পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত
একাত্তর লাইভ
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ২:০৫ পিএম
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ২:০৫ পিএম
হাইকোর্টফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ গত বৃহস্পতিবার রিটটি দায়ের করেছিলেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।
পরে আইনজীবী কামরুন নাহার মাহমুদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন উচ্চ আদালত।













