একুশের চেতনা ও আগামী বছরের অমর একুশে গ্রন্থমেলা
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২:০৭ এএম
বাংলাদেশে পাঠাভ্যাসের সংকট নিয়ে আমরা প্রায়ই উদ্বেগ প্রকাশ করি। অথচ শিশুদের বইয়ের প্রতি আকৃষ্ট করার প্রাতিষ্ঠানিক উদ্যোগ এখনো পর্যাপ্ত নয়। বইমেলা ২০২৭-এ শিশুচত্বরকে শুধু বই বিক্রির জায়গা না রেখে সৃজনশীল শিক্ষাকেন্দ্রে রূপান্তর করা প্রয়োজন।
বাংলা সাহিত্যের বিশ্বায়নের জন্য শুধু ভালো বই প্রকাশ যথেষ্ট নয়; প্রয়োজন মানসম্পন্ন অনুবাদ, আন্তর্জাতিক বিপণন, দক্ষ সাহিত্য এজেন্ট এবং বিদেশি প্রকাশকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক।
বিপুল জনসমাগম আনন্দের, কিন্তু মেলার প্রকৃত সাফল্য নির্ধারিত হওয়া উচিত কতজন মানুষ বই কিনছেন, কতজন নতুন পাঠক তৈরি হচ্ছেন এবং কতটা দীর্ঘস্থায়ী পাঠাভ্যাস গড়ে উঠছে তার ভিত্তিতে।
পাঠকবান্ধব বইমেলা মানে শুধু সুন্দর প্রবেশপথ কিংবা আলোকসজ্জা নয়। প্রয়োজন এমন পরিবেশ, যেখানে পাঠক সহজে পছন্দের বই খুঁজে পাবেন, লেখকের সঙ্গে মতবিনিময় করতে পারবেন এবং স্বাচ্ছন্দ্যে বই কিনতে পারবেন।
শিশু-কিশোর চত্বরটি আরও বিকশিত হোক:
সেখানে গল্পপাঠ, লেখক-শিশু সংলাপ, চিত্রাঙ্কন, কমিকস নির্মাণ, বিজ্ঞান কর্মশালা এবং সৃজনশীল লেখালেখির আয়োজন থাকতে পারে। বিদ্যালয়গুলোর সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের দলগত পরিদর্শনের ব্যবস্থা করা উচিত। সরকারি-বেসরকারি অংশীদারত্বে শিক্ষার্থীদের জন্য বিশেষ ‘বই ভাউচার’ চালুর উদ্যোগও বিবেচনাযোগ্য।
শিশুদের হাতে শুধু বই তুলে দিলেই হবে না; তাদের বই পড়ার আনন্দের সঙ্গে পরিচয় করাতে হবে। কারণ আজকের শিশুপাঠকই আগামী দিনের জ্ঞানভিত্তিক সমাজের ভিত্তি।
বইমেলা হোক প্রযুক্তিনির্ভর স্মার্ট :
বিশ্বব্যাপী প্রকাশনা শিল্প দ্রুত ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। অথচ আমাদের বইমেলায় এখনো অনেক পাঠককে পছন্দের বই কিংবা প্রকাশকের স্টল খুঁজতে দীর্ঘ সময় ব্যয় করতে হয়।
২০২৭ সালের মেলায় একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা প্রয়োজন। সেখানে থাকবে ইন্টারঅ্যাকটিভ মানচিত্র, প্রকাশকদের তালিকা, নতুন বইয়ের ক্যাটালগ, লেখক পরিচিতি, মূল্যতালিকা ও অনুষ্ঠানসূচি। বইয়ের নাম কিংবা লেখকের নাম লিখে পাঠক যেন সহজেই সংশ্লিষ্ট স্টল খুঁজে পান।
প্রতিটি স্টলে কিউআর কোড এবং সর্বত্র ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা থাকা উচিত। পাশাপাশি অনলাইন বইমেলার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল ও প্রবাসী পাঠকদের কাছে নতুন বই পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে হবে।
অমর একুশে গ্রন্থমেলা বাংলাদেশের সবচেয়ে বড় সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজন। এটি কেবল বই কেনাবেচার উৎসব নয়; বাঙালির ভাষা আন্দোলন, মুক্তচিন্তা, সাংস্কৃতিক আত্মপরিচয় এবং সৃজনশীলতার এক অনন্য মিলনমেলা।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রকাশনা শিল্পে নতুন সম্ভাবনা তৈরি করেছে। সম্পাদনা, অনুবাদ, বইয়ের তথ্য ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক বিপণনে এআই সহায়ক হতে পারে। মেলায় ‘প্রকাশনা ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক বিশেষ কর্মশালা আয়োজন করা যেতে পারে। তবে লেখকের মেধাস্বত্ব, সৃজনশীলতার মৌলিকত্ব এবং অনুবাদের সাহিত্যিক মান সুরক্ষিত রাখতে হবে।
একুশের বইমেলা এবং আন্তর্জাতিক প্রকাশনা বাণিজ্যের নতুন সম্ভাবনা:
ফ্রাঙ্কফুর্ট, লন্ডন ও বোলোনিয়াসহ অন্যান্য বইমেলার অভিজ্ঞতা দেখায় যে, একটি বইমেলা কীভাবে বই বিক্রির পাশাপাশি আন্তর্জাতিক প্রকাশনা বাণিজ্য, অনুবাদ এবং মেধাস্বত্ব বিনিময়ের কেন্দ্রে পরিণত হতে পারে।
অমর একুশে গ্রন্থমেলার মূল চরিত্র পাঠককেন্দ্রিক সাংস্কৃতিক উৎসব হিসেবেই থাকা উচিত। তবে এর সঙ্গে আন্তর্জাতিক প্রকাশনা বাণিজ্যের পেশাদার পরিসর যুক্ত করা সম্ভব।
২০২৭ সালের মেলায় একটি ‘ইন্টারন্যাশনাল রাইটস অ্যান্ড ট্রান্সলেশন সেন্টার’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া যেতে পারে। সেখানে নির্বাচিত বাংলা সাহিত্যকর্মের ইংরেজি রাইটস ক্যাটালগ, অনুবাদ-নমুনা এবং লেখক-অনুবাদক-প্রকাশকদের পরিচিতি উপস্থাপন করা যেতে পারে। বিদেশি প্রকাশক, সাহিত্য এজেন্ট ও অনুবাদকদের আমন্ত্রণ জানিয়ে ব্যবসায়িক বৈঠকের আয়োজন করা যেতে পারে।
প্রকাশনার মান ও পেশাদারিত্ব:
একুশে বইমেলায় প্রতিবছর বিপুলসংখ্যক নতুন বই প্রকাশিত হয়। কিন্তু সংখ্যার সঙ্গে গুণগত মানের সম্পর্ক সবসময় সমানুপাতিক নয়। সম্পাদনা, প্রুফ সংশোধন, প্রচ্ছদ পরিকল্পনা, মুদ্রণ ও বাঁধাইয়ে পেশাদারত্ব বাড়ানো জরুরি। সেই সঙ্গে লেখক রয়্যালিটি স্বচ্ছতার সংগে পরিশোধের সংস্কৃতিকে গুরুত্বপূর্ণ করে তুলতে হবে।
বইমেলাকেন্দ্রিক প্রকাশনার তাড়াহুড়োয় অনেক সময় যথাযথ সম্পাদনার সুযোগ সীমিত হয়ে পড়ে। প্রকাশকদের উচিত বছরব্যাপী প্রকাশনার পরিকল্পনা করা। নতুন বইয়ের পূর্ণাঙ্গ গ্রন্থতথ্য, আইএসবিএন ও নির্ভরযোগ্য ডিজিটাল ক্যাটালগ নিশ্চিত করা প্রয়োজন।
তবে প্রকাশনা শিল্পের টেকসই বিকাশের জন্য একুশে বইমেলা ছাড়াও সারা বছর বই বিক্রির অবকাঠামো এবং জেলা পর্যায়ে বইয়ের দোকান ও পাঠাগার শক্তিশালী করা অপরিহার্য।
একুশের চেতনা থেকে জন্ম নেওয়া এই মেলা কয়েক দশকে পরিণত হয়েছে লেখক, পাঠক ও প্রকাশকদের প্রাণের উৎসবে। কিন্তু সময় বদলেছে, পাঠাভ্যাস বদলেছে, প্রযুক্তি বদলেছে। বইয়ের উৎপাদন, বিপণন ও পাঠকের কাছে পৌঁছানোর পদ্ধতিতেও এসেছে বৈপ্লবিক পরিবর্তন। তাই প্রশ্ন উঠছে, অমর একুশে গ্রন্থমেলা কি কেবল ঐতিহ্যের ওপর নির্ভর করে এগিয়ে যাবে, নাকি নতুন সময়ের উপযোগী একটি আধুনিক, আন্তর্জাতিক মানসম্পন্ন ও পাঠকবান্ধব বইমেলায় রূপান্তরিত হবে?
পেশাদার ব্যবস্থাপনা ও জবাবদিহি:
একটি সফল বইমেলার জন্য প্রয়োজন পেশাদার ব্যবস্থাপনা। বাংলা একাডেমির নেতৃত্বে মেলা পরিচালনা কমিটিতে দক্ষ-মেধাবী প্রকাশক, লেখক, পাঠক প্রতিনিধি, প্রশাসন ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
স্টল বরাদ্দ, অবকাঠামো, নিরাপত্তা, পরিচ্ছন্নতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আন্তর্জাতিক সম্পর্কের জন্য পৃথক দায়িত্বভিত্তিক কমিটি থাকা উচিত। মেলা শেষে দর্শনার্থীর সংখ্যা, বই বিক্রি, পাঠকের সন্তুষ্টি এবং আয়-ব্যয়ের তথ্যসহ পূর্ণাঙ্গ মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করা প্রয়োজন।
সময়ও সীমিত। নভেম্বরের মধ্যেই মেলার নকশা, অংশগ্রহণের নীতিমালা ও দায়িত্ব বণ্টন চূড়ান্ত করতে হবে। ডিসেম্বরের মধ্যে অবকাঠামো, নিরাপত্তা, ডিজিটাল সেবা এবং প্রচার কার্যক্রম সম্পন্ন করা জরুরি।
বইমেলা থেকে জাতীয় বইপড়া-আন্দোলন:
আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি হওয়া উচিত, একটি সফল বইমেলা এবং পাঠকসমৃদ্ধ জাতি গড়ে তোলা এক বিষয় নয়। বইমেলা পাঠাভ্যাস সৃষ্টির শক্তিশালী অনুঘটক হতে পারে, কিন্তু জাতীয়ভাবে পাঠাভ্যাসের ভিত্তি গড়ে তুলতে প্রয়োজন ধারাবাহিক রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ।
দেশের প্রতিটি জেলা ও উপজেলায় কার্যকর গণগ্রন্থাগার, বিদ্যালয়ভিত্তিক পাঠচক্র, তরুণদের বইপাঠ কর্মসূচি এবং স্থানীয় বইমেলার ব্যবস্থা গড়ে তুলতে হবে। জাতীয় গ্রন্থনীতি প্রণয়ন ও বাস্তবায়ন, গ্রন্থাগারের জন্য নিয়মিত বই ক্রয় এবং প্রকাশনা শিল্পের আধুনিকায়নকে দীর্ঘমেয়াদি সাংস্কৃতিক বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে।
অমর একুশে গ্রন্থমেলা আমাদের ইতিহাস, আবেগ ও সাংস্কৃতিক আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু ঐতিহ্যকে ধারণ করার অর্থ অতীতের ব্যবস্থাপনাকে অপরিবর্তিত রাখা নয়; বরং ঐতিহ্যের শক্তিকে কাজে লাগিয়ে নতুন সময়ের চাহিদা পূরণ করাই জীবন্ত সংস্কৃতির বৈশিষ্ট্য।
অমর একুশে গ্রন্থমেলা ২০২৭ হোক কেবল একটি সফল বার্ষিক আয়োজন নয়; হয়ে উঠুক বাংলাদেশের পাঠসংস্কৃতির নবজাগরণ, আধুনিক প্রকাশনা শিল্পের বিকাশ এবং বাংলা সাহিত্যকে বিশ্বপরিসরে প্রতিষ্ঠার নতুন সূচনা।
কারণ, বইমেলার প্রকৃত সাফল্য শুধু কত মানুষ মেলায় এলেন কিংবা কত টাকার বই বিক্রি হলো, তার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকৃত সাফল্য নিহিত রয়েছে, কতজন নতুন পাঠক তৈরি হলেন, কতটি বই মানুষের চিন্তাকে আলোড়িত করল এবং কত দূর বিস্তৃত হলো আমাদের ভাষা, সাহিত্য ও মননের জগৎ।
২০২৭ সালের অমর একুশে গ্রন্থমেলা এই রূপান্তরের গুরুত্বপূর্ণ সুযোগ। বাংলা একাডেমি প্রকাশক সমিতিসহ সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করে আগামী ৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা আয়োজনের সময়সূচি ঘোষণা করেছে। প্রচলিত ফেব্রুয়ারিকেন্দ্রিক আয়োজন থেকে সরে আসার সিদ্ধান্ত হয়েছে মূলত রোজার মাসকে কেন্দ্র করে পাঠকের উপস্থিতি যেন কমে না যায় এবং প্রকাশকদের অর্থনৈতিক বিষয়টি বিবেচনায় রেখে।
কামরুল হাসান শায়ক : লেখক ও প্রকাশক
সময়সূচি পরিবর্তন করলেই সাফল্য কি নিশ্চিত হবে? তা সময় বলে দেবে। তবে প্রয়োজন সুস্পষ্ট লক্ষ্য, পেশাদার ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি এবং সর্বোপরি পাঠককে কেন্দ্র করে একটি সমন্বিত কর্মপরিকল্পনা।
ঐতিহাসিক ও বর্তমান সময়ের সমন্বয়:
একুশে বইমেলার সঙ্গে ফেব্রুয়ারি মাসের সম্পর্ক ঐতিহাসিক ও আবেগময়। ১৯৭২ সালে চিত্তরঞ্জন সাহার উদ্যোগে বাংলা একাডেমি প্রাঙ্গণে বই প্রদর্শনের মধ্য দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, তা আজ জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। তাই সময়সূচি পরিবর্তন নিয়ে বিতর্ক থাকা স্বাভাবিক। তবে মনে রাখতে হবে, বইমেলা একটি বৃহৎ অর্থনৈতিক কর্মকাণ্ডও। লেখক, প্রকাশক, মুদ্রণশিল্প, বাঁধাইশিল্প, পরিবেশক এবং হাজারও কর্মজীবী মানুষের জীবিকা এর সঙ্গে সম্পৃক্ত।
আমাদের অবস্থান হওয়া উচিত সুস্পষ্ট, মেলার সময়সূচি পরিবর্তিত হতে পারে, কিন্তু একুশের আদর্শ, ভাষা আন্দোলনের ইতিহাস ও সাংস্কৃতিক মর্যাদা কোনোভাবেই ক্ষুণ্ন করা যাবে না। মেলা প্রাঙ্গণে ভাষা আন্দোলনভিত্তিক বিশেষ প্রদর্শনী, ভাষাশহীদদের স্মরণ এবং তরুণ প্রজন্মের জন্য ইতিহাসের ইন্টারঅ্যাকটিভ উপস্থাপনা রাখা যেতে পারে। পাশাপাশি বইমেলা চলাকালীন ২১ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বিশেষ সাহিত্য ও সাংস্কৃতিক কর্মসূচি অব্যাহত রাখতে হবে।
পাঠকই হোক বইমেলার কেন্দ্রবিন্দু:
অমর একুশে গ্রন্থমেলার বৈশিষ্ট্য অনুসারে এটি হচ্ছে মূলত পাবলিক বুক ফেয়ার। তাই এর কেন্দ্রবিন্দু বা মূল ফোকাস পয়েন্ট হবে পাঠক। পাঠকই হতে হবে এই বইমেলার প্রাণ। আমাদের বইমেলার অন্যতম দুর্বলতা হলো, আয়োজনের পরিধি বাড়লেও পাঠকের অভিজ্ঞতাকে কেন্দ্র করে পরিকল্পনা সেই অনুপাতে বিকশিত হয়নি।













