বেইজিংয়ের দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি হিসেবে যোগ দিলেন জাহাঙ্গীর হোসেন

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪২ এএম
বেইজিংয়ের দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি হিসেবে যোগ দিলেন জাহাঙ্গীর হোসেন

​গণপ্রজাতন্ত্রী চীনের বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (প্রথম সচিব) হিসেবে যোগদান করেছেন সরদার এম জাহাঙ্গীর হোসেন। গত ১৪ নভেম্বর তিনি বেইজিং দূতাবাসে আনুষ্ঠানিকভাবে নিজ দায়িত্বভার গ্রহণ করেন।

জানা গেছে, কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং কূটনৈতিক অঙ্গনে দেশের স্বার্থরক্ষায় কাজ করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে, তিনি গত ২২ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। পরে মন্ত্রণালয়ের অধীনে প্রায় এক মাসের কূটনৈতিক প্রশিক্ষণ শেষে গত ৭ নভেম্বর চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

বিজ্ঞাপন

​বেইজিং দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি হিসেবে যোগ দেওয়ার পর সরদার এম জাহাঙ্গীর হোসেন দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, জাহাঙ্গীর হোসেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (চায়না) হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিগত জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া) আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে দলীয়ভাবে কাজ করার নির্দেশনা পেয়ে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং নির্বাচনের প্রস্তুতি নেন। 

বিজ্ঞাপন

তিনি চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটির 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ স্কুল'-এর অধীনে পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ডিপ্লোমেটিক রিলেশনস বিষয়ে অধ্যয়নরত আছেন। এর আগে চীন সরকার আয়োজিত লিডারশিপ প্রোগ্রামে সর্বোচ্চ নম্বর পেয়ে বিশ্বের ৬২টি রাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন এবং সনদসহ বিশেষ পুরস্কার লাভ করেন।

​বিগত এক যুগেরও বেশি সময় ধরে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান,আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান  ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে চীন সরকার এবং চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে দেশ ও দলের পক্ষে কাজ করে আসছেন তিনি। পাশাপাশি নিয়মিত জাতীয় দৈনিক পত্রিকায় কলাম লেখা এবং বিভিন্ন টেলিভিশন টকশোতে অংশগ্রহণের মাধ্যমে নিজের সাংগঠনিক ও কূটনৈতিক অভিজ্ঞতা তুলে ধরেছেন।

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।