আরও চোরাগোপ্তা হামলার আশঙ্কা, সীমান্তবর্তী ৩০ জেলায় বিশেষ সতর্কতা

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ৮:১১ এএম
আরও চোরাগোপ্তা হামলার আশঙ্কা, সীমান্তবর্তী ৩০ জেলায় বিশেষ সতর্কতা

প্রতীকী ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা আরও চোরাগোপ্তা হামলা ও নাশকতা চালাতে পারেন বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার সরকারি স্থাপনার পাশাপাশি ব্যক্তিবিশেষকেও লক্ষ্যবস্তু করা হতে পারে বলে গোয়েন্দা তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র বলছে, হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারেন, এমন ব্যক্তিদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির কয়েকজন নেতা রয়েছেন। তাঁদের সতর্ক করা হয়েছে। এ ছাড়া নাশকতার জন্য সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য দেশে আনার পাশাপাশি ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতা-কর্মীদের কেউ কেউ দেশে ঢুকে নাশকতায় অংশ নিতে পারেন বলে আশঙ্কা করছে পুলিশ। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী ৩০ জেলার পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।

বিজ্ঞাপন
পুলিশ সদর দপ্তর-সংশ্লিষ্ট সূত্র বলছে, গত দুই মাসে নাশকতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের কারও কারও মুঠোফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করে চোরাগোপ্তা হামলা ও নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। অন্যান্য মাধ্যমেও এ-সংক্রান্ত গোয়েন্দা তথ্য পেয়েছে পুলিশ।

খিলগাঁও থানায় ককটেল বিস্ফোরণ, সিসি ক্যামেরায় দেখে একজনকে আটক

এসব নির্দেশনায় পুলিশকে সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমন্বয় করে নজরদারি, টহল ও তল্লাশি বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দিতে বলা হয়েছে। দেশের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার এবং পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।

তবে যেকোনো নাশকতা প্রতিরোধে সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সূত্রগুলো। মাঠপর্যায়ে পুলিশের বাড়তি সতর্কতা ও প্রস্তুতির পাশাপাশি ঢাকাসহ দেশের আট জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করছে।

বিজ্ঞাপন
আওয়ামী লীগের নতুন কর্মসূচি ও শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বর পর্যন্ত নাশকতার ঘটনা চলতে পারে বলে আশঙ্কা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে পুলিশ সদর দপ্তর থেকে জানা গেছে।

রাজধানীর মিরপুরে বাসে আগুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১৯ নভেম্বর অনলাইনে ‘লকডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছিল। বাস্তবে মাঠে তেমন কোনো কর্মসূচি দেখা না গেলেও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ নাশকতার ঘটনা ঘটে। বিশেষ করে গোপালগঞ্জে দুটি থানায় এবং বিএনপির দুজন সংসদ সদস্যের বাড়িতে হামলা, আগুনসহ বেশ কিছু ঘটনা ঘটে।

গোপালগঞ্জের এসব ঘটনার বাইরে ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে বিভিন্ন স্থানে ৮৩টি পরিবহনে আগুন এবং ৮৭টি স্থানে চোরাগোপ্তা ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

এখন নতুন করে ২৯ ও ৩০ নভেম্বর লকডাউন কর্মসূচির কথা অনলাইনে প্রচার করা হচ্ছে। অন্যদিকে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন বলে তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে গতকাল মঙ্গলবার খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। আওয়ামী লীগের নতুন কর্মসূচি ও শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বর পর্যন্ত নাশকতার ঘটনা চলতে পারে বলে আশঙ্কা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে পুলিশ সদর দপ্তর থেকে জানা গেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা, অবৈধ অনুপ্রবেশ ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সঙ্গেও সমন্বয় করে কাজ চলছে।

বিশেষ নির্দেশনা

ভারতের সঙ্গে সীমান্তবর্তী জেলাগুলোর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সম্প্রতি অনলাইনে বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্তবর্তী ৩০ জেলার পুলিশ সুপার, সংশ্লিষ্ট রেঞ্জের ডিআইজি ও মহানগর পুলিশ কমিশনারদের নিরাপত্তার বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।

এ বিষয়ে গতকাল সীমান্তবর্তী পাঁচটি জেলার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁরা বলছেন, সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়াতে বলা হয়েছে। অবৈধভাবে লোকজন পারাপারের সঙ্গে জড়িত দালালদের ওপর নজরদারি রাখতে বলা হয়েছে। বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধভাবে পুশ ইন বন্ধে সতর্ক থাকতে বলা হয়েছে। সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে তথ্য আদান-প্রদানেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা গতকাল প্রথম আলোকে বলেন, সীমান্তবর্তী এলাকায় বিজিবির সঙ্গে সমন্বয় করে যৌথ নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টে তল্লাশি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কে নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা, অবৈধ অনুপ্রবেশ ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সঙ্গেও সমন্বয় করে কাজ চলছে।
দেশের ৬৪টি জেলার মধ্যে ৩২টি সীমান্তবর্তী। এর মধ্যে ৩০টির সঙ্গে ভারতের এবং তিনটির সঙ্গে মিয়ানমারের সীমান্ত রয়েছে। রাঙামাটির সঙ্গে দুই দেশেরই সীমান্ত রয়েছে।

পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ভারতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের জন্য সংখ্যালঘুদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা রয়েছে বলে তাঁরা তথ্য পাচ্ছেন; যাতে আন্তর্জাতিকভাবে এসব ঘটনা ব্যাপক প্রচার পায়।

নভেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭২টি ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ১২১টি: জাহেদ উর রহমান

সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও সতর্কতা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী-সংশ্লিষ্ট সূত্র বলছে, রাজনৈতিক নেতাদের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর চোরাগোপ্তা হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও সম্পদের ক্ষতিসাধন করা হতে পারে বলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, এর আগে নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার জের ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ নেতা-কর্মী ও সমর্থকদের বাড়িঘর এবং দোকানপাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেটিকে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের অনুসারীরা ব্যাপকভাবে প্রচার করেন। যদিও ওই গ্রামে কোনো হিন্দু বসতি নেই।

এ পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তার বিষয়ে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করা হয়েছে।

সীমান্তে অবৈধভাবে লোকজন পারাপারের সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নজরদারি করা হচ্ছে। গত এক সপ্তাহে পাঁচজন দালালকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

সীমান্তবর্তী কয়েকটি জেলায় বিশেষ নজর

সীমান্তবর্তী একাধিক জেলার পুলিশ সুপার প্রথম আলোকে বলেন, ভারত থেকে যাতে কেউ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে দেশে ঢুকতে না পারেন, সে জন্য সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে লোকজন পারাপারের সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

পুলিশ সুপাররা আরও বলেন, সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে সাতক্ষীরা জেলা পুলিশকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। কারণ, ২০২৪ সালের ৫ আগস্টের পর এই জেলার সীমান্ত দিয়ে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী ভারতে পালিয়ে গেছেন। এ ছাড়া সুনামগঞ্জ, সিলেট ও কুমিল্লা জেলা পুলিশকেও বাড়তি নজর রাখতে বলা হয়েছে।

সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম গতকাল প্রথম আলোকে বলেন, সীমান্তে বিজিবি কাজ করে। পুলিশ জেলার অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি দেখে। যেকোনো ধরনের অপরাধ দমনে তাঁরা কাজ করছেন। সীমান্ত দিয়ে জেলার ভেতরে চোরাচালানের মাধ্যমে যেন কোনো অবৈধ পণ্য প্রবেশ করতে না পারে, সে জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্তে অবৈধভাবে লোকজন পারাপারের সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নজরদারি করা হচ্ছে। গত এক সপ্তাহে পাঁচজন দালালকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

সীমান্ত দিয়ে কেউ যাতে অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারেন, সে জন্য অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করছে। সীমান্তে যৌথ অভিযান চলছে। এই সীমান্ত দিয়ে দেশে অবৈধভাবে প্রবেশ করে কাউকে নাশকতা করতে দেওয়া হবে না।

গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক থাকা সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার গোপনে নেতা-কর্মীদের নিয়ে সিলেটে সভা করেছেন। তিনি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে এসেছিলেন বলে অভিযোগ রয়েছে।

সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন প্রথম আলোকে বলেন, সুনামগঞ্জ জেলার সঙ্গে ভারতের মেঘালয় রাজ্যের প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সীমান্ত দিয়ে যাতে কেউ অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য বিজিবির সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করছে।

কুমিল্লা সীমান্ত দিয়েও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের যাতায়াত রয়েছে বলে পুলিশ সদর দপ্তরের কাছে তথ্য রয়েছে। ওই সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় গত ২৭ সেপ্টেম্বর কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সহসাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান ওরফে টাইগার টিপুকে আটক করে বিজিবি। অবশ্য পরে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান প্রথম আলোকে বলেন, সীমান্ত দিয়ে কেউ যাতে অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারেন, সে জন্য অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করছে। সীমান্তে যৌথ অভিযান চলছে। এই সীমান্ত দিয়ে দেশে অবৈধভাবে প্রবেশ করে কাউকে নাশকতা করতে দেওয়া হবে না।

১৬ জেলায় নাশকতা, গাড়ি–স্থাপনায় আগুন, লগি–বৈঠা জব্দ

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের আটটি জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এক প্লাটুনে ২০ থেকে ৩০ জন সদস্য থাকেন বলে জানা গেছেন।

গতকাল বিজিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে বিজিবি মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ এসব জেলায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।

১১ দিনে ৫৭ পরিবহনে আগুন, ৭০ স্থানে ককটেল—আইনশৃঙ্খলা পরিস্থিতি কি নিয়ন্ত্রণের বাইরে?