খুলনায় বিএনপি নেতা জাকির হত্যায় দুটি বিষয়ে গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ৩:১৬ পিএম
খুলনায় বিএনপি নেতা জাকির হত্যায় দুটি বিষয়ে গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ

জাকির হোসেনছবি: সংগৃহীত

খুলনায় একের পর এক গুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগের মধ্যে আবারও বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। রূপসায় বিএনপি নেতা ও ইট-বালুর ব্যবসায়ী জাকির হোসেনকে (৪৩) হত্যার পেছনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। পাশাপাশি তাঁর ব্যবসায়িক বিরোধের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামের একটি দোকানে ঢুকে জাকির হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তাঁর বাড়ি রূপসা উপজেলার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামে। পেশায় ইট-বালুর ব্যবসায়ী। এ ছাড়া তিনি ওই ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির (বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের জন্য গঠিত বিশেষ কমিটি) সদস্য ছিলেন।

বিজ্ঞাপন

এই হত্যাকাণ্ডের ঘটনায় আজ শুক্রবার খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক প্রথম আলোকে বলেন, জাকিরের ইট-বালুর ব্যবসা ছিল। এ ব্যবসা নিয়ে কোনো বিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সদস্য পদে প্রার্থী হতে চেয়েছিলেন। সেটিও হত্যাকাণ্ডের কারণ হতে পারে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

তদন্ত–সংশ্লিষ্ট অন্তত তিনজন কর্মকর্তা বলেন, জাকিরের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টিকে হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাঁর সঙ্গে নিয়মিত ওঠাবসা ছিল, এমন কয়েকজনের নামও প্রাথমিক তদন্তে আসছে। রাজনৈতিক কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে তাঁদের ধারণা।

বিজ্ঞাপন
২০ দিনে ৯টি হত্যাকাণ্ডের মধ্যে ৫টি ঘটেছে খুলনা নগরে, অন্য ৪টি জেলার রূপসা ও ডুমুরিয়া উপজেলায়। আর চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত নগরে ৩৯টি ও জেলায় ৪০টি করে মোট ৭৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সোয়া ১০টার দিকে একটি মোটরসাইকেলে করে হেলমেট পরা দুই ব্যক্তি বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে স্বল্পবাহিরদিয়া গ্রামে আসেন। তাঁরা হীরকের দোকানের পাশে মোটরসাইকেল থামান। তখন ওই দোকানে বসে ছিলেন জাকির। তাঁদের একজন দোকানের ভেতরে ঢুকে তাঁর মাথায় গুলি করেন। এরপর দুজন মোটরসাইকেলে করে ফকিরহাটের দিকে পালিয়ে যান। গুলিবিদ্ধ জাকিরকে স্থানীয় লোকজন উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর—এই ২০ দিনে খুলনায় গুলির ঘটনা ঘটেছে ১৩ বার। এসব গুলিতে ৬ জন নিহত হওয়ার পাশাপাশি খুলনায় গত ২০ দিনে আরও তিনটি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে দুটি ঘটনায় ধারালো অস্ত্র দিয়ে জখম করে এবং অন্য ঘটনায় পিটিয়ে হত্যা করা হয়েছে।

সব মিলিয়ে ২০ দিনে ৯টি হত্যাকাণ্ডের মধ্যে ৫টি ঘটেছে খুলনা নগরে, অন্য ৪টি জেলার রূপসা ও ডুমুরিয়া উপজেলায়। আর চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত নগরে ৩৯টি ও জেলায় ৪০টি করে মোট ৭৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

খুলনায় একের পর এক হত্যাকাণ্ড, ১০ মাসে ৭১ খুন, পেছনের কারণ কী

মহাসড়ক ও প্রধান সড়কে তল্লাশিচৌকি স্থাপন, ২০০ আনসার সদস্য পদায়ন, নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধেও অভিযান জোরদার করা হবে।

সন্ত্রাস দমনে যৌথ অভিযানের সিদ্ধান্ত
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে যৌথ বাহিনীর বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে মহাসড়ক ও প্রধান সড়কে তল্লাশিচৌকি স্থাপন, ২০০ আনসার সদস্য পদায়ন, নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধেও অভিযান জোরদার করা হবে।

গতকাল রাতে খুলনা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিশেষ সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে সভায় খুলনা মহানগর পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান, র‍্যাব-৬, জেলা পুলিশ, নৌ পুলিশ, আর্মড পুলিশ, কোস্টগার্ড ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সন্ধ্যায় খুলনা সার্কিট হাউসে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরেকটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে এ সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, চিকিৎসক ও সাংবাদিক নেতারা অংশ নেন।

খুলনায় এক দিনে তিন ঘটনা: যুবদল নেতা ও মুদিদোকানিকে গুলি, ক্লিনিকে ভাঙচুর

রকির বিরুদ্ধে খুলনা নগরের বিভিন্ন থানায় তিনটি হত্যা ও চারটি মাদক মামলাসহ মোট নয়টি মামলা রয়েছে। তাঁকে খুলনা মহানগরের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শীর্ষ সন্ত্রাসী নূর আজিমের ভাই রকি গ্রেপ্তার
খুলনার শীর্ষ সন্ত্রাসী নূর আজিমের ভাই শাহারিয়ার ইসলাম রকিকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মাদারীপুরের শিবচর থানার ডিসি রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। রকির বাড়ি খুলনা নগরের টুটপাড়া ইস্ট সার্কুলার লেনে।

এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি খুলনার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চাঁদা দাবিতে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনায় নূর আজিম বাহিনীর নাম উঠে এসেছে। এ ছাড়া এই বাহিনীর বিরুদ্ধে খুলনা নগরে মাদক ব্যবসা, হত্যা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

এসআরবি জানায়, রকির বিরুদ্ধে খুলনা নগরের বিভিন্ন থানায় তিনটি হত্যা ও চারটি মাদক মামলাসহ মোট নয়টি মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে খুলনা মহানগরের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।