শুকু আপা, আপনাকে ভুলি কী করে
প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ৮:৫৭ পিএম
সেইসব স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা রেখে একটি কাল্পনিক কথামালা সাজালাম। কথাগুলো বাস্তব নয়। কিন্তু আমার অভিজ্ঞতা বলে, এমনটাই হতে পারতো শুকু আপার সঙ্গে তার মৃত্যু পরবর্তী কথোপকথন।
মানুষ এমনই বিচিত্র প্রাণী তার মন খারাপের প্রহর অতি সংক্ষিপ্ত। ২৬ নভেম্বর শুকু আপা চলে গেলেন। পিতৃসম মামুনুর রশিদ আইসিইউ বেডে অসহায় ভঙ্গিতে শুয়ে আছেন। সবকিছু মিলেমিশে মন খারাপ থাকাটাই স্বাভাবিক। কিন্তু...শহর চলছে নিজের নিয়মে, শহরের সাথে গল্প, কথোপকথন, প্রকৃতির মেলবন্ধন সবকিছুই যেন স্বাভাবিক।
ধানমন্ডির রাস্তা দিয়ে হাঁটছিলাম। রাস্তা বলাটা ঠিক হবে না, রাস্তার পাশে লেকের পাড় ধরে নির্জন জায়গাটা। অন্যমনস্ক বলবো নাকি বেভুলা, কোনো একদিকে তাকিয়ে আছি, কিন্তু যেন কিছুই দেখছি না। হঠাৎ করেই পকেটের ভেতরে থাকা ফোনটা ভাইব্রেট করে উঠলো।
আমি একটু অবাক হয়ে গেলাম। কারণ গতকাল থেকেই আমার ফোনে চার্জ ফুরিয়ে গেছে। দুঃখিত, আসলে আমার ফোনটা হারিয়ে গেছে। না... না... আসলে আমার ফোনটা! আমার কোনোদিন ফোন ছিল না। তারপরও অভ্যাসবশত ফোনটা রিসিভ করলাম। ফোনটার স্ক্রিনে কিছুই ছিল না, কিছুই না। এমনকি তারিখ, কলারের নাম, নম্বর, মোবাইল নেটওয়ার্ক; কিচ্ছু না। একদম ব্ল্যাংক একটা স্ক্রিন।
নীল আলো জ্বলছিল আর নিভছিল। ফোন কানে রাখতেই একটা ধাতব শব্দ ভেসে এলো কোথা থেকে। কেউ যেন কিছু বলার চেষ্টা করছে। কিন্তু শব্দের স্রোত পেরিয়ে সেই বাণী আমার কানে এসে পৌঁছাচ্ছে না তখনো। আমি পাগলের মতো বলে যাচ্ছি,
- হ্যালো.. হ্যালো.. কে বলছেন? হ্যালো..
তারপর কিচির-মিচির করে ছোট্ট পাখিদের ডাক আর দূর থেকে ভেসে আসা কিশোরী মেয়ের গলা সাধার স্বর। এগুলো ছিল ব্যাকগ্রাউন্ডে, একটা নারী কণ্ঠের স্পষ্ট জিজ্ঞাসা।
- কী? কী করো অনিমেষ?
২৬ নভেম্বর ২০২৬ চিত্রশিল্পী, চিত্রনাট্যকার, পরিচালক, প্রযোজক মাতিয়া বানু শুকু প্রয়াত হয়েছেন। তার সাথে আমার সম্পর্ক সুগভীর। কাগজে-কলমে হিসাব করলেও বেশ আগের, চারুকলায় পড়ার সময়।
মৃদু হেসে এবার বলে উঠলো
- শেষমেশ মইরাই গেলাম। না?
আমার কণ্ঠ কেঁপে যাচ্ছিল, সঙ্গে মাথাটাও।
- শুকু আপা, আপনি?
স্বভাবসুলভ কৌতুক করার ভঙ্গিতে শুকু আপা হালকা গলায় বলে উঠলেন।
- তুমি তো আমারে দেখতে আসলো না ইউনাইটেড হসপিটালে?
- শুকু আপা আমি গিয়েছিলাম।
- হুহ্! ওই একদিন মোটে। তাও তো তুমি আই সিইউতে ঢুকো নাই।
আমি চুপ করে থাকি। কী বলবো সেটা খুঁজে পাচ্ছিলাম না। আসলেই আমি মাত্র একদিন গিয়েছি।
কেন এর বেশি যাইনি, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়ার কোনো কারণ খুঁজে পেলাম না।
১৯৯৭ সাল। তখন আমরা অনেক জুনিয়র। শুকু আপা প্রিন্টমেকিং বিভাগের শিক্ষার্থী। তাকে প্রথম দেখার স্মৃতি খুব পরিষ্কার নয়, কিন্তু তার উপস্থিতির কথা মনে আছে। কিছু মানুষের মুখ মনে রাখার জন্য খুব বেশি চেষ্টা করতে হয় না। তারা নিজেরাই স্মৃতির মধ্যে জায়গা করে নেন।
- আমি মারা যাওয়ার দুই-তিন ঘণ্টা আগে আতিকরে মনে মনে বলতেছিলাম, অনিমেষরে একবার একটু আসতে বলো। ওর সঙ্গে দুইটা কথা বলি। কথা বলতে না পারলেও শুনি। তোমারে আতিক ফোন দেয় নাই?
- হ্যাঁ, আতিক ভাই ফোন দিয়েছিল। আমি তখন বাসে। ঢাকার বাইরে যাচ্ছি। আতিক ভাই বলেছিল, তুই শুকুর কানে কানে কিছু একটা বল। ও ঠিকি শুনতে পাবে। তোরে অনেক ভালোবাসে শুকু।
ঘটনা সত্য। আতিক ভাই আমাকে সাড়ে আটটার দিকে ফোন দেয়। তখন আমি বনানী ফ্লাইওভার ক্রস করতেছি। আমি ভাবলাম, শনিবার ঢাকায় ফিরে শুকু আপার সঙ্গে কথা বলবো।
শুকু আপা যেন আড়মোড়া ভেঙে, গলার স্বর আরও হালকা করে স্বাভাবিক কথোপকথন শুরু করল।
- ভালোই হইছে মইরা গেছি। আরও কয়টা দিন আগে মরলে সুবিধা হইত। কতগুলি টাকা বাইর হইয়া গেছে, তাই না? আমি যখন হাসপাতালের আইসিইউ-তে, তুই যে তখন বলছিলি আমারে সরকারি হাসপাতালে নিয়ে যাইতে, ওইটা ভালো সিদ্ধান্ত ছিল। মানুষের কাছে চাইয়া আর বাঁচতে ইচ্ছা করতেছিল না রে।
আমি কী বলবো বুঝে উঠতে পারছিলাম না । প্রসঙ্গ পরিবর্তনের জন্য বলে উঠলাম।
- অনেক কষ্ট পেয়েছিলেন, তাই না আপা?
- হ্যাঁ। অনেক কষ্ট হচ্ছিল রে। তবে এখন আরও বেশি কষ্ট লাগতেছে।
এরপর তিনি শান্তিনিকেতনে ডোকরা শিল্প (ডোকরা শিল্প হলো প্রায় ৪,০০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ধাতু ঢালাই হস্তশিল্প, যেখানে হারানো মোম বা লস্ট-ওয়াক্স পদ্ধতিতে পিতল ও অন্যান্য ধাতুর ভাস্কর্য, গয়না এবং গৃহসজ্জার সামগ্রী তৈরি করা হয়।) নিয়ে পড়তে গেলেন। প্রায় আড়াই বছর সেখানে ছিলেন।
- ওই যে তোদের দেখতে পাবো না। সাধু, শান্তি, আতিক।
ব্যাকগ্রাউন্ডে পাখির ডাক আবার বেড়ে গেল। কিশোরী মেয়ের গলা সাধার স্বর এখন গানে পরিবর্তিত হয়েছে। শুকু আপা কোনো কথা বলছেন না। যেন আরও কিছু বলতে চান। আমি ব্যাকুল হয়ে বলে উঠলাম।
- শুকু আপা... শুকু আপা...
- অগ্নিটার জন্য খুব মন খারাপ লাগে রে। (অগ্নি, শুকু আপা-আতিক ভাইয়ের সর্বকনিষ্ঠ সন্তান) ও তো আমাদের মতো না রে। ও ঠিকমতো বলতেও পারবে না। কিন্তু জানি ও খুব কষ্ট পাবে। ওর কী হবে?
আমি কী বলবো? আমি জানি এখন কোনো প্রবোধ দিতে গেলে তা মিথ্যে প্রবোধ হবে। কারণ দিনশেষে ওরা সবাই একা। আমার মনে হলো, শুকু আপা কেঁদে ফেলেছেন। হাতের তালুতে চোখের জল মুছছেন।
- শুকু আপা, আপনি দেখবেন ওরা ভালো থাকবে। সাধু, শান্তি বড় হয়ে গেছে। ওরা ঠিকই অগ্নিকে দেখে রাখবে, সঙ্গে আতিক ভাইকেও।
শুকু আপা একটা দীর্ঘশ্বাস ফেললেন। স্পষ্ট শব্দটা আমার কানে এসেছে ঠেকলো।
- আতিক রে ‘লাল মিয়া’ সিনেমাটা বানাইতে হেল্প করিস। সব কিছু গুছানো আছে। কয়টা টাকা পয়সা পাইলে সুন্দর একটা সিনেমা দেখতে পাবে লোকজন। আমি তো থাকলাম না। খুব ইচ্ছা ছিল ‘লাল মিয়া’টা শেষ কইরা তারপর মরার। সময় আর পাইলাম না। কী করা...
- আপনি এসে দেখবেন। অসুবিধা কোথায়? যেভাবে আমারে কল দিয়েছেন, সেভাবে এসে দেখবেন। আপনাদের বাসার আতিক ভাইয়ের রুমে কোনায় যে টেবিলটা, ওইখানে চুপচাপ বইসা থাকবেন। যেমন আগে থাকতেন।
এরপর বিয়ে করলেন নির্মাতা নুরুল আলম আতিককে। আমার কাছে আতিক ভাই তখন একজন প্রিয় নির্মাতা ও বড় ভাইয়ের মতো। বিয়ের পর শুকু আপার সঙ্গে আমার সম্পর্কটাও বদলে গেল। দূর থেকে দেখা একজন শিল্পী ধীরে ধীরে হয়ে উঠলেন পরিবারের মানুষ।
- হ্যাঁ, এইটা ভালো বুদ্ধি দিছো। আমি তো এখন ফ্রি। কোনো কাজকর্ম নাই। যখন তখন যেখানে খুশি সেখানে যাবো।
শিশুসুলভ এক টুকরো হাসি দিলেন শুকু আপা। তিনি আরও কিছু বলার চেষ্টা করলেন। কিন্তু হঠাৎ করেই সেই ধাতব শব্দটা ক্রমেই বাড়তে লাগলো। এক সময় অসহনীয় হয়ে উঠল শব্দটা। আমি আর কানে ফোন ঠেকিয়ে রাখতে পারলাম না। কান থেকে হাত নামিয়ে দেখতে পেলাম, আমার হাতটা শূন্য। সেখানে কিছু নেই।
আমি তাকিয়ে দেখলাম, আমি তো আসলে ধানমন্ডিতে না। আমি অন্য কোথাও। আমার সঙ্গে তাহলে কার কথা হলো? কেন কথা হলো? কীভাবে কথা হলো, কোনোকিছুই আমার বোধে আসলো না।
অনিমেষ আইচ : চলচ্চিত্র নির্মাতা
প্রথমে তারা থাকতেন এলিফ্যান্ট রোডে। পরে চলে গেলেন উত্তরায়। আমি প্রায়ই তাদের বাসায় যেতাম। কখনো কাজের প্রয়োজনে, কখনো কোনো অজুহাতে, আবার কখনো কোনো কারণ ছাড়াই।
আমার মনে হয়, মানুষের জীবনে কিছু বাড়ি থাকে, যেখানে যাওয়ার জন্য কোনো নিমন্ত্রণের প্রয়োজন হয় না। দরজায় দাঁড়ালেই মনে হয়, এই বাড়ির ভেতরে আমারও কিছু স্মৃতি পড়ে আছে।
শুকু আপা ও আতিক ভাইয়ের বাড়ি আমার কাছে তেমনই একটি বাড়ি ছিল। সেই বাড়ির টেবিল, খাট, কম্পিউটার—কোনো কিছুই আমার কাছে কেবল আসবাব ছিল না। কোন টেবিলটি কখন কেনা হলো, কোন খাটটি ঘরে এলো, কোন কম্পিউটারের সামনে বসে আতিক ভাই কাজ করতেন—এসবের প্রত্যক্ষ সাক্ষী আমি।
এরপর সাধু (শুকু আপা-আতিক ভাইয়ের প্রথম সন্তান) আর শান্তি (শুকু আপা-আতিক ভাইয়ের দ্বিতীয় সন্তান)-এর জন্ম, তাদের বেড়ে ওঠা, আতিক ভাইয়ের ‘লাবণ্য প্রভা’, ‘প্রজ্ঞা পারমিতা’সহ বিভিন্ন কাজের সঙ্গে তার সৃজনশীল সম্পৃক্ততা, ধীরে ধীরে নিজেই নিয়মিত চিত্রনাট্য লেখা, শুকু আপার নামে-বেনামে নাটক লেখা, দুর্গাপূজার সময় আমার স্নেহ ভরে ডেকে নিয়ে হাঁসের মাংস খাওয়ানো, আতিক ভাইকে সিনেমা নির্মাণের জন্য পূর্ণ স্বাধীনতা নিয়ে গোটা পরিবারের সবকিছু নিজের কাঁধে নেওয়া, প্রযোজক হিসেবে শুকু আপা ‘লাল মোরগের ঝুঁটি’ ২০২১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রের স্বীকৃতি পাওয়া—এসবেরও প্রত্যক্ষ সাক্ষী আমি।













