উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ (বাসস) : চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ‘স্থিতিশীল রয়েছে এবং উন্নতি হয়েছে’ বলে মন্তব্য করেছেন। চীনের প্রেসিডেন্ট সি চিনপিং।
এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা চীনের শেনঝেনে সমবেত হওয়ার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চলতি বছরে এটি ছিল তৃতীয়বারের মতো সরাসরি বৈঠক।
চীনের শেনঝেন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের আগে চীনের শেনঝেনে সি বলেন, ‘এ সময়ে চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে এবং উন্নতি হয়েছে। এতে দুই দেশের জনগণ সরাসরি উপকৃত হয়েছেন। একই সঙ্গে বিশ্বে স্থিতিশীলতা ও অনিশ্চয়তা দূর করতে এ সম্পর্ক ভূমিকা রেখেছে।’