আমাদের সবার সাহেদ
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২:৩১ পিএম
...এটা স্বীকার করতেই হবে সাহেদ যাই পরতো গলফ ক্যাপ, পট্টি বা গামছা সবটাতেই তাকে মানাত। তিনি ছিলেন আসলে একজন আপাদমস্তক বোহেমিয়ান টাইপ গায়ক।
...প্রিয় সাহেদ, চলে যাওয়াটাই কিন্তু জীবনের শেষ কথা নয়। তারপরও বেঁচে থাকা সম্ভব। আপনি আমাদের মাঝে সেভাবেই বেঁচে থাকবেন।
তিনি বললেন, থাকবে না কেন? আছে। আমি ওই লোকগুলোকে এই গামছা দিয়ে টেনে নামাতে চাই। আমরা দুজনেই উচ্চস্বরে হাসলাম, তার এই পরিকল্পনা শুনে।
তবে হ্যাঁ, এটা স্বীকার করতেই হবে সাহেদ যাই পরতো গলফ ক্যাপ, পট্টি বা গামছা সবটাতেই তাকে মানাত। তিনি ছিলেন আসলে একজন আপাদমস্তক বোহেমিয়ান টাইপ গায়ক। তার কোনো গানের অনুষ্ঠানে আমার যাওয়ার সৌভাগ্য হয়নি হয়তো, তাতে কি সুযোগ পেলেই ‘রোকযানা’ গানের জন্য তাকে চেপে ধরতাম।
প্রতি বছর আমাদের উন্মাদের কার্টুন প্রদর্শনীর শেষ দিনে তাকে এই গান গাইতেই হতো। সাধারণত বিখ্যাত গায়ক যারা তাদের হুট করে গান গাইতে বললে তারা একটু গাঁইগুঁই করেন, গাইতে চান না। কিন্তু আমার ক্ষেত্রে অন্যরকম। আমি বললেই তিনি গাইতেন। এটা আমার বিরাট একটা সৌভাগ্যও বটে। এত বিখ্যাত মানুষ বলা মাত্র গান গাইছেন। আমি অভিভূত হতাম বৈকি।
বইমেলা এলেই তার সঙ্গে আড্ডা জমে উঠত। প্রতিদিন আসতেন, আমরা একটা নির্দিষ্ট আইল্যান্ডে বসে আড্ডা দিতাম। বাংলা একাডেমির সামনের রাস্তায় মাঝ বরাবর একটা আইল্যান্ড ছিল তখন।
রংপুর বয় নামে এক পাগলাটে যুবক ছিল। সাহেদের অসম্ভব ভক্ত। সে ছুটতো আমাদের জন্য চা আনতে, আড্ডায় যতজনই থাকুক প্রত্যেকের জন্য তার চা আনা চাই। সেই সময় আমাকে কেউ ফোন করে খোঁজ নিলে বলতাম ‘সাহেদ চত্বরে আসো’।
আমি একদিন একটা মজা করলাম। ‘সাহেদ চত্বর’ এই নামে একটা সাইনবোর্ড বানিয়ে ফেললাম, টিন দিয়ে কাঠের ফ্রেম করা রীতিমতো প্রফেশনাল একটা সাইনবোর্ড।
মেলা শুরুর আগেই আমার লোকজনদের দিয়ে সেই সাইনবোর্ড আইল্যান্ডে লাগিয়ে রাখলাম। যথা সময়ে সাহেদ এসে হতভম্ব। তার নামে একটা সাইনবোর্ড আইল্যান্ডে জ্বল জ্বল করছে। এরচেয়ে বড় ফান আর কী হতে পারে!
এটা নিয়ে পরে কিঞ্চিত সমস্যা হয়েছিল। বাংলা একাডেমির এক কর্মকর্তা এসে বলল ‘এই সাইনবোর্ড কোত্থেকে এলো? কারা লাগিয়েছে? সাহেদ কে?’
১৯৭১ সালে সারা দেশ যখন দাউ দাউ করে জ্বলছিল তখন ছোট্ট একটা ভক্সওয়াগন গাড়িও জ্বলছিল। সেই গাড়িটা ছিল সাহেদদের মানে গায়ক শেখ সাহেদ আলীদের পারিবারিক গাড়ি।
আমি উদাস গলায় বললাম। ‘সাহেদকে চেনেন না, বিখ্যাত গায়ক। তার নামে এই চত্বর। তার ভক্তরা লাগিয়েছে’।
‘রোকযানা’ গানের গায়ক? এবার আমার অবাক হওয়ার পালা, সাহেদের ‘রোকযানা’ এত বিখ্যাত?
যাইহোক সেই কর্মকর্তা হন হন করে চলে গেলেন। আমি ভাবলাম বোধ হয় লোকজন নিয়ে এসে এখন এই সাইনবোর্ড উপড়ে ফেলা হবে। কিন্তু না মেলার শেষ পর্যন্ত সাইনবোর্ডটা ছিল।
আহা সত্যি কী সব দিন গেছে আমাদের।
প্রিয় সাহেদ, আপনি সত্যিই চলে গেলেন। আপনি চলে গিয়ে মনে করিয়ে দিলেন আমাদেরও যেতে হবে। সেখানে হয়তো আবারো ‘রোকযানা’ গানটা শুনবো। গান শেষে আমি ফিস ফিস করে প্রশ্ন করব, “সত্যি করে বলেন তো এই ‘রোকযানা’টা আসলে কে?”
আপনি মৃদু হাসবেন, উত্তর দেবেন না। আমাদের সঙ্গে যেসব কবি আড্ডা দিত তারা বলবে, “জীবনানন্দের বনলতা নিয়ে যেরকম হাজার প্রশ্ন, সাহেদ ভাইয়ের ‘রোকযানা’ও ...” কথা শেষ করবে না কবি।
সাহেদ গুনগুন করে নতুন কোনো গান ধরবেন, যে গান আর কোনোদিন আমাদের শোনা হবে না।
প্রিয় সাহেদ, চলে যাওয়াটাই কিন্তু জীবনের শেষ কথা নয়। তারপরও বেঁচে থাকা সম্ভব। আপনি আমাদের মাঝে সেভাবেই বেঁচে থাকবেন।
মৃত্যু নিয়ে একটা বাক্য দিয়ে লেখাটা শেষ করলে কেমন হয়? বাক্যটা আমার নয় বিখ্যাত ফরাসী দার্শনিক ড্যানিয়েল ডিফোর কাছ থেকে ধার করা। ড্যানিয়েল ডিফো বলেছেন, ‘সব দরজাই এক সময় বন্ধ হয়। শুধু মৃত্যুর দরজা সবসময় খোলা থাকে...’।
চূড়ান্ত মুহূর্তে দেশের প্রথম একটি যান্ত্রিক আত্মাহুতি। হ্যাঁ, এই গাড়ির গল্প দিয়েই সাহেদের সঙ্গে আমার আলাপের শুরু, নাক চাপা এই গাড়িটা তার খুব প্রিয় ছিল।
বিখ্যাত বাক্যটি আমাদের সবারই স্মরণ রাখতে হবে বৈকি।
আহসান হাবীব : সম্পাদক, উন্মাদ
তারপর বহুদিন গেছে আমরা বেশ ভালো বন্ধু হয়ে উঠেছি, আমরা এখানে সেখানে প্রচুর আড্ডা মেরেছি। এমন না যে আমরা শিল্প-সাহিত্য নিয়ে গুরু গম্ভীর আলোচনা করেছি বসে বসে। আমাদের আলোচনায় ঠাট্টা তামাশাই যেন বেশি ছিল।
আমি খেয়াল করলাম এক সময় সাহেদ চামড়ার একটা গলফ ক্যাপ পরে ঘুরতে শুরু করেছে। গলফ ক্যাপটা আবার উল্টো করে পরা। আমি মজা করে ঘোষণা দিলাম আমাদের সাহেদের ‘গলফ যুগ’ শুরু হয়েছে।
তারপর কিছুদিন পর দেখি মাথায় একটা রঙিন পট্টির মতো কিছু বেঁধে ঘুরছে। আমি এবার ঠাট্টা করে ঘোষণা দিলাম এবার শুরু হয়েছে গায়ক সাহেদের ‘পট্টি যুগ’।
সব শেষে গলায় গামছা নিয়ে ঘুরতে শুরু করল সাহেদ। আমি এবার মৃদু হেসে বললাম, সাহেদের ‘গামছা যুগ’ শুরু হয়েছে।
এবার আমি প্রশ্ন করলাম, আপনার হঠাৎ এই গামছা প্রীতির কারণ কী? তিনি বললেন, কেন আপনার উন্মাদে ছাপা হওয়া রোমেন রায়হানের ‘যার যেখানে থাকার কথা সে সেখানে নেই’ ছড়াটার কথা মনে নেই?
আমি আশ্চর্য হলাম এই ছড়ার কথা তার মনে আছে, এটা অনেক আগে ছাপা হওয়া ছড়া। খুব সুন্দর একটা ছড়া। রোমেন রায়হানের বেস্ট একটা ছড়া বলা যায়। আমি বললাম, বাহ, আপনার এই ছড়ার কথা মনে আছে?













