি অপসারণ, পানির পাত্র নিয়মিত পরিষ্কার, পরিত্যক্ত সামগ্রী সরিয়ে ফেলা এবং প্রয়োজন অনুযায়ী কার্যকর লার্ভিসাইড প্রয়োগ করতে হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে কিউলেক্স নিয়ন্ত্রণে ড্রেন ও নর্দমার পানি প্রবাহ সচল রাখা, দীর্ঘদিনের জমে থাকা দূষিত পানি অপসারণ, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং উপযুক্ত পরিবেশসম্মত লার্ভা নিয়ন্ত্রণ পদ্ধতি প্রয়োগ করা জরুরি। সুতরাং একই কীটনাশক বা একই ধরনের অভিযান দিয়ে উভয় প্রজাতির মশার বিরুদ্ধে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়।

এ পরিস্থিতিতে সিটি কর্পোরেশন, পৌরসভা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও প্রস্তুতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু নিয়ন্ত্রণের কার্যক্রম চালাতে হবে, অন্যদিকে কিউলেক্স মশার বিস্তার রোধে ড্রেন, নর্দমা ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

দুটি ভিন্ন পরিবেশে প্রজননকারী মশার বিরুদ্ধে একযোগে কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজন দক্ষ জনবল, প্রশিক্ষণ, পর্যাপ্ত সরঞ্জাম, আর্থিক বরাদ্দ এবং বৈজ্ঞানিক তদারকি। পরিকল্পনা ও সক্ষমতার ঘাটতি থাকলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো একই সময়ে দুটি বড় চ্যালেঞ্জ মোকাবিলায় সমস্যায় পড়তে হবে।

মশক নিয়ন্ত্রণে আমাদের প্রচলিত ব্যবস্থাপনার আরেকটি দুর্বলতা হলো পূর্ণাঙ্গ মশা নিধনের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা। উড়ন্ত মশার বিরুদ্ধে কীটনাশক প্রয়োগ সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু প্রজননস্থল ধ্বংস না হলে নতুন মশার উৎপাদন বন্ধ হয় না। ফলে দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ অর্জনের জন্য মশার জীবনচক্রের প্রাথমিক পর্যায়, বিশেষ করে লার্ভা নিয়ন্ত্রণে গুরুত্ব দিতে হবে। নিয়মিত লার্ভা জরিপ, প্রজননস্থল শনাক্তকরণ, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং উপযুক্ত লার্ভিসাইড প্রয়োগের মাধ্যমে মশার সংখ্যা কার্যকরভাবে কমিয়ে আনা সম্ভব।

এর পাশাপাশি কীটনাশকের কার্যকারিতা ও মশার প্রতিরোধক্ষমতা নিয়মিত পরীক্ষা করা অত্যন্ত জরুরি। কোনো এলাকায় ব্যবহৃত কীটনাশকের বিরুদ্ধে মশার প্রতিরোধক্ষমতা তৈরি হলে একই ওষুধ বারবার প্রয়োগ করে কার্যকর ফল পাওয়া যাবে না। বরং এতে অর্থ ও শ্রমের অপচয়ের পাশাপাশি কীটনাশক প্রতিরোধক্ষমতা আরও বৃদ্ধির ঝুঁকি তৈরি হতে পারে। তাই কীটনাশক ব্যবহারের আগে এবং নির্দিষ্ট সময় পরপর স্থানীয় মশার কীটনাশক সংবেদনশীলতা পরীক্ষা করে বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে উপযুক্ত নিয়ন্ত্রণ পদ্ধতি নির্বাচন করতে হবে।

বাংলাদেশের মশক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে হলে প্রতিক্রিয়াভিত্তিক অভিযান থেকে বেরিয়ে এসে নিয়মিত নজরদারি ও তথ্যনির্ভর সমন্বিত বাহক ব্যবস্থাপনা বা ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট (IVM) পদ্ধতি গ্রহণ করা প্রয়োজন। এজন্য এডিস ও কিউলেক্স মশার পৃথক সার্ভিল্যান্স ব্যবস্থা গড়ে তুলতে হবে। কোন এলাকায় কোন প্রজাতির মশার ঘনত্ব বেশি, কোথায় কী ধরনের প্রজননস্থল রয়েছে, কোন নিয়ন্ত্রণ পদ্ধতি কতটা কার্যকর এবং ব্যবহৃত কীটনাশকের কার্যকারিতা কেমন—এসব তথ্য নিয়মিত সংগ্রহ, বিশ্লেষণ ও সংরক্ষণ করতে হবে।

বিশেষ করে গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোর প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন। বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারে পরিচালিত বৈজ্ঞানিক গবেষণা, মশার প্রজাতি শনাক্তকরণ, লার্ভা জরিপ, কীটনাশক প্রতিরোধক্ষমতা পরীক্ষা এবং নিয়ন্ত্রণ পদ্ধতির কার্যকারিতা মূল্যায়নের ফলাফল স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর পরিকল্পনায় যুক্ত করা গেলে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও বাস্তবসম্মত হবে।

শুধু কতবার কীটনাশক ছিটানো হলো, তা দিয়ে কোনো কার্যক্রমের সফলতা বিচার করা উচিত নয়; বরং মশার ঘনত্ব ও প্রজননস্থল কতটা কমেছে, সেটিই হওয়া উচিত মূল্যায়নের প্রধান সূচক।

বাংলাদেশে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে নতুন এক বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছে জনস্বাস্থ্য ব্যবস্থাপনা। একদিকে বছরের শেষ প্রান্তে এসেও ডেঙ্গুর সংক্রমণ প্রত্যাশিত মাত্রায় কমছে না, অন্যদিকে নগরাঞ্চলে কিউলেক্স মশার বিস্তার ও উপদ্রব বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে একই সময়ে দুটি ভিন্ন প্রজাতির মশা নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে। পরিস্থিতি বিবেচনায় এখনই প্রয়োজন এডিস ও কিউলেক্স মশার জন্য পৃথক, বিজ্ঞানসম্মত ও সমন্বিত নিয়ন্ত্রণ পরিকল্পনা।

নগর ব্যবস্থাপনার ক্ষেত্রেও মশক নিয়ন্ত্রণকে নিয়মিত নাগরিক সেবার অংশ হিসেবে বিবেচনা করতে হবে। ড্রেন পরিষ্কার রাখা, পানি নিষ্কাশনব্যবস্থা উন্নত করা, নির্মাণাধীন ভবনে পানি জমতে না দেওয়া, কঠিন বর্জ্য যথাযথভাবে অপসারণ এবং পরিত্যক্ত পাত্র সরিয়ে ফেলার কার্যক্রম সারা বছর অব্যাহত রাখতে হবে। কিউলেক্স নিয়ন্ত্রণের ক্ষেত্রে ড্রেন ও নর্দমার পানি প্রবাহ সচল রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

অন্যদিকে এডিস নিয়ন্ত্রণে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, অফিস, নির্মাণাধীন ভবন ও বাণিজ্যিক স্থাপনায় নিয়মিত উৎসস্থল ধ্বংসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

মশক নিয়ন্ত্রণে জনগণের অংশগ্রহণও অপরিহার্য। এডিস মশার অনেক প্রজননস্থল ব্যক্তিগত বাড়ি ও প্রতিষ্ঠানের ভেতরে তৈরি হয়। অন্যদিকে কিউলেক্সের বিস্তারের সঙ্গে রাস্তার পাশের ড্রেন, নর্দমা ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার সম্পর্ক রয়েছে। তাই নাগরিকদের বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, অব্যবহৃত পাত্র সরিয়ে ফেলা, নিয়মিত পানির পাত্র পরিষ্কার করা এবং ড্রেন বা নর্দমায় বর্জ্য না ফেলার বিষয়ে সচেতন হতে হবে। একই সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নাগরিক অভিযোগ গ্রহণ, দ্রুত প্রতিকার এবং নিয়মিত তদারকির ব্যবস্থা আরও কার্যকর করতে হবে।

বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো, ডেঙ্গুর সংক্রমণ কমে যাওয়ার অপেক্ষায় না থেকে এখনই এডিস ও কিউলেক্স মশার বিরুদ্ধে সমান্তরালভাবে পৃথক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা। নভেম্বর ও ডিসেম্বর মাসে ডেঙ্গুর প্রকোপ প্রত্যাশিতভাবে না কমলে এবং একই সময়ে কিউলেক্সের ঘনত্ব বাড়লে নগরবাসীকে দুটি ভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে।

বিশেষ করে এখন থেকে কিউলেক্সের প্রজননস্থল নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা গেলে ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এর উপদ্রব অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অন্যথায় শীতের শেষভাগেও নগরবাসীকে মশার অত্যাচারে ভুগতে হতে পারে।

সামগ্রিকভাবে বলা যায়, ডেঙ্গু নিয়ন্ত্রণকে আর নির্দিষ্ট কয়েক মাসের মৌসুমি কর্মসূচি হিসেবে দেখার সুযোগ নেই।

জলবায়ু পরিবর্তন, অনিয়মিত বৃষ্টিপাত, অপরিকল্পিত নগরায়ণ, পানি নিষ্কাশনব্যবস্থার দুর্বলতা এবং পরিবেশগত পরিবর্তনের কারণে মশার প্রজনন ও রোগ সংক্রমণের সময়কালেও পরিবর্তন আসতে পারে। ফলে প্রতিবছর একই সময়সূচি অনুসরণ না করে নিয়মিত ভেক্টর সার্ভিল্যান্স ও আবহাওয়াগত তথ্যের ভিত্তিতে নিয়ন্ত্রণ পরিকল্পনা তৈরি করতে হবে।

ডেঙ্গুর বাহক এডিস মশা নিয়ন্ত্রণের পাশাপাশি কিউলেক্স মশার প্রজননস্থল ধ্বংসে এখন থেকেই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এজন্য স্বাস্থ্য অধিদপ্তর, সিটি কর্পোরেশন, পৌরসভা, স্থানীয় সরকার মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা করতে হবে। বৈজ্ঞানিক তথ্য, দক্ষ জনবল, নিয়মিত নজরদারি এবং পরিবেশ ব্যবস্থাপনাকে মশক নিয়ন্ত্রণের মূল ভিত্তি হিসেবে গড়ে তুলতে হবে।

মশক নিয়ন্ত্রণের সফলতা নির্ভর করে শুধু কীটনাশক প্রয়োগের পরিমাণের ওপর নয়, বরং কতটা কার্যকরভাবে মশার প্রজনন ও বিস্তার রোধ করা যাচ্ছে তার ওপর। ডেঙ্গুর দীর্ঘায়িত সংক্রমণ এবং কিউলেক্সের সম্ভাব্য বিস্তার আমাদের জন্য একটি আগাম সতর্কবার্তা।

সময় থাকতে পরিকল্পিত ও সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা গেলে আগামী মাসগুলোয় জনস্বাস্থ্য ও নগরজীবনের ওপর মশাবাহিত সমস্যার চাপ অনেকটাই কমিয়ে আনা সম্ভব। এখন প্রয়োজন কথার চেয়ে কার্যকর পদক্ষেপ এবং প্রচলিত অভিযান নির্ভরতার পরিবর্তে বিজ্ঞানভিত্তিক, ফলাফল নির্ভর ও টেকসই মশক ব্যবস্থাপনা।

বাংলাদেশে সাধারণত বর্ষা-পরবর্তী সময়ে ডেঙ্গুর সংক্রমণ ধীরে ধীরে কমতে শুরু করে। নভেম্বর ও ডিসেম্বর মাসে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ার প্রবণতা দীর্ঘদিনের। কিন্তু ২০২৬ সালের চিত্র সেই পরিচিত ধারার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। নভেম্বরের শেষভাগেও উল্লেখযোগ্যসংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এর সঙ্গে চলতি মাসে কয়েক দফা বৃষ্টিপাত যুক্ত হওয়ায় সংক্রমণ আরও দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ডিসেম্বর মাসেও ডেঙ্গুর উল্লেখযোগ্য সংক্রমণ অব্যাহত থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

অধ্যাপক ড. কবিরুল বাশার : কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ; প্রাণিবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
[email protected]

সাধারণত বছরের এই সময়ে ডেঙ্গুর প্রকোপ কমে আসার কথা থাকলেও প্রতিদিন নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা পরিস্থিতির ভিন্ন চিত্র তুলে ধরছে। এটি শুধু চলতি বছরের সংক্রমণের ব্যাপকতা নয়, বরং ডেঙ্গুর প্রচলিত মৌসুমি প্রবণতার পরিবর্তনের সম্ভাবনাকেও নির্দেশ করে।

ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুর সংক্রমণ রয়েছে। অর্থাৎ ডেঙ্গু এখন আর কেবল ঢাকা মহানগরী বা কয়েকটি বড় শহরের সমস্যা নয়। দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে সংক্রমণের বিস্তার ঘটেছে। এ বাস্তবতা ডেঙ্গু নিয়ন্ত্রণের পরিকল্পনাকে মহানগরকেন্দ্রিক সীমাবদ্ধতা থেকে বের করে সারা দেশের স্থানীয় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রয়োজনীয়তা তৈরি করেছে।

ডেঙ্গুর সংক্রমণ কখন কমবে, তা নির্ধারণে শুধু মাস বা ঋতু পরিবর্তনের হিসাব যথেষ্ট নয়। তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা, পানির প্রাপ্যতা এবং মশার বেঁচে থাকার অনুকূল পরিবেশ—সবকিছুই সংক্রমণের গতিপ্রকৃতিকে প্রভাবিত করে। নভেম্বরের বৃষ্টিপাতের ফলে বাড়ির ছাদ, বারান্দা, নির্মাণাধীন ভবন, ফুলের টব, পুরোনো টায়ার, প্লাস্টিকের পাত্র ও বিভিন্ন পরিত্যক্ত সামগ্রীতে পানি জমে থাকতে পারে। এসব ক্ষুদ্র জলাধার এডিস মশার প্রজননের উপযোগী পরিবেশ তৈরি করে।

এখানে মনে রাখা প্রয়োজন, বৃষ্টিপাতের সঙ্গে ডেঙ্গুর সম্পর্ক থাকলেও বৃষ্টির পরপরই রোগীর সংখ্যা বেড়ে যায় না। বৃষ্টির পর জমে থাকা পানিতে এডিস মশার ডিম থেকে লার্ভা তৈরি, লার্ভার বিকাশ, পূর্ণাঙ্গ মশার আবির্ভাব এবং ভাইরাস সংক্রমণের উপযোগী মশা তৈরির জন্য সময় লাগে। এরপর মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়তেও একটি নির্দিষ্ট সময় প্রয়োজন হয়। ফলে নভেম্বরের বৃষ্টিপাতের প্রভাব ডিসেম্বর মাসেও ডেঙ্গু পরিস্থিতিতে প্রতিফলিত হতে পারে। এ কারণে এখন থেকেই এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস করার কার্যক্রম জোরদার করা জরুরি।

ডেঙ্গুর পাশাপাশি আরেকটি বিষয় নগরবাসীর জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। সেটি হলো কিউলেক্স মশার উপদ্রব। সাধারণত শীতের শুরু থেকে শীতকালজুড়ে দেশের বিভিন্ন নগর এলাকায় কিউলেক্স মশার ঘনত্ব ও উপদ্রব বাড়তে দেখা যায়। বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই মশার বিস্তার নাগরিক জীবনে অস্বস্তি তৈরি করতে পারে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে যখন এডিস মশার বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত রাখতে হবে, তখন একই সময়ে কিউলেক্স মশার প্রজনন নিয়ন্ত্রণের প্রস্তুতিও নিতে হবে। এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা গেলে আগামী কয়েক মাসে কিউলেক্সের উপদ্রব অনেকাংশে কমিয়ে রাখা সম্ভব।

তবে এডিস ও কিউলেক্স মশাকে একই পদ্ধতিতে নিয়ন্ত্রণ করার ধারণা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। এই দুই প্রজাতির প্রজননস্থল, জীবনচক্র এবং পরিবেশগত পছন্দের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। এডিস মশা সাধারণত বাড়িঘরের আশপাশে জমে থাকা পরিষ্কার বা তুলনামূলক স্বচ্ছ পানির ছোট পাত্রে বংশবিস্তার করে।