নিরাপত্তা উদ্বেগে যুক্তরাষ্ট্রের মহাসড়ক থেকে চালকবিহীন গাড়ি সরিয়ে নিচ্ছে ওয়েমো

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৭:৩৭ এএম
নিরাপত্তা উদ্বেগে যুক্তরাষ্ট্রের মহাসড়ক থেকে চালকবিহীন গাড়ি সরিয়ে নিচ্ছে ওয়েমো

তবে শুধু এ ঘটনাই নয়, আরও একটি ঘটনার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে অঙ্গরাজ্যটির সড়ক নিরাপত্তার দায়িত্বে থাকা মোটরযান বিভাগ।

সংস্থাটির এক মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, সান ফ্রান্সিসকো বে এলাকার একটি সড়কে নির্মাণকাজ চলার সময় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল। কিন্তু ওয়েমোর তিনটি চালকবিহীন গাড়ি সেই নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ে।

বিজ্ঞাপন

মোটরযান বিভাগের বিবৃতিতে বলা হয়, নির্মাণকাজ চলাকালে শ্রমিক, নির্মাণসামগ্রী ও বিভিন্ন যন্ত্রপাতি সেখানে অবস্থান করছিল। এমন পরিস্থিতিতে ওয়েমোর গাড়িগুলো বারবার নির্মাণকাজের জন্য নির্ধারিত নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ায় জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি হচ্ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, ওয়েমো তাদের গাড়ির নিরাপত্তা ত্রুটি সংশোধনে কার্যকর পদক্ষেপ নিয়েছে—এ বিষয়ে সন্তোষজনক প্রমাণ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

বিজ্ঞাপন

বর্তমানে ওয়েমোর চালকবিহীন গাড়ি দিয়ে প্রতি সপ্তাহে প্রায় পাঁচ লাখ যাত্রা সম্পন্ন হচ্ছে। 

প্রতিষ্ঠানটির দাবি, মানুষের চালানো গাড়ির তুলনায় তাদের স্বয়ংক্রিয় গাড়ির গুরুতর দুর্ঘটনার হার ৯৫ শতাংশ কম।

এদিকে, ২০১৬ সাল থেকে যুক্তরাজ্যের লন্ডনে চালকবিহীন গাড়ি পরীক্ষামূলকভাবে চালিয়ে আসছে ওয়েমো। 

২০২৭ সালে জার্মানির মিউনিখ ও স্পেনের মাদ্রিদে এ সেবা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ (বাসস) : নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সাময়িকভাবে মহাসড়কে চালকবিহীন গাড়ি চলাচল নিষিদ্ধ করার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহাসড়ক থেকে নিজেদের স্বয়ংক্রিয় গাড়ি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়েমো।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, আপাতত মহাসড়কে তাদের চালকবিহীন গাড়ির কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে। 

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের সহযোগী কোম্পানি ওয়েমোর একজন মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানান।

ক্যালিফোর্নিয়ার পাশাপাশি ফিনিক্স, অস্টিন ও মায়ামিসহ যুক্তরাষ্ট্রের যেসব শহরে ওয়েমোর গাড়ি চলাচল করে, সেসব এলাকার মহাসড়কেও সাময়িকভাবে এ সেবা বন্ধ থাকবে।

ওয়েমোর মুখপাত্র জানান, ক্যালিফোর্নিয়ায় ঘটে যাওয়া কয়েকটি ঘটনার পর নিজেদের গাড়ির কার্যক্রম ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করতেই মহাসড়কে চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 

সম্প্রতি সান ফ্রান্সিসকোর একটি মহাসড়কে ঘটে যাওয়া একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, ওয়েমোর একটি চালকবিহীন গাড়ি দ্রুতগতিতে এসে পুলিশের দুটি গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে। অথচ পুলিশের গাড়ি দুটির জরুরি সংকেতবাতি তখন জ্বলছিল। 

পুলিশ কর্মকর্তারা তখন একটি ধীরগতির নির্মাণসামগ্রী বহনকারী ট্রাকের পেছনে গাড়ি চালাচ্ছিলেন।

এ ঘটনার পর গত ১১ নভেম্বর থেকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য ওয়েমোর গাড়ির মহাসড়কে চলাচল সাময়িকভাবে নিষিদ্ধ করে।