স্পেনে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৭:১৭ এএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্পেন শাখার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার বাংলা টাউন রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্পেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকি ও মাদ্রিদ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জসিমের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি স্পেন শাখার সাবেক সদস্যসচিব মাহবুবুর রহমান ঝন্টু।
এ সময় বিএনপির নেতাদের মধ্যে বক্তব্য দেন তালাত মাহমুদ উজ্জ্বল, আব্দুল মোতালেব বাবুল, ইউনুস আলী, আব্দুল আউয়াল খান, শহিদুল ইসলাম, ছানুর মিয়া ছাদ, শুক্কুর আলী, আসলাম হোসেন, দীন মোহাম্মদ ,যুবদল নেতা শাহ আলম ও মেহেদী হাসান রুদ্র,আজিজুল বেপারী সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।













