ইতালির বিপক্ষে ম্যাচের আগে ফ্রান্সের অনুশীলনে অনুপস্থিত এমবাপ্পে

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ৪:১২ এএম
ইতালির বিপক্ষে ম্যাচের আগে ফ্রান্সের অনুশীলনে অনুপস্থিত এমবাপ্পে

ঢাকা, ১১ নভেম্বর ২০২৬ (বাসস) : ইতালির বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচের আগে বুধবার দলের অনুশীলনে অংশ নেননি ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তিনি ‘চিকিৎসাধীন’ রয়েছেন বলে জানিয়েছে ফ্রান্স দলের কোচিং স্টাফ।

তবে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ফ্রান্সের দলীয় ব্যবস্থাপনা ।

বিজ্ঞাপন

চোটের কারণে ফ্রান্সের হয়ে সর্বশেষ তিনটি ম্যাচে খেলতে না পারা রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড এবারের আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলে ফিরেছেন।

গত সেপ্টেম্বরে নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে কোচ হিসেবে জিনেদিন জিদানের প্রথম ম্যাচে জয়সূচক গোল করেছিলেন এমবাপ্পে। তবে কিছুক্ষণ পরই বাঁ হাঁটুতে ব্যথা অনুভব করায় মাঠ ছাড়তে হয় তাকে।

বিজ্ঞাপন

চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে নেশন্স লিগের ‘এ১’ গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে থাকা দলটি গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে বৃহস্পতিবার মিলানে ইতালি এবং রোববার বোর্দোয় তুরস্কের মুখোমুখি হবে।