মাদক চোরাচালানবিরোধী অভিযান জোরদারে ইকুয়েডর ও হন্ডুরাস সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১:১৭ পিএম
মাদক চোরাচালানবিরোধী অভিযান জোরদারে ইকুয়েডর ও হন্ডুরাস সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

বুধবার আকস্মিকভাবে ভেনেজুয়েলা সফরের মধ্য দিয়ে হেগসেথ তার লাতিন আমেরিকা সফর শুরু করেন। গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক অভিযানে ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হন। কারাকাসে ওই অভিযানে ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে বৈঠকে হেগসেথ মাদক পাচারকারীদের ‘খুঁজে বের করে ধরার’ অঙ্গীকার করেন। কলম্বিয়া সফরেও তিনি একই প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সন্ধ্যায় হেগসেথ হন্ডুরাসে পৌঁছান। সেখানে গত বছর নির্বাচিত দেশটির ডানপন্থী প্রেসিডেন্ট নাসরি আসফুরার সঙ্গে তার বৈঠক হয়। নির্বাচনে আসফুরার জয়ের পেছনে ট্রাম্পের সমর্থনও ভূমিকা রেখেছিল।

বৈঠকে দুই দেশ ‘সাইবার প্রতিরক্ষা’ ও ‘জাতীয় প্রতিরক্ষা’ বিষয়ে দুটি চুক্তি স্বাক্ষর করে। তবে চুক্তিগুলোর বিস্তারিত তথ্য জানাননি এক মার্কিন কর্মকর্তা।

বিজ্ঞাপন

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

বিশ্বের সবচেয়ে বড় কোকেন উৎপাদনকারী দেশ কলম্বিয়া এবং লাতিন আমেরিকার সবচেয়ে বড় কোকেন রপ্তানিকারক দেশ ইকুয়েডরে মাদক পাচারবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের সহায়তা বাড়ানো হয়েছে।

কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা মাদক পাচারকারী গেরিলা গোষ্ঠীগুলোকে ‘কারাগারে পাঠানো অথবা কবর দেওয়ার’ কঠোর ঘোষণা দিয়েছেন। দেশটিতে সফরকালে হেগসেথ একটি সি-১৩০ হারকিউলিস সামরিক পরিবহন বিমান হস্তান্তর তদারকি করেন।

কুইটোতে হেগসেথ অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে প্রেসিডেন্ট নোবোয়ার অভিযানকে যুক্তরাষ্ট্রের ‘অটল সমর্থন’ দেওয়ার কথা আবারও জানান। তবে দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

ইকুয়েডরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ার প্রমাণও সংগ্রহ করেছে এএফপি। উল্লেখ্য, গত বছর এক গণভোটে ইকুয়েডরের জনগণ বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।

গত কয়েক মাসে ইকুয়েডরের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের একটি বিচ্ছিন্ন সামরিক ঘাঁটিতে অন্তত ২০টি মার্কিন সামরিক বিমান অবতরণ করেছে। এসব বিমানের মধ্যে রয়েছে সি-১৩০ হারকিউলিস ও সি-১৭ গ্লোবমাস্টার পরিবহন বিমান, ভি-২২ অসপ্রে উড়োজাহাজ এবং ব্ল্যাক হক হেলিকপ্টার।

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ (বাসস) :  লাতিন আমেরিকার মিত্র দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে ইকুয়েডর ও হন্ডুরাস সফর করছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বৃহস্পতিবার ইকুয়েডরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তিনি ‘মাদক-সন্ত্রাসী নেটওয়ার্ক’ দমনে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা করেন।

তবে ইকুয়েডরে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি থাকার কথা অস্বীকার করেছেন প্রেসিডেন্ট নোবোয়া। তার দাবি, দেশটিতে অবস্থানরত মার্কিন সামরিক সদস্যরা কেবল ‘সাময়িক কার্যক্রমে’ অংশ নিচ্ছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া মাদক চোরাচালানকারী চক্রগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছেন। এসব চক্রের তৎপরতায় দেশটিতে অস্থিরতা তৈরি হয়েছে। তার এই অভিযানের প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোরালো সমর্থন রয়েছে।

লাতিন আমেরিকায় হেগসেথের চার ধাপের সফরের তৃতীয় গন্তব্য ছিল ইকুয়েডরের রাজধানী কুইটো। বুধবার তিনি ভেনেজুয়েলা ও কলম্বিয়া সফর করেন। বৃহস্পতিবার পরে তাঁর হন্ডুরাসে যাওয়ার কথা ছিল।

ইরান যুদ্ধ এবং লাতিন আমেরিকায় মাদক পাচারে জড়িত সন্দেহে কয়েকটি নৌযানে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনা নিয়ে নিজ দেশের আইনপ্রণেতাদের অভিশংসনের উদ্যোগ থেকে অল্পের জন্য রক্ষা পাওয়ার পর এ সফরে গেলেন হেগসেথ। এসব হামলার আইনগত বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে। হামলায় ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

কুইটোতে হেগসেথ ও নোবোয়া সীমান্ত নিরাপত্তায় দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। তাদের লক্ষ্য ছিল ‘মাদক-সন্ত্রাসী নেটওয়ার্কগুলোর অবাধ চলাচলের সুযোগ বন্ধ করা’। ধারণা করা হচ্ছে, ইকুয়েডর ও কলম্বিয়ার সীমান্তবর্তী এলাকায় সক্রিয় সংঘবদ্ধ অপরাধী চক্রগুলোর কথাই এখানে বলা হয়েছে।

এ ছাড়া অবৈধ খনন কার্যক্রম বন্ধের বিষয়েও তারা আলোচনা করেন। বিশেষ করে অবৈধভাবে উত্তোলিত সোনার ব্যবসা অপরাধী চক্রগুলোর আয়ের অন্যতম প্রধান উৎস হয়ে উঠছে। কোনো কোনো ক্ষেত্রে মাদক পাচারের ব্যবসার সঙ্গে পাল্লা দিচ্ছে এই অবৈধ সোনার বাণিজ্য।

দক্ষিণ আমেরিকায় এটিই মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সফর। প্রেসিডেন্ট ট্রাম্প লাতিন আমেরিকাকে যুক্তরাষ্ট্রের একক প্রভাববলয়ের অংশ হিসেবে বিবেচনা করেন। তার দ্বিতীয় মেয়াদে এই অঞ্চল বিশেষ গুরুত্ব পাচ্ছে।

ইকুয়েডর লাতিন আমেরিকার এক ডজনের বেশি দেশের মধ্যে একটি, যারা ট্রাম্পের নেতৃত্বাধীন ডানপন্থী সামরিক ও রাজনৈতিক জোট ‘শিল্ড অব দ্য আমেরিকাস’-এ যোগ দিয়েছে। এই জোটে কলম্বিয়া ও হন্ডুরাসও রয়েছে।