২য় দিনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৯:৫০ পিএম
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিবস উপলক্ষ্যে ২য় দিন ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) কড়াইল এরশাদ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী সাবেক ছাত্রদলের (মেডিকেল ও ডেন্টাল কলেজ) নেতাকর্মীরা।
ক্যাম্পে মেডিসিন, সার্জারি, কার্ডিওলজি, গাইনি ও অবস, শিশু, কিডনি রোগ, ইউরোলজি, নিউরোলজি, অর্থোপেডিক, নাক-কান-গলা, চক্ষু, চর্ম ও যৌন, গ্যাস্ট্রোএন্টারোলজি, ডেন্টাল এবং বক্ষব্যাধি বিষয়ে দেড় শতাধিক চিকিৎসকসহ ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, নার্স ও অন্যান্য স্বাস্থ্য সেবা কর্মী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।













