প্রথমে বিচ্ছিন্ন এক হাত, পরদিন হাতসহ পা, অবশেষে মিলল অবশিষ্টাংশ

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৫ পিএম
প্রথমে বিচ্ছিন্ন এক হাত, পরদিন হাতসহ পা, অবশেষে মিলল অবশিষ্টাংশ

নিহত রুহুল আমিন সিকদার। ছবি: সংগৃহীত

সব্যসাচী আরও বলেন, এ ঘটনায় নিহতের ছেলে অ্যাডভোকেট ইমরান হোসেন গতকাল শুক্রবার রাতে বাউফল থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় সাহিদা বেগম ও আবুল বাশারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পলাতক সোহেলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ও দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের সাত দিন পর রুহুল আমিন সিকদার (৬৫) নামের এক ব্যক্তির খণ্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। শরবতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করার পর তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাহিদা বেগম (৪৮) ও আবুল বাশার (৪০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাহিদা বেগম বাউফল উপজেলার পোনাহুরা গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী এবং আবুল বাশার একই গ্রামের ইসমাইলের ছেলে।

বিজ্ঞাপন

এ ঘটনায় আরেক অভিযুক্ত কবিরকাঠী গ্রামের মোস্তফা সিকদারের ছেলে সোহেল (৩৫) পলাতক রয়েছেন।

নিহত রুহুল আমিনের বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামে। তিনি স্ত্রী ও ছেলের সঙ্গে ঢাকায় থাকতেন।

আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাউফল থানার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সব্যসাচী।

পুলিশ জানায়, মামলাসংক্রান্ত কাজে গত ৪ নভেম্বর ঢাকা থেকে পটুয়াখালী আসেন রুহুল আমিন। ৬ নভেম্বর বিকেল পর্যন্ত বড় বোন ফজিলাতুন্নেছার বাড়িতে ছিলেন। ওই দিন সন্ধ্যায় নুরাইনপুর বাজারে যাওয়ার পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

নিখোঁজের কয়েক দিন পর গত বৃহস্পতিবার সকালে কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামের একটি সড়কের পাশে বিচ্ছিন্ন একটি হাত দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে। পরদিন গতকাল শুক্রবার একই এলাকা থেকে আরও একটি হাত ও দুটি পা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, তদন্তের একপর্যায়ে সাহিদা বেগম ও আবুল বাশারকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ শনিবার দুপুরে মরদেহের অন্যান্য অংশ এবং বিকেল সাড়ে ৩টার দিকে মাথা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, ৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে সাহিদা বেগম শরবতের সঙ্গে ১১টি ঘুমের ওষুধ মিশিয়ে রুহুল আমিনকে পান করান। এতে তিনি অচেতন হয়ে পড়লে আবুল বাশার তাঁর মুখে বালিশ চেপে ধরেন। এ সময় সোহেল গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করেন।

পরে সাহিদার বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরের একটি কলাবাগানে মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন করা হয়। পরে সেগুলো ডোবা ও আশপাশের ঝোপঝাড়ে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সাহিদা বেগম বিধবা এবং তাঁর দুই ছেলে ইতালিতে থাকেন। এক মেয়ের স্বামীও সেখানে থাকায় তিনি বাড়িতে একাই থাকতেন। নিহত রুহুল আমিন তাঁর আত্মীয় ছিলেন। সাহিদার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার রাতে নুরাইনপুর বাজার থেকে সাহিদার বাড়িতে গিয়েছিলেন রুহুল আমিন।

এএসপি সব্যসাচী বলেন, অর্থনৈতিক ও অন্যান্য কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনের অন্য কারণগুলো তদন্তের পর জানা যাবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত