প্রবৃদ্ধি আছে, সংসারের স্বস্তি নেই

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ৭:০৯ পিএম
প্রবৃদ্ধি আছে, সংসারের স্বস্তি নেই
ট্রাকের পেছনে লাইনে দাঁড়িয়ে সস্তা পণ্য কেনার সংকোচ তারা কাটিয়ে উঠতে পারেন না। তারা সঞ্চয় ভাঙছেন, ধার করছেন আর সন্তানের পুষ্টি ও চিকিৎসায় নীরবে কাটছাঁট করছেন। রাষ্ট্রের সহায়তার যোগ্যতা তাই কেবল দারিদ্র্যরেখা দিয়ে মাপলে চলবে না। বিবেচনায় আনতে হবে আয়ের তুলনায় জীবনযাত্রার ব্যয় কতটা বেড়েছে এবং পরিবারে নির্ভরশীল কতজন।
ক্ষুধা কোনো তত্ত্ব বোঝে না, পরিসংখ্যানও বোঝে না। ক্ষুধার্তের কাছে একটাই চাওয়া, খাবার। বাজারের এই চাপ সামাল দিতে কার্যকর উদ্যোগ নিতে দেরি হলে ক্ষতি শুধু মানুষের পকেটেই সীমাবদ্ধ থাকবে না, রাষ্ট্রের ওপর মানুষের আস্থাতেও তার প্রভাব পড়বে।

বিশ্ববাজারের চিত্রও একরৈখিক নয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সূচক অক্টোবরে আগের মাসের চেয়ে ১ দশমিক ২ শতাংশ কমে ১৩৩ দশমিক ৯ পয়েন্টে নেমেছে। কিন্তু এক বছর আগের তুলনায় তা এখনো ৫ দশমিক ৯ শতাংশ বেশি। গম আর ভুট্টার দাম কমলেও চাল ও চিনির দাম বেড়েছে, আর আমাদের মতো দেশে এই দুটি পণ্যের গুরুত্ব আলাদা করে বলার প্রয়োজন নেই। তার ওপর আন্তর্জাতিক বাজারে দাম কমলেও সেই সুফল সহজে ভোক্তার হাতে পৌঁছায় না। আমদানিকারক, আড়তদার, পাইকার ও খুচরা বিক্রেতার স্তর পেরোতে পেরোতে দামের সঙ্গে আন্তর্জাতিক গতির আর কোনো মিল থাকে না।

তবে সব দোষ বিশ্ববাজারের ঘাড়ে চাপিয়ে দিলে সত্য আড়াল হয়। দেশের ভেতরের সিন্ডিকেট, কৃত্রিম মজুদ, মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য আর পথে পথে চাঁদাবাজি পণ্যের দামে এক অদৃশ্য খরচ যোগ করে। সেই খরচ শেষ পর্যন্ত ভোক্তার পকেট থেকেই উঠে আসে।

বিজ্ঞাপন

বাজারে পণ্য থাকে অথচ নাগালে থাকে না, কারণ প্রতিযোগিতার জায়গা দখল করে নিয়েছে নিয়ন্ত্রণ। শুধু অভিযান চালিয়ে আর দু একজনকে জরিমানা করে এই রোগ সারবে না। দরকার আমদানি থেকে খুচরা পর্যন্ত প্রতিটি স্তরের দামের একটি স্বচ্ছ ডিজিটাল তথ্যভান্ডার এবং প্রতিযোগিতা কমিশন, ভোক্তা অধিকার অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বিত নজরদারি।

এই চাপের সবচেয়ে দৃশ্যমান বিস্ফোরণ ঘটছে পোশাক কারখানায়। নভেম্বরের শুরু থেকে মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকদের আন্দোলনে শত শত কারখানা বন্ধ হয়েছে। সরকার মজুরি বোর্ড গঠন করেছে, তবু মাসের মাঝামাঝি সময়েও গাজীপুরে সংঘর্ষ আর কারখানা বন্ধের খবর আসছে।

বিজ্ঞাপন

যে শ্রমিক বাজারের থলে ভরতে পারেন না, তিনি রাস্তায় নামবেন, এটাই স্বাভাবিক। আবার রপ্তানি আয়ের প্রধান ভরসা এই খাতে দীর্ঘ অস্থিরতা কর্মসংস্থান ও অর্থনীতির জন্য আত্মঘাতী। তাই শ্রমিকের ন্যায্য মজুরি আর শিল্পের উৎপাদনশীলতা পরস্পরের প্রতিপক্ষ নয়। এরা একই স্থিতিশীলতার দুটি শর্ত। মালিক, শ্রমিক, ক্রেতা আর সরকারকে বসতে হবে মূল্যস্ফীতির বাস্তব হিসাব নিয়ে।

এই সংকটে সবচেয়ে অদৃশ্য শ্রেণিটি হলো নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত। দারিদ্র্যের তালিকায় তারা নেই, অথচ বাড়তি দাম সামলানোর সামর্থ্যও তাদের নেই। ট্রাকের পেছনে লাইনে দাঁড়িয়ে সস্তা পণ্য কেনার সংকোচ তারা কাটিয়ে উঠতে পারেন না। তারা সঞ্চয় ভাঙছেন, ধার করছেন আর সন্তানের পুষ্টি ও চিকিৎসায় নীরবে কাটছাঁট করছেন। রাষ্ট্রের সহায়তার যোগ্যতা তাই কেবল দারিদ্র্যরেখা দিয়ে মাপলে চলবে না। বিবেচনায় আনতে হবে আয়ের তুলনায় জীবনযাত্রার ব্যয় কতটা বেড়েছে এবং পরিবারে নির্ভরশীল কতজন।

সমাধানের পথ কয়েকটি স্পষ্ট ধাপে সাজানো যায়—

প্রথমত, চাল, ডাল, ভোজ্যতেল ও চিনির জন্য শক্তিশালী জাতীয় বাফার স্টক গড়তে হবে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে কৌশলে আমদানি করে মজুদ বাড়াতে হবে এবং সংকটের সময় তা বাজারে ছাড়তে হবে। শুল্ক ও করে ছাড় দিলে নিশ্চিত করতে হবে সেই সুবিধা যেন আমদানিকারকের মুনাফায় আটকে না যায়।

দ্বিতীয়ত, ওএমএস ও টিসিবির পরিধি বাড়িয়ে শহরের সীমিত আয়ের চাকরিজীবীদের জন্য ডিজিটাল ফুড কার্ড চালু করা যায়। সেখানে কর্মঘণ্টার বাইরে বিতরণ আর অনলাইনে বুকিংয়ের সুযোগ থাকলে কাউকে লাইনে দাঁড়িয়ে সম্মান খোয়াতে হবে না। বিশ্বব্যাংকও বলছে বিক্ষিপ্ত খাদ্য ভর্তুকি একত্র করে ফ্যামিলি কার্ড ও নগদ সহায়তার লক্ষ্য নির্ধারণ উন্নত করলে অতিরিক্ত ২৮ লাখ ৫০ হাজার মানুষকে দারিদ্র্য থেকে রক্ষা করা সম্ভব। অর্থাৎ নির্বিচার ভর্তুকি নয়, সঠিক মানুষের কাছে সঠিক সময়ে সহায়তাই বুদ্ধিমান সিদ্ধান্ত।

তৃতীয়ত, কৃষি ও সরবরাহ ব্যবস্থায় মৌলিক সংস্কার দরকার। উপজেলা পর্যায়ে হিমাগার, কৃষক সমবায়ভিত্তিক বিপণন কেন্দ্র আর রেল ও নৌপথে কৃষিপণ্য পরিবহন বাড়ালে কৃষক ন্যায্য দাম পাবেন, ভোক্তাকেও কম দিতে হবে।

মাসের শুরুতে বেতন হাতে আসে। কিন্তু মাসের মাঝামাঝি যেতে না যেতেই পকেট ফাঁকা। বাজারে গিয়ে এক দোকান থেকে আরেক দোকানে ঘুরে দাম জানতে চান একজন গৃহকর্তা। হিসাব মেলাতে না পেরে শেষ পর্যন্ত অনেক কিছু না কিনেই বাড়ি ফেরেন।

চতুর্থত, সড়কে অনানুষ্ঠানিক আদায় আর পরিবহন সিন্ডিকেটের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে, কারণ অদৃশ্য খরচ না কমলে বাজারে দামও কমবে না।

পঞ্চমত, জ্বালানি সংকট মেটানো ও ব্যাংক খাতের সংস্কার ছাড়া বিনিয়োগ ফিরবে না, বিনিয়োগ না ফিরলে কর্মসংস্থানও ফিরবে না। সরকারকে অপচয় ও প্রকল্পের ব্যয় বৃদ্ধি কমিয়ে সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়াতে হবে। একই সঙ্গে তিন মাসের জরুরি বাজার কর্মসূচি, ছয় মাসের খাদ্য ও সুরক্ষা পরিকল্পনা আর তিন বছরের কাঠামোগত সংস্কার রূপরেখা ঘোষণা করে জনসমক্ষে অগ্রগতির হিসাব দিতে হবে।

অর্থনীতির সাফল্য শুধু জিডিপি, রিজার্ভ কিংবা রপ্তানির পরিসংখ্যানে ধরা পড়ে না। একজন মা সন্তানের মুখে পুষ্টিকর খাবার তুলে দিতে পারছেন কি না, একজন অবসরপ্রাপ্ত মানুষ পেনশনের টাকায় ওষুধ ও সংসারের খরচ চালাতে পারছেন কি না, কিংবা একজন শ্রমিক সারাদিন পরিশ্রমের পর পরিবারের জন্য বাজার করতে পারছেন কি না, এসবের মধ্যেই অর্থনীতির আসল চিত্র ফুটে ওঠে। ক্ষুধা কোনো তত্ত্ব বোঝে না, পরিসংখ্যানও বোঝে না। ক্ষুধার্তের কাছে একটাই চাওয়া, খাবার। বাজারের এই চাপ সামাল দিতে কার্যকর উদ্যোগ নিতে দেরি হলে ক্ষতি শুধু মানুষের পকেটেই সীমাবদ্ধ থাকবে না, রাষ্ট্রের ওপর মানুষের আস্থাতেও তার প্রভাব পড়বে। তাই এখনই প্রয়োজন বাস্তবসম্মত পদক্ষেপ।

শোয়েব সাম্য সিদ্দিক : ব্যাংকার ও অর্থনৈতিক বিশ্লেষক
[email protected]

এই অভিজ্ঞতা এখন আর শুধু নিম্ন আয়ের মানুষের নয়, মধ্যবিত্তের সংসারেও একই অবস্থা। অথচ অর্থনীতির নানা প্রতিবেদনে প্রবৃদ্ধির পূর্বাভাস আর মূল্যস্ফীতি কমার খবর শোনা যায়। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, কাগজে-কলমে অর্থনীতির হিসাব যা-ই বলুক, বাজারের এই বাড়তি খরচ সামলাবে কীভাবে?

আন্তর্জাতিক মুদ্রা তহবিল অক্টোবরের বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে বলেছে চলতি বছর বিশ্ব প্রবৃদ্ধি দাঁড়াবে ৩ দশমিক ১ শতাংশে, যা গত বছরের ৩ দশমিক ৫ শতাংশের চেয়ে কম। একই সঙ্গে বৈশ্বিক মূল্যস্ফীতি বেড়ে ৪ দশমিক ৭ শতাংশে পৌঁছানোর আভাস দিয়েছে সংস্থাটি। অর্থাৎ বিশ্ব অর্থনীতি থেমে যায়নি, কিন্তু চলার দাম মেটাতে হচ্ছে সাধারণ মানুষকে।

মধ্যপ্রাচ্যের সংঘাত, ইরানকে ঘিরে উত্তেজনা, জ্বালানি বাজারের অনিশ্চয়তা আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের দীর্ঘ ছায়া মিলে সরবরাহ ব্যবস্থায় ফাটল ধরিয়েছে। তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, আর পরিবহন খরচ বাড়লে চাল, ডাল, তেল সবকিছুর দামেই তার ছাপ পড়ে। যুদ্ধের সিদ্ধান্ত নেন ক্ষমতাধরেরা, কিন্তু তার মাশুল গোনেন বাজারে দাঁড়ানো শ্রমিক, কৃষক আর মধ্যবিত্ত গৃহস্থ।

বাংলাদেশ এই ঢেউ থেকে দূরে নয়। আমদানি নির্ভরতা, জ্বালানি সংকট, দুর্বল রাজস্ব সক্ষমতা আর ব্যাংক খাতের ভঙ্গুরতা ধাক্কাটিকে আরও তীব্র করছে। বিশ্বব্যাংকের অক্টোবরের বাংলাদেশ উন্নয়ন হালনাগাদ বলছে গত অর্থবছরে প্রবৃদ্ধি নেমেছে ৩ দশমিক ৪ শতাংশে এবং চলতি অর্থবছরেও তা একই থাকতে পারে।

দশ বছরের গড় প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৬ শতাংশ। বেসরকারি খাতের ঋণপ্রবাহ বেড়েছে মাত্র ৪ দশমিক ৫ শতাংশ হারে, যা ৩৩ বছরে সর্বনিম্ন। বিনিয়োগ থমকে গেলে কর্মসংস্থানও থমকে যায়। ফলে গত অর্থবছরে প্রায় ২১ লাখ মানুষ নতুন করে আন্তর্জাতিক দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। জাতীয় দারিদ্র্যের হার টানা চতুর্থ বছর বেড়ে প্রায় ২২ দশমিক ৫ শতাংশে ঠেকেছে। এগুলো কেবল সংখ্যা নয়। এক একটি পরিবারের ভেঙে পড়ার গল্প।

এখানে একটি সূক্ষ্ম অথচ নির্মম সত্য বোঝা দরকার। মূল্যস্ফীতি কমা মানে দাম কমা নয়। মানে দাম বাড়ার গতি একটু ধীর হওয়া। একবার যে ক্রয়ক্ষমতা হারিয়ে গেছে তা আপনাআপনি ফেরে না।

বিবিএসের তথ্যে অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি নেমেছে ৮ দশমিক ২৭ শতাংশে। খাদ্য মূল্যস্ফীতি নেমেছে ৬ দশমিক ৪০ শতাংশে, যা ৫৪ মাসে সর্বনিম্ন। কিন্তু একই মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ, যা ৪১ মাসের মধ্যে সর্বোচ্চ।

বাড়িভাড়া, পরিবহন, শিক্ষা আর চিকিৎসার খরচ যেখানে ঊর্ধ্বমুখী, সেখানে কেবল খাদ্যের দামে সামান্য স্বস্তি দিয়ে সংসার চলে না। আরও উদ্বেগের কথা, মজুরি বৃদ্ধির হার ৭ দশমিক ৬৩ শতাংশ, যা মূল্যস্ফীতির নিচে। বাজারে দাম যে গতিতে বাড়ছে, শ্রমিকের আয় বাড়ছে তার চেয়ে ধীরে। প্রতিটি মাস তাই তার জন্য একটু একটু করে দরিদ্র হয়ে ওঠার মাস।