ডায়াবেটিসে কি ক্যানসারের ঝুঁকি বাড়ে?

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
ডায়াবেটিসে কি ক্যানসারের ঝুঁকি বাড়ে?

আমাদের দেশে প্রতিদিন বাড়ছে ডায়াবেটিস রোগী। আর ডায়াবেটিস মানেই বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা। ডায়াবেটিস মানেই শুধু রক্তে শর্করা বেড়ে যাওয়া, এমন ধারণা এখনও অনেকের মধ্যে রয়েছে। কিন্তু বাস্তব বলছে, দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতির পাশাপাশি কিছু ধরনের ক্যানসারের ঝুঁকিও বাড়াতে পারে।

তাই ডায়াবেটিস নিয়ে আরেকটু বেশি সচেতন হওয়া এবং নিজের প্রতি আরও যত্নবান হওয়া উচিত সবার। ডায়াবেটিস নিয়ন্ত্রণের গুরুত্ব শুধু সুগার নিয়ন্ত্রণে রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়, দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

বিজ্ঞাপন

এর অন্যতম কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স। যখন শরীর ইনসুলিনের প্রতি স্বাভাবিকভাবে সাড়া দিতে পারে না, তখন রক্তে ইনসুলিনের মাত্রা দীর্ঘক্ষণ বেশি থাকে। ইনসুলিন কোষের বৃদ্ধি ও বিভাজনে সাহায্য করতে পারে। এর সঙ্গে দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, স্থূলতা এবং শরীরে চলতে থাকা দীর্ঘস্থায়ী প্রদাহ- সব মিলিয়ে শরীরে এমন এক পরিবেশ তৈরি হয়, যা অস্বাভাবিক কোষ বৃদ্ধির পক্ষে অনুকূল হতে পারে।

টাইপ-১ এবং টাইপ-২ ডায়াবেটিস রোগে আক্রান্ত রোগীরা জানেন, রক্তের শর্করা দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণের বাইরে থাকলে শরীরে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয় এবং দেহের প্রতিটি অঙ্গের ক্ষতি করে। এই অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হতে পারে “ডিএনএ ড্যামেজ”, যা ডায়াবেটিস রোগীদের শরীরে ক্যান্সার সৃষ্টির কারণ হিসেবে কাজ করে। রক্তে গ্লুকোজের মাত্রা বেশি থাকলে ডিএনএ ড্যামেজ দীর্ঘস্থায়ী হয়। 

বিজ্ঞাপন

ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে ক্যানসারের চিকিৎসাও জটিল হয়ে উঠতে পারে। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ে, অস্ত্রোপচারের ক্ষত শুকাতে বেশি সময় লাগে এবং কেমোথেরাপির কিছু পার্শ্বপ্রতিক্রিয়া, যেমন হাত-পায়ে ঝিনঝিনি বা অসাড়তা, আরও তীব্র হতে পারে।

ডায়াবেটিসের ওষুধ মেটফরমিনের সম্ভাব্য ক্যানসার প্রতিরোধী ভূমিকা নিয়েও গবেষণা চলছে। তবে এর কার্যকারিতা এখনও নিশ্চিতভাবে প্রমাণিত নয়। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ক্যানসার প্রতিরোধের উদ্দেশ্যে এই ওষুধ গ্রহণ করা উচিত নয়।

বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়মিত রক্তের শর্করা ও এইচবএ১সি পরীক্ষা, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, শরীরচর্চা এবং বয়স অনুযায়ী ক্যানসার স্ক্রিনিং গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস নিয়ন্ত্রণ শুধু সুগার কমানোর বিষয় নয়, বরং দীর্ঘমেয়াদে সুস্থ জীবন নিশ্চিত করার অন্যতম উপায়।

সূত্র: সংবাদ প্রতিদিন