বাংলাদেশের পোশাক রপ্তানিতে কী প্রভাব পড়বে?

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৬:২৯ এএম
বাংলাদেশের পোশাক রপ্তানিতে কী প্রভাব পড়বে?

মার্কিন তুলা ও কৃত্রিম সুতা ব্যবহার করে তৈরি পোশাকের জন্য শুল্কমুক্ত কোটা বহাল থাকার সম্ভাবনা রয়েছে। প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়াই এই সুবিধা চালু করেছেন। এতে মার্কিন তুলা উৎপাদক ও কৃষকেরা লাভবান হন। পাশাপাশি ডেমোক্র্যাটরাও সরবরাহ ব্যবস্থায় জোরপূর্বক শ্রমের ব্যবহার বন্ধের পক্ষে।

তবে এই সুবিধার সীমাবদ্ধতা রয়েছে। এর মাধ্যমে শুধু অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক মওকুফ হয়। সাধারণ আমদানি শুল্ক দিতে হবে। এছাড়া সুবিধাটি নির্দিষ্ট পরিমাণের মধ্যে সীমাবদ্ধ এবং এর মেয়াদ তিন বছর।

বিজ্ঞাপন

৪. ইরান যুদ্ধ বন্ধে উদ্যোগ নিলে কমতে পারে জাহাজ ভাড়া:

ইরান যুদ্ধ বন্ধে কংগ্রেস চাপ সৃষ্টি করলে জাহাজ পরিবহনের খরচ কমতে পারে। বর্তমানে যুদ্ধের ঝুঁকির কারণে প্রতি কনটেইনারে অতিরিক্ত ২ হাজার থেকে ৪ হাজার ডলার পর্যন্ত ব্যয় করতে হচ্ছে।

বিজ্ঞাপন

যেসব চ্যালেঞ্জ থেকে যাবে

১. জোরপূর্বক শ্রমের অভিযোগ সংক্রান্ত শুল্ক বহাল থাকতে পারে:

জোরপূর্বক শ্রমের অভিযোগে আরোপিত শুল্কের বিরোধিতা করা ডেমোক্র্যাটদের জন্য রাজনৈতিকভাবে কঠিন। তাই এ ধরনের শুল্ক বহাল থাকার সম্ভাবনাই বেশি।

২. শ্রম অধিকার ও পণ্যের উৎস নিয়ে বাড়বে নজরদারি:

শ্রমিকের অধিকার, মজুরি এবং তুলার উৎস—এসব বিষয়ে মার্কিন পক্ষের অনুসন্ধান ও নজরদারি আরও বাড়তে পারে। শ্রমিক অধিকার সংক্রান্ত ইস্যুর কারণেই ২০১৩ সালে বাংলাদেশ মার্কিন জিএসপি সুবিধা হারিয়েছিল। সে সময়ের অভিজ্ঞতা বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কাজে লাগতে পারে।

৩. ইউএসটিআরের তদন্ত বড় ঝুঁকি হয়ে উঠতে পারে:

কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিতে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এতে বাংলাদেশের পোশাক রপ্তানিতে শুল্ক কমার সম্ভাবনা এখনই দেখছেন না খাতসংশ্লিষ্টরা। বরং বিদ্যমান শুল্ক, শ্রম অধিকার ও বাণিজ্যিক চাপ মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

কংগ্রেসে আইন প্রণয়নের উদ্যোগ আটকে গেলে হোয়াইট হাউস নির্বাহী ক্ষমতা ব্যবহার করে বেশি সিদ্ধান্ত নিতে পারে। এ ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি হলো অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)-এর তদন্ত, যেখানে বাংলাদেশের নাম রয়েছে।

৪. মার্কিন বাজারে চাহিদা ও দামের চাপ:

কংগ্রেসের নিয়ন্ত্রণ কোনো রাজনৈতিক দলের হাতে রয়েছে, তার চেয়েও বড় বিষয় হলো মার্কিন বাজারের প্রকৃত চাহিদা। বর্তমানে বাজারে চাহিদা কম থাকা এবং ক্রেতাদের পক্ষ থেকে দাম কমানোর চাপ বাংলাদেশের পোশাক রপ্তানির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।

বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের করণীয়

মার্কিন বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। এর মধ্যে রয়েছে মার্কিন তুলা ও সুতা ব্যবহারের পরিমাণ বাড়ানো, কাঁচামালের উৎসসংক্রান্ত পূর্ণাঙ্গ নথিপত্র সংরক্ষণ এবং শ্রম ও বাণিজ্যসংক্রান্ত সব নিয়মকানুন যথাযথভাবে মেনে চলা।

সবশেষে মনে রাখতে হবে, মার্কিন বাজারে দীর্ঘমেয়াদে টিকে থাকার অন্যতম প্রধান শর্ত হলো নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করা।

মহিউদ্দিন রুবেল : প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, বাংলাদেশ অ্যাপারেল ভয়েস

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষই এখন ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে। এর ফলে মার্কিন বাণিজ্যনীতির রাজনীতিতে পরিবর্তন আসতে পারে। তবে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর আরোপিত শুল্ক দ্রুত কমে যাবে, এমনটা ভাবার সুযোগ নেই। কারণ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এখনো ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। তাছাড়া বর্তমানে কার্যকর শুল্কগুলো কংগ্রেসের দেওয়া ক্ষমতা বলেই আরোপ করা হয়েছে।

বর্তমানে বাংলাদেশের পণ্যে সাধারণ আমদানি শুল্কের পাশাপাশি অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক দিতে হচ্ছে। এটি সেকশন ৩০১-এর আওতায় আরোপিত শুল্ক। সুপ্রিম কোর্ট পাল্টা শুল্ক বাতিল করার পর এবং অস্থায়ী শুল্কের মেয়াদ শেষ হওয়ার পর থেকে এই শুল্ক কার্যকর রয়েছে। ফলে ২০২৭ সালের অর্ডারের হিসাব করার সময় এই অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক উঠে যাবে—এমনটি ধরে নেওয়া ঠিক হবে না।

বাংলাদেশের পোশাক রপ্তানিতে যেসব ইতিবাচক প্রভাব আসতে পারে—

১. নতুন শুল্ক আরোপ কঠিন হতে পারে:

নতুন করে শুল্ক আরোপ করতে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হলে তা এখন ডেমোক্র্যাটদের সমর্থন ছাড়া কঠিন হবে। দলটি আগে থেকেই শুল্ক আরোপের বিরোধিতা করে প্রচার চালিয়েছে। ফলে নতুন শুল্ক আরোপের ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে।

২. অর্ডার পরিকল্পনায় বাড়বে স্থিতিশীলতা:

বাণিজ্যনীতি স্থিতিশীল থাকলে মার্কিন ক্রেতারা সহজে অর্ডার পরিকল্পনা করতে পারবেন। বাংলাদেশের জন্য এটি ইতিবাচক হতে পারে। কারণ, আমাদের পোশাক রপ্তানির বড় অংশই কম দামের বেসিক পোশাক নির্ভর।

৩. মার্কিন তুলা ও কৃত্রিম সুতা ব্যবহারে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকতে পারে: