কেন বাড়ছে ক্যানসারে আক্রান্ত রোগী? ৫ কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৫ এএম
কেন বাড়ছে ক্যানসারে আক্রান্ত রোগী? ৫ কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চিকিৎসকের পরামর্শ ছাড়া সামান্য সর্দি-কাশিতে বা ভাইরাল জ্বরে ঘন ঘন অ্যান্টিবায়োটিক খেলে অন্ত্রের উপকারী মাইক্রোবায়োম বা অণুজীবগুলি ধ্বংস হয়ে যায়, যা দীর্ঘমেয়াদে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়। চিকিৎসকেরা বলছেন, শরীর অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে গেলে পেটে হেলিকোব্যাক্টর পাইলোরির মতো কিছু সংক্রামক ব্যাক্টেরিয়া জন্মায়, যারা প্রদাহ তৈরি করে। এদের কারণেও পরিপাকতন্ত্রে ক্যানসার হওয়ার ঝুঁকি বাড়ে।

বিপাকীয় ভারসাম্যহীনতা

বিজ্ঞাপন

মেটাবলিক সিনড্রোম নিয়ে এখন খুব আলোচনা হয়। হজমশক্তি দুর্বল হলে এবং বিপাকের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হলে ওজন বাড়ে ও রক্তে খারাপ কোলেস্টেরলও বাড়তে থাকে। অতিরিক্ত ওজন বা স্থূলতা এবং রক্তে মিশে থাকা খারাপ কোলেস্টেরল, কেবল হৃদ্‌রোগ নয়, বরং অন্তত ১৩ ধরনের ক্যানসারের প্রত্যক্ষ কারণ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্থূলতার কারণে শরীরে ইনসুলিন এবং ইস্ট্রোজেন হরমোনের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এই হরমোনগুলোর অতিরিক্ত উপস্থিতি কোষের অনিয়ন্ত্রিত বিভাজন ঘটায়, ফলে স্তন, জরায়ু, কোলন এবং অগ্ন্যাশয়ের ক্যানসারের ঝুঁকি বাড়তে থাকে।

সূত্র: আনন্দবাজার
আইজে

বিজ্ঞাপন

কেন ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে? চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কী ভাবে ক্যানসারের বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

দেশে ক্যানসার আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে ক্যানসারে মৃতের সংখ্যাও। প্রতি পাঁচ জন ক্যানসার আক্রান্তের মধ্যে তিন জনেরই মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান এমনই জানাচ্ছে। 

প্রক্রিয়াজাত খাবারে আসক্তি

ফ্রোজেন মাংস বা ভাজাভুজি প্রায়ই দোকান থেকে কেনা হয়। অনলাইনে অর্ডার দিলে বাড়িতে চলে আসে। এগুলোকে দীর্ঘ দিন সংরক্ষণের জন্য মেশানো হয় এন-নাইট্রাসো যৌগ, যা কোলন ও পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি করে। ডায়েট সোডা, জিরো ক্যালোরি পানীয়, চুইংগামে এমন রাসায়নিক থাকে, যা মূত্রথলির ক্যানসারের কারণ হতে পারে। চকোলেট, বিস্কুট, কুকি, বোতলবন্দি ফলের রস, ইনস্ট্যান্ট নুড্‌ল, সসের মধ্যে থাকে সোডিয়াম নাইট্রাইট, যা ক্যানসার, মস্তিষ্কের সচলতা হ্রাস, স্নায়বিক সমস্যা ইত্যাদি ঘটাতে পারে।

বায়ুদূষণে শরীরে ঢুকছে টক্সিন

বাতাসে ভেসে বেড়ানো অত্যন্ত সূক্ষ্ম ধূলিকণা বা পিএম ২ দশমিক ৫ এবং যানবাহনের ধোঁয়ায় থাকা পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন সরাসরি নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করে। এই বিষাক্ত কণাগুলো ফুসফুসের কোষের ডিএনএ বা জিনগত গঠনের বদল ঘটায়। ক্যানসারের সেটিও একটি কারণ।

রান্নাঘরের কালো নন-স্টিক কড়াই, প্লাস্টিকের টিফিন বক্স, পানির বোতল, মাইক্রোওয়েভে খাবার গরম করার প্লাস্টিকের পাত্র— সবই বিপজ্জনক। নন-স্টিক পাত্রে যে ‘টেফলন’ বা পিএফএএস থাকে, তা অতিরিক্ত গরমে গলে গিয়ে খাবারে মিশে যায়। এ ছাড়া প্লাস্টিকের পাত্রে গরম খাবার রাখলে মাইক্রোপ্লাস্টিক ও বিসফেনলের মতো রাসায়নিক তাতে মিশে যায়। সম্প্রতি ‘সায়েন্টিফিক জার্নাল অফ কেমোস্ফিয়ার’ নামে বিজ্ঞান পত্রিকায় একটি গবেষণার খবর ছাপা হয়েছে। সেখানে গবেষকেরা দাবি করেছেন, কালো প্লাস্টিকে প্রায় ১৬ হাজার রকম রাসায়নিক থাকে, যার সিংহভাগই মানবশরীরের জন্য বিষ। এই সব রাসায়নিকের মারাত্মক প্রভাব পড়তে পারে হার্ট, কিডনি ও মস্তিষ্কে। এমনকি, তা মারণরোগ ক্যানসারেরও কারণ হয়ে উঠতে পারে।

অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার