আইএইচটি ও ম্যাটসে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পিএম
আইএইচটি ও ম্যাটসে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ফাইল ছবি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

আজ শনিবার এ ফল প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd থেকে ফল জানা যাবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, গত ১৩ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর নম্বর যোগ করে মেধা ও পছন্দক্রম অনুযায়ী প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

বিজ্ঞাপন

এতে সরকারি ২৩টি আইএইচটির বিভিন্ন অনুষদে ভর্তির জন্য ৩ হাজার ৬১৯ জন এবং সাতটি সরকারি ম্যাটসে ভর্তির জন্য ৬৬৪ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। দুই প্রতিষ্ঠানে মোট ৪ হাজার ২৮৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।