জমকালো আয়োজনে আমিরাতে শুরু হলো সেনমার স্যানিটারি প্রবাসী বিপিএল
প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ৭:৪৪ এএম
সেনমার অ্যাভেঞ্জার্স : জবাবে ১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ১৪৯ রানে অলআউট হয়ে যায় সেনমার অ্যাভেঞ্জার্স। ফলে ২১ রানের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে বেঙ্গল রয়্যালস সিসি।
প্লেয়ার অব দ্য ম্যাচ : অনবদ্য ব্যাটিং পারফরম্যান্সের জন্য উদ্বোধনী ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন তানভীর।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘সেনমার স্যানিটারি বাংলাদেশ প্রবাসী ক্রিকেট লিগ (বিপিএল) ২০২৬’-এর চতুর্থ আসর (সিজন-৪)। প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ ক্রীড়া সংগঠন বাংলাদেশ ইমারাত স্পোর্টস কাউন্সিল এ টুর্নামেন্টের আয়োজন করেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টায় আবুধাবির ডিসিএ গ্রাউন্ডে (ড্রিম ক্রিকেট একাডেমি) বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা ওঠে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের স্ত্রী মিসেস তারেক আহমেদ, বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ খান, টাইটেল স্পন্সর সেনমার স্যানিটারি ওয়্যার ট্রেডিংয়ের কর্মকর্তারা, আবুধাবি বাংলাদেশ সমিতির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার, নূর হোসেন সুমন, শাখাওয়াত হোসেন বকুল, মোহাম্মদ হেলাল উদ্দিনসহ প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশ ইমারাত স্পোর্টস কাউন্সিলের সভাপতি এস এম সালেহ, ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম চৌধুরী ও শাওন সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবেল চৌধুরী এবং যুগ্ম সম্পাদক হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ রাষ্ট্রদূতসহ আমন্ত্রিত অতিথি এবং টুর্নামেন্টের টাইটেল স্পন্সর সেনমার স্যানিটারি ওয়্যার ট্রেডিংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, বিদেশের মাটিতে এসে এমন ক্রিকেটের পরিবেশ পাবেন, তা কখনো ভাবেননি। বাংলাদেশের আদলে বিপিএলের আয়োজনের কথা শুনে তিনি অত্যন্ত অভিভূত হয়েছিলেন।
টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত থাকার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, গত আসরের ফাইনাল ম্যাচে তিনি উপস্থিত ছিলেন। এবার বাংলাদেশ দূতাবাস থেকেও একটি দল নিবন্ধন করা হয়েছে। চতুর্থ আসরের সুন্দর আয়োজন প্রত্যাশা করে তিনি আরও বলেন, এখানকার কমিউনিটিতে ক্রিকেট সংস্কৃতির মাধ্যমে দেশীয় সংস্কৃতি ও ক্রিকেটের আবেগ স্থানীয় মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত করা সম্ভব হবে, ইনশাআল্লাহ।
"উদ্বোধনী ম্যাচের ফলাফল"
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বেঙ্গল রয়্যালস সিসি ও সেনমার অ্যাভেঞ্জার্স।
বেঙ্গল রয়্যালস সিসি : প্রথমে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে বেঙ্গল রয়্যালস সিসি। দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি ব্যক্তিগত ক্যারিয়ারে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন দলটির তারকা ব্যাটার তানভীর।
ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।













