মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ৭:০০ এএম
মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর সাইডলাইনে তুরস্কে মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাতে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটেছে। পাশাপাশি বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং উচ্চপর্যায়ের যোগাযোগ আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

বিজ্ঞাপন

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ও মালদ্বীপ উভয় দেশই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের সাইডলাইনে দুই দেশের শীর্ষ পর্যায়ের এ যোগাযোগ পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

বিজ্ঞাপন