তারুণ্য, উদ্দীপনা ও আত্মবিশ্বাস : পচেত্তিনোকে নিয়ে ঝুঁকি নিতে প্রস্তুত ইউনাইটেড

একাত্তর লাইভ
একাত্তর লাইভ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ৬:৪১ পিএম
তারুণ্য, উদ্দীপনা ও আত্মবিশ্বাস : পচেত্তিনোকে নিয়ে ঝুঁকি নিতে প্রস্তুত ইউনাইটেড

পচেত্তিনো ৪-২-৩-১ ফরমেশনে খেলাতে পছন্দ করেন। রক্ষণভাগ থেকে দ্রুত পাসে আক্রমণে ওঠা এবং বল দখলে না থাকলে প্রতিপক্ষের ওপর উঁচু জায়গায় চাপ প্রয়োগের ওপর গুরুত্ব দেন তিনি।

বড় ক্লাবের কোচদের মধ্যে ব্যতিক্রমীভাবে পচেত্তিনো প্রায়ই তরুণ প্রতিভাদের অগ্রাধিকার দিয়েছেন। তাঁর বিশ্বাস, প্রতিশ্রুতিশীল তরুণদের প্রথম দলে সুযোগ দিয়ে ধীরে ধীরে তৈরি করা সম্ভব।

বিজ্ঞাপন

২০১৫ সালে দ্য গার্ডিয়ানকে পচেত্তিনো বলেছিলেন, ‘কোনো খেলোয়াড় যদি খেলার যোগ্য হয়, তার বয়স ১৭, ১৮, ১৯ কিংবা ২০- আমাদের কাছে সেটি কোনো বিষয় নয়।’

যদি সে খেলার যোগ্য হয় এবং দায়িত্ব নেওয়ার মতো ব্যক্তিত্ব ও পরিপক্বতা দেখায়, তাহলে তাকে সুযোগ দেওয়া উচিত। তবে সে জন্য খেলোয়াড়কে গড়ে তুলতে হবে।’

বিজ্ঞাপন

বিশ্বকাপে ২১ বছর বয়সী অ্যালেক্স ফ্রিম্যানকে যুক্তরাষ্ট্রের শুরুর একাদশে জায়গা দিয়েছিলেন পচেত্তিনো। অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ রক্ষণাত্মক পারফরম্যান্সের পাশাপাশি গোলও করেছিলেন ফ্রিম্যান। সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলোতে ১৩ জন খেলোয়াড়কে জাতীয় দলে অভিষেকের সুযোগ দিয়েছেন এই কোচ।

কোবি মাইনু, লেনি ইয়োরো ও শিয়া লেসির মতো প্রতিভাবান তরুণদের নিয়ে ইউনাইটেডেরও অনেক আশা।

তবে পচেত্তিনোকে নিয়োগ দেওয়ার সম্ভাবনা ঝুঁকিমুক্ত নয়। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও চেলসিতে তাঁর স্বল্পমেয়াদি দায়িত্ব খুব একটা সফল ছিল না।

নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মতো তারকাদের নিয়ে গড়া পিএসজি দলের খেলোয়াড়দের বিশাল ব্যক্তিত্ব ও অহংবোধে একপর্যায়ে হতাশ হয়ে পড়েছিলেন পচেত্তিনো।

অন্যদিকে চেলসির ধনকুবের মালিকদের অতিরিক্ত হস্তক্ষেপের সঙ্গেও মানিয়ে নিতে সমস্যায় পড়েছিলেন তিনি।

ম্যানচেস্টারেও এই দুই বিষয় তাঁর জন্য সমস্যা হয়ে উঠতে পারে।

ঢাকা, ১২ নভেম্বর ২০২৬ (বাসস) : তরুণ খেলোয়াড় গড়ে তোলা, তাঁদের অনুপ্রাণিত করা এবং সমর্থকদের নিজের উচ্চগতির ফুটবল দর্শনে বিশ্বাসী করে তোলার সুনাম রয়েছে মরিসিও পচেত্তিনোর। সংকটে থাকা প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন আর্জেন্টাইন এই কোচ।

এ ছাড়া পচেত্তিনোর বিরুদ্ধে সবচেয়ে বেশি যে সমালোচনা করা হয়, তা হলো বড় কোনো শিরোপা জিততে না পারা।

টটেনহ্যামের হয়ে চ্যাম্পিয়ন্স লিগসহ পাঁচটি ফাইনালে হেরেছেন পচেত্তিনো। তাঁর একমাত্র লিগ শিরোপাটি এসেছে পিএসজির হয়ে।

টটেনহ্যামের হয়ে তাঁর সেই গৌরবময় সময়ের প্রায় এক দশক পেরিয়ে গেছে। ওই সময় দলকে শিরোপা জেতাতে না পারলেও খেলোয়াড় ও সমর্থকদের কাছে ছিলেন অত্যন্ত জনপ্রিয়।

৫৪ বছর বয়সী পচেত্তিনোকে নিয়োগ দিয়ে ইউনাইটেড মূলত এই বাজিই ধরতে যাচ্ছে-ক্লাব ও কোচ, দুজনই সফলভাবে অতীতের গৌরব ফিরিয়ে আনতে পারবেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় দলের কোচ হিসেবে দুই বছরের দায়িত্ব শেষ হওয়ার পথে পচেত্তিনোর। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার ইউনাইটেডের নতুন কোচ হওয়ার বিষয়ে মৌখিক সমঝোতায় পৌঁছেছেন তিনি। ৪০ বছরের মধ্যে মৌসুমের সবচেয়ে বাজে সূচনা করা দলটির কোচ মাইকেল ক্যারিকের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন পচেত্তিনো।

২০১৩ সালে অ্যালেক্স ফার্গুসন অবসরে যাওয়ার পর থেকে একটিও লিগ শিরোপা জিততে পারেনি ইউনাইটেড। অন্তর্বর্তীকালীন কোচসহ এ সময়ে ১১ জন কোচের অধীনে খেলেছে দলটি। ব্যয়বহুল হলেও ঐক্যহীন স্কোয়াড এবং হতাশ সমর্থকদের মধ্যে দলের নিজস্ব পরিচয়, স্থিতিশীলতা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পাওে, এমন একজন নেতার এখন প্রয়োজন ক্লাবটির।

এ কারণে অনুপ্রেরণাদায়ী কোচ হিসেবে পচেত্তিনোর আকর্ষণ সহজেই বোঝা যায়। সাউদাম্পটনের খেলোয়াড়দের নিয়ে উত্তপ্ত কয়লার ওপর খালি পায়ে হাঁটিয়েছিলেন তিনি। টটেনহ্যাম হটস্পারকে তুলেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। আর গত গ্রীষ্মে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে যুক্তরাষ্ট্র যে কোনো দলকে হারাতে পারে- এমন বিশ্বাস জাগিয়েছিলেন পুরো জাতির মধ্যে।

বিশ্বকাপের আগে পচেত্তিনো প্রায়ই বলতেন, তিনি ‘প্রত্যাশাকে উদ্দীপনায় রূপান্তর’ করতে চান এবং ‘সমর্থকদের সঙ্গে অসাধারণ উদ্দীপনা তৈরি’ করতে চান।

শেষ ষোলো থেকে যুক্তরাষ্ট্রের বিদায়কে পুরোপুরি সফল বলা না গেলেও টুর্নামেন্টের অন্যতম সেরা আক্রমণাত্মক ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল দলটি। ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ম্যাচও জিতেছিল তারা।

পচেত্তিনো বলেছিলেন, ‘আপনি যখন স্বাধীনভাবে খেলতে পারেন, তখন ভালো করেন। যখন আনন্দে থাকেন, তখন ভালো করেন। চাপ এমন একটা বিষয়, যা সঠিকভাবে সামলাতে না পারলে অনেক ভারী হয়ে উঠতে পারে।’

গত এক দশকে ইউনাইটেডে চাপের কোনো কমতি ছিল না।

১৯৯০ ও ২০০০-এর দশকের বড় একটা সময় ইংলিশ ফুটবলে আধিপত্য বিস্তার করা ক্লাবটি এরপর সম্ভাব্য প্রায় সব ধরনের কোচ, খেলার ধরন ও কৌশলগত ছকেই পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে।