আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু
একাত্তর লাইভ
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ৯:২৯ পিএম
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ৯:২৯ পিএম
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ (বাসস): যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বিতীয় দিনের মতো আলোচনা শুরু হয়েছে। ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ বুধবার এ কথা জানিয়েছেন।
আবুধাবি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় উমেরভ বলেন, ‘আমরা আলোচনার দ্বিতীয় দিন শুরু করছি। প্রথমে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক হবে। এরপর ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলাদা বৈঠক করব। আমরা কাজ চালিয়ে যাচ্ছি।’












