৭ নভেম্বর : জাতীয় ঐক্য ও গণতন্ত্রের নতুন প্রত্যাশা

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৫ পিএম
৭ নভেম্বর : জাতীয় ঐক্য ও গণতন্ত্রের নতুন প্রত্যাশা

বিএনপির রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ। ভাষা, সংস্কৃতি, ধর্মীয় পরিচয়, ভৌগোলিক অবস্থান এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন রাষ্ট্রের স্বাতন্ত্র্যকে ধারণ করে বৃহত্তর জাতীয় পরিচয় প্রতিষ্ঠার প্রত্যাশা এতে প্রতিফলিত হয়।

দলটির প্রতিষ্ঠা বাংলাদেশের রাজনীতিতে বহুদলীয় রাজনৈতিক প্রতিযোগিতা ও নতুন রাজনৈতিক মেরুকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র পরিচালনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিজ্ঞাপন

পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলটি বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করে এবং একাধিকবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়।

তবে ৭ নভেম্বরের ইতিহাসকে মূল্যায়ন করতে হলে এর সব দিক বিবেচনায় নেওয়া প্রয়োজন। সেদিনের ঘটনাপ্রবাহে বিভিন্ন রাজনৈতিক ও সামরিক পক্ষের ভূমিকা ছিল। অভ্যুত্থানের সঙ্গে যুক্ত কর্নেল আবু তাহেরের ভূমিকা, পরবর্তী বিচার ও তার মৃত্যুদণ্ড এবং মুক্তিযোদ্ধা সামরিক কর্মকর্তাদের হত্যাকাণ্ডও ইতিহাসের গুরুত্বপূর্ণ ও বেদনাদায়ক অধ্যায়। ফলে ৭ নভেম্বরের তাৎপর্য নির্ধারণে ইতিহাসের সব পক্ষের অবদান, মতপার্থক্য ও পরিণতি স্বীকার করা জরুরি।

বিজ্ঞাপন

প্রশ্ন হচ্ছে, ৭ নভেম্বরের জাতীয় ঐক্য ও সংহতির শিক্ষা থেকে আমরা কী শিখতে পেরেছি? বাস্তবতা হলো, বাংলাদেশের রাজনীতিতে এখনো পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং গণতান্ত্রিক সহাবস্থানের ঘাটতি রয়েছে।

রাজনৈতিক প্রতিপক্ষকে প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনার পরিবর্তে শত্রু হিসেবে দেখার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতিকে দুর্বল করে। অথচ একটি রাষ্ট্রের অগ্রযাত্রায় সরকার ও বিরোধী দল উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মতপার্থক্য থাকবে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে; কিন্তু জাতীয় স্বার্থে ঐক্য ও দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই।

জাতীয় সংহতি মানে সবাইকে একই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হতে হবে, এমন নয়। বরং ভিন্নমত, ভিন্ন রাজনৈতিক পরিচয় ও বিশ্বাসের মানুষকে সমান নাগরিক মর্যাদা দিয়ে একটি অভিন্ন জাতীয় লক্ষ্যে এগিয়ে যাওয়াই প্রকৃত সংহতি।

মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার এবং জনগণের ভোটাধিকার—এসব বিষয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা সময়ের দাবি।

আজকের বাংলাদেশে তরুণ প্রজন্মের প্রত্যাশা আরও বড়। তারা এমন একটি রাষ্ট্র চায়, যেখানে রাজনৈতিক পরিচয়ের কারণে নাগরিক অধিকার ক্ষুণ্ন হবে না, যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান তৈরি হবে, দুর্নীতি ও বৈষম্য কমবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীন ও জবাবদিহিমূলকভাবে পরিচালিত হবে। রাজনৈতিক নেতৃত্বের কাছে তাদের প্রত্যাশা ক্ষমতার প্রতিযোগিতার বাইরে গিয়ে মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা।

৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তাই কেবল অতীতের একটি ঘটনাকে স্মরণ করার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। এই দিন আমাদের মনে করিয়ে দেয়, জাতীয় সংকট মোকাবিলায় জনগণের ঐক্য, দায়িত্বশীল নেতৃত্ব এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান কতটা গুরুত্বপূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার ও বিএনপির প্রতিষ্ঠার ইতিহাসও সেই বৃহত্তর রাজনৈতিক বিবর্তনের অংশ।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার অভ্যুত্থান দেশের রাজনৈতিক গতিপথে নতুন অধ্যায়ের সূচনা করেছিল।

ইতিহাসের শিক্ষা হলো, বিভাজন কোনো জাতিকে শক্তিশালী করে না; বরং জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও গণতান্ত্রিক মূল্যবোধই রাষ্ট্রকে এগিয়ে নেয়।

৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতির চেতনা ধারণ করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে স্থান দিতে হবে।

৭ নভেম্বর হোক অতীতের গৌরব ও বিতর্ক থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। জাতীয় ঐক্য, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই এই দিবসের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হতে পারে।

মো. কামরুল ইসলাম : ভারপ্রাপ্ত সম্পাদক, ঢাকা পোস্ট

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পরিচিত এই দিনটি আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হাজির করে—জাতীয় ঐক্য ও সংহতির যে প্রত্যাশা নিয়ে সেদিনের ঘটনাপ্রবাহ আবর্তিত হয়েছিল, স্বাধীনতার পাঁচ দশকেরও বেশি সময় পর আমরা কি সেই শিক্ষা গ্রহণ করতে পেরেছি?

রাজনৈতিক বিভাজন, পারস্পরিক অবিশ্বাস ও ক্ষমতাকেন্দ্রিক সংঘাতের ঊর্ধ্বে উঠে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা কতটুকু বাস্তবায়িত হয়েছে?

১৯৭৫ সালের বাংলাদেশ ছিল গভীর রাজনৈতিক ও রাষ্ট্রীয় সংকটের মধ্য দিয়ে অতিক্রম করা একটি দেশ। স্বাধীনতার মাত্র চার বছরের মাথায় রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদল, সামরিক বাহিনীর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং রাজনৈতিক অস্থিরতা জাতীয় জীবনে অনিশ্চয়তা তৈরি করেছিল।

১৯৭১ সালে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এই স্বাধীনতা সংগ্রামের রাজনৈতিক নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে ছিলেন শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বে বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতার সংগ্রামে রূপ নেয়।

স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করলেও নানা রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক সংকটের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হয় তাকে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গভীর ও বেদনাবিধুর অধ্যায়ের সূচনা করে।

১৫ আগস্টে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ৩ নভেম্বরের সামরিক অভ্যুত্থানে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দি করা হয়। এরই ধারাবাহিকতায় ৬ নভেম্বর দিবাগত রাত ও ৭ নভেম্বর সেনাবাহিনীর সাধারণ সৈনিকদের বিদ্রোহ এবং পরবর্তী সময়ে সাধারণ মানুষের অংশগ্রহণে সংঘটিত হয় সিপাহি-জনতার অভ্যুত্থান। মুক্ত হন জিয়াউর রহমান। দেশের রাজনীতিতে তিনি ক্রমেই গুরুত্বপূর্ণ নেতৃত্বে আবির্ভূত হন।

৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ শুধু একজন সামরিক কর্মকর্তার মুক্তি কিংবা ক্ষমতার পরিবর্তনের ঘটনা ছিল না; এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন রাজনৈতিক দর্শন ও জাতীয় পরিচয়ের ধারণা বিকাশের ক্ষেত্র তৈরি হয়।

পরবর্তী সময়ে জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে রাজনৈতিক সংগঠন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটির প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন রাজনৈতিক শক্তির আনুষ্ঠানিক আবির্ভাব ঘটে।