সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৫:৫৮ পিএম
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ (বাসস) : সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। 

বিজ্ঞাপন

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার পরিস্থিতি ও কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে এটি দ্বিতীয় বড় সড়ক দুর্ঘটনা। এর আগে গত ১২ নভেম্বর ফুজাইরাহ এলাকায় একাধিক গাড়ির সংঘর্ষে ১৪ জনের প্রাণহানি ও ৩০ জন আহত হন। ওই ঘটনায় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য কয়েকটি গাড়িকে ধাক্কা দেন।

বিজ্ঞাপন