পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১:৫৪ এএম
বলসোনারো এবং অভ্যুত্থান ষড়যন্ত্রে দণ্ডিত অন্যদের সাজা কমানোর একটি আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে আগামী ডিসেম্বরে ব্রাজিলের সুপ্রিম কোর্টে ভোটাভুটি অনুষ্ঠিত হবে।
এদিকে, কার্লোসের বড় ভাই সিনেটর ফ্লাভিও বলসোনারো গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে লুলার কাছে পরাজিত হন।
পরাজয়ের পরদিনই অর্থপাচারের একটি তদন্তের অংশ হিসেবে সুপ্রিম কোর্টের এক বিচারপতি তার পাসপোর্ট জব্দের নির্দেশ দেন।
এরপর ফ্লাভিও বলসোনারো যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে অবস্থান করেই তিনি নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানান।
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ (বাসস) : অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে ২৭ বছরের কারাদণ্ড ভোগরত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো পেটের ব্যথা নিয়ে শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছেন।
২০১৮ সালে নির্বাচনী প্রচারণার সময় ছুরিকাঘাতের শিকার হওয়ার পর থেকেই কট্টর ডানপন্থী এই সাবেক নেতা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন।
ব্রাসিলিয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
তার ছেলে ও নবনির্বাচিত সিনেটর কার্লোস বলসোনারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘তীব্র পেটব্যথার কারণে আমার বাবা আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন।’
ব্রাসিলিয়ার ডিএফ স্টার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ৭১ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট ‘অ্যাবডোমিনাল ডিসটেনশন’ বা পেট ফুলে যাওয়া সমস্যায় ভুগছেন এবং তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।
২০২২ সালের নির্বাচনে বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হওয়ার পরও ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে অভ্যুত্থানের ষড়যন্ত্র করার দায়ে গত বছর বলসোনারো দোষী সাব্যস্ত হন।
তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি বামপন্থী বিচারিক প্রতিহিংসার শিকার।
বারবার অসুস্থ হয়ে পড়ার কারণে গত মার্চ মাস থেকে তিনি ব্রাসিলিয়ায় গৃহবন্দি থেকে সাজা ভোগ করছেন।
কার্লোস বলসোনারো বলেন, ‘তার স্বাস্থ্যের অবস্থা প্রতিদিনই অবনতি হচ্ছে।’ বাবার চলাফেরার সীমাবদ্ধতা এবং রাষ্ট্রের পক্ষ থেকে কথিত ‘মানসিক নির্যাতন’কে এর জন্য দায়ী করেন তিনি।













