পর্তুগালে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণের মৃত্যু

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৫ পিএম
পর্তুগালে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণের মৃত্যু

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় ১০ দিন কোমায় থাকার পর রাহাত নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সন্ধ্যা সাড়ে ৬টায় লিসবনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও পর্তুগালপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

নিহত রাহাত গাজীপুরের শিমুলতলী এলাকার বাসিন্দা।

জানা যায়, গত ৪ নভেম্বর স্থানীয় সময় রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সড়ক দুর্ঘটনার শিকার হন রাহাত। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত লিসবনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর টানা ১০ দিন কোমায় থেকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমান এই তরুণ।

বিজ্ঞাপন

তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও পর্তুগালপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কাছে তার এই অকাল চলে যাওয়া অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, রাহাতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পর্তুগালের লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

শোক বার্তায় জানিয়েছে, প্রবাসের ব্যস্ত জীবনে এমন একটি মৃত্যু আবারও মনে করিয়ে দিল, প্রিয়জনদের থেকে হাজার মাইল দূরে থাকা প্রতিটি প্রবাসীর জীবন কতটা অনিশ্চয়তায় ঘেরা। একটি দুর্ঘটনা মুহূর্তেই নিভিয়ে দিতে পারে একটি পরিবারের স্বপ্ন, কেড়ে নিতে পারে অসংখ্য মানুষের ভালোবাসার মানুষটিকে।

আমরা মরহুম রাহাতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তা’আলা তার জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও কঠিন সময় ধৈর্যের সঙ্গে সহ্য করার শক্তি দান করুন।

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।