ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৫ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনপ্রথম আলো ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের সময় কয়েক দিন বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। যাতে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তাঁরাও যেন আবেদন করতে পারেন।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

বিজ্ঞাপন

এইচএসসির সম্পূরক পরীক্ষার্থীদের জন্য ঢাবি, জাবি ও বুয়েট বাদ, ভর্তির সুযোগ পাবেন যেসব বিশ্ববিদ্যালয়ে

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে ২৩ নভেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভর্তি আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছেন। তাঁকে বলব, সময়সীমা আরও কয়েক দিন বাড়াতে। যাতে পুনর্মূল্যায়নের ফলাফলে যেসব শিক্ষার্থীর ফলাফল ভালো হবে, তাঁরাও যেন ভর্তির আবেদনের সুযোগ পান।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য দেশের ১১টি শিক্ষা বোর্ডে প্রায় ৩ লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। ২৩ নভেম্বর এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে ১১ নভেম্বর। চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর থেকে।

কোন ইউনিটের পরীক্ষা কবে

১. কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর ২০২৬, শনিবার।

২. বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর ২০২৬, শনিবার।

৩. ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর ২০২৬, শনিবার।

৪. চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ২২ ডিসেম্বর ২০২৬, মঙ্গলবার।

৫. আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর ২০২৬, শনিবার অনুষ্ঠিত হবে।

এইচএসসিতে ১০ লাখের বেশি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, সময় আরও বেড়েছে

আইবিএ ইউনিট ছাড়া সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। চারুকলা ইউনিট ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিন ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রগুলো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কাজে লাগবে না