ইতালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দূতাবাসে আলোচনা

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:১০ পিএম
ইতালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দূতাবাসে আলোচনা

ইতালিতে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান ও দেশের কল্যাণের জন্য যে,ত্যাগ স্বীকার তা উল্লেখ করে তার প্রতি বিশেষ শ্রদ্ধা ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় বেল ১১টায় দূতাবাস কার্যালয়ে এ দিবসটি পালন করা হয়।  এসময় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাণী পাঠ করা হয়। 

বিজ্ঞাপন

আলোচনা সভায় দূতাবাসের প্রথম সচিব শ্রম ও কল্যাণ আসিফ আনাম সিদ্দিকী পরিচালনা করেন। এসময় বক্তব্য রাখেন,ইতালি জনতা একচেঞ্জের প্রধান শাহাদাত হোসেন, ইতালি বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি তাইফুর রহমান ছোটন,সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আনিমুর রহমান সালাম,সাবেক সহসভাপতি
সৈয়দ মইনুল আলম প্রমুখ। অনুষ্ঠানে ৭ ই নভেম্বরের ওপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

এছাড়াও ইতালি বিএনপি, যুবদল,মহানগর বিএনপিসহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরসহ  অন্যান্য প্রবাসী বাংলাদেশিরা দূতাবাস আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্ট,অনলাইন ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকসহ অন্যান্যরা। এসময় দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর আল আমিন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরেন উপস্থিত অতিথিদের কাছে। এবং দূতালয় প্রধান মারজুক রাসেল প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাণী পাঠ করেন। এর আগে সকালে দূতাবাসে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলন করার মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়।

বিজ্ঞাপন

এসময় রিয়াদ হোসেন বলেন,আমাদের সরকারি চাকরিজীবিদের নিয়মের মধ্যে চলতে হয়। তাই আমরা নিয়মবহির্ভূত কোন কাজ করতে পারিনা। এটা দূতাবাসের অনুষ্ঠান সরকারি নিয়ম মেনেই পরিচালনা করতে হবে। যা আমার সহকর্মী আসিফ আনাম সিদ্দিকী বলে গেছেন। আমাদের সীমাবদ্ধতা থাকার কারনে অনেক কিছুই করা সম্ভব নয়। তিনি অনুরোধ করেন সরকারি অফিসে এসে কারো রাজনৈতিক পরিচয় জিজ্ঞেস করবেননা। এই সরকার প্রতিষ্ঠানকে ভিল্ডডাপ করার জন্য কাজ করছে। তাই বাংলাদেশ  ব্যর্থ রাষ্ট্র নয় বাংলাদেশ একটি সফল রাষ্ট্র। এটা আপনাদের বুঝা দরকার।  তিনি সুন্দর ও সুশৃঙ্খল একটি অনুষ্ঠান করতে সকলের সহযোগিতা কামনা করেন। পরে রিয়াদ হোসেন সমাপনী অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তার বিপ্লবী সংগ্রামের জীবনের কথা তুলে ধরেন।

মিয়ানমার ও উত্তর কোরিয়ার  উদাহরণ টেনে তিনি বলেন, এই দেশের মত আমাদের দেশেও এমন ঘটনা ঘটেছিল যেমন,৭১,৭৫,৯০ এবং সর্বশেষ ২০২৪ সালে। আমাদের দেশটা একটি ব্যর্থ রাষ্ট্র হতে পারতো। কিন্তু হয়নি কেন জানেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারনে ব্যর্থ রাষ্ট্র হয়নি বাংলাদেশ তিনি উল্লেখ করেন।

রিয়াদ হোসেন বলেন, সরকারি কর্মকর্তারা রাজনীতি করেনা, তবে তারা রাজনৈতিক সচেতন। রাজনীতিকে বিশ্লেষণ করে,দেশকে নিয়ে ভাবে। এবং একটা কাজ করে সেটা হলো বাংলাদেশ। আর এই কাজ করার শপথ নিয়েই এই চাকরিতে আমরা জয়েন্ট করি।

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।