বিশ্বকাপের দুই দিন আগে হার্টের চিকিৎসা নিতে হয়েছিল ম্যাকটমিনেকে
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ৩:১০ এএম
এর ফলে নতুন কোচ সেবাস্টিয়ান পোকোনিওলির অধীনে স্কটল্যান্ডের প্রথম চারটি ম্যাচে খেলতে পারেননি ম্যাকটমিনে।
আগামী সপ্তাহে নেশন্স লিগে উত্তর মেসিডোনিয়া ও সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ সামনে রেখে জাতীয় দলে ফিরেছেন তিনি।
ম্যাকটমিনে বলেন, “আমি ভালো আছি। আগের চেয়ে অনেক, অনেক ভালো অনুভব করছি। আমার মনে হয়, এই চিকিৎসাটা করানো প্রয়োজন ছিল।
“হৃদ্যন্ত্রের সমস্যা নিয়ে খবর প্রকাশের পর সংবাদমাধ্যম, পরিবারের সদস্য ও বন্ধুরা যোগাযোগ করায় বিষয়টি অনেকের কাছে অনেক বেশি গুরুতর মনে হয়েছে। তবে এটি তুলনামূলক সহজ একটি চিকিৎসা পদ্ধতি ছিল এবং তা খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে।”
ঢাকা, ১১ নভেম্বর ২০২৬ (বাসস) : বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামার মাত্র দুই দিন আগে হৃদযন্ত্রে বৈদ্যুতিক শক দিয়ে চিকিৎসা নিতে হয়েছিল স্কটল্যান্ডের মিডফিল্ডার স্কট ম্যাকটমিনেকে।
ম্যাসাচুসেটসে হাইতির বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচটির আগে পেটের সমস্যার কারণে অনুশীলনে অনুপস্থিত ছিলেন বলে ম্যাকটমিনেকে বলতে বলা হয়েছিল।
তবে মঙ্গলবার গ্ল্যাসগোয় এক সংবাদ সম্মেলনে ২৯ বছর বয়সী এই ফুটবলার বলেন, “হাইতির বিপক্ষে ম্যাচের দুই দিন আগে আমার হৃদ্যন্ত্রে শক দিতে হয়েছিল।”
বিশ্বকাপে স্কটল্যান্ডের তিনটি ম্যাচেই খেলেছিলেন ম্যাকটমিনে। মরক্কো ও ব্রাজিলের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলটির হয়ে তিনি নিজের সেরা ছন্দে ছিলেন না।
তিনি বলেন, “আমি শতভাগ ফিট ছিলাম। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচের দুই দিন আগে যখন হাসপাতালের বিছানায় শুয়ে অজ্ঞান করার প্রস্তুতি নেওয়া হচ্ছে, তখন বিষয়টি অবশ্যই আদর্শ পরিস্থিতি নয়।
“আপনি এত ভালোভাবে প্রস্তুতি নিয়েছেন, শারীরিকভাবেও দাুণ অবস্থায় ছিলেন। এরপর এমন কিছু ঘটলে মনে হয়, ‘আমার সঙ্গেই কেন এমন হচ্ছে?’
“এটিকে কোনোভাবেই অজুহাত হিসেবে দেখছি না। তবে পেছনে ফিরে তাকালে বলতে হয়, এটিও পুরো প্রক্রিয়ার একটি অংশ।”
চলতি মৌসুমের শুরুতে নাপোলির হয়ে মাঠে ফিরেছিলেন ম্যাকটমিনে। তবে সিরি আ-তে প্রথম দুই ম্যাচ খেলার পর অস্ত্রোপচারের কারণে সেপ্টেম্বরে মাঠের বাইরে থাকতে হয় তাকে।
হৃদযন্ত্রের হালকা ও ক্ষতিকর নয়- এমন অনিয়মিত স্পন্দনের চিকিৎসায় ম্যানচেস্টারে কার্ডিয়াক অ্যাবলেশন পদ্ধতিতে অস্ত্রোপচার করান তিনি।













