পর্যাপ্ত সময় হাতে নিয়ে দর্শকদের স্টেডিয়ামে আসার অনুরোধ ডিএমপির

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৪:১১ এএম
পর্যাপ্ত সময় হাতে নিয়ে দর্শকদের স্টেডিয়ামে আসার অনুরোধ ডিএমপির

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

সাফ চ্যাম্পিয়নশিপের দুই সেমিফাইনাল

ঢাকার জাতীয় স্টেডিয়ামে শনিবার সাফ চ্যাম্পিয়নশিপের দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে যানজট এড়ানো এবং নিরাপত্তা তল্লাশিসহ প্রবেশ প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে দর্শকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে স্টেডিয়ামে আসার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সূচি অনুযায়ী শনিবার বিকেল তিনটায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান। রাত সাড়ে আটটায় দ্বিতীয় সেমিফাইনালে খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। গুরুত্বপূর্ণ এ দুটি ম্যাচ ঘিরে জাতীয় স্টেডিয়ামে বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ম্যাচ উপলক্ষে বেলা দেড়টায় দর্শকদের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। তাই প্রবেশের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে খেলা শুরুর বেশ আগেই স্টেডিয়ামে উপস্থিত হওয়ার জন্য দর্শকদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ডিএমপি।