উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রথম ছয় ম্যাচের চারটিতে জিতে ডব্লিউটিসি পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। প্রথম দল হিসেবে দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতার শিরোপা জয়ের লক্ষ্য তাদের। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল আগামী বছরের ফাইনালে খেলবে।
ডব্লিউটিসি নিয়ে প্রশ্নের জবাবে ল্যাথাম বলেন, ‘আমরা যা করতে পারি এবং যেগুলো আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, সেগুলোর ওপরই মনোযোগ দিচ্ছি।
‘আমরা জানি, সেগুলো ঠিকভাবে করতে পারলে আশা করি আগামী মার্চে শীর্ষ দুইয়ে থাকার লড়াইয়ে নিজেদের ভালো অবস্থানে রাখতে পারব।’
ডব্লিউটিসিকে অগ্রাধিকার দিচ্ছে ভারতও । পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থাকা ভারত জানুয়ারিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে।
গিল বলেন, ‘আমার বিশ্বাস, এই দুটি টেস্ট জিততে পারলে ডব্লিউটিসি ফাইনালে খেলার খুব ভালো সুযোগ তৈরি হবে।
‘এখানে আসার আগেই জানতাম, এই দুটি টেস্ট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ নভেম্বর ক্রাইস্টচার্চে।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ : টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, নাথান স্মিথ, কাইল জেমিসন, ম্যাট হেনরি, জ্যাকব ডাফি।
ভারত : লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাডিক্কাল, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পান্ত, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নিতীশ কুমার রেড্ডি, আকাশ দীপ, আনশুল কম্বোজ, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনুর ব্রার।
ঢাকা, ১৮ নভেম্বর ২০২৬ (বাসস) : ভারতের বিপক্ষে ওয়েলিংটনে আগামীকাল থেকে শুরু হওয়া প্রথম টেস্টে চারজন পেসার নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। বুধবার এ তথ্য জানায় তারা। টম ল্যাথামের দলের জন্য আগামী সাত সপ্তাহে ছয়টি ম্যাচের ব্যস্ত সূচি শুরু হচ্ছে এই টেস্ট দিয়ে।
দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে ভারতও অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে চার পেসার নিয়ে খেলবে। বেসিন রিজার্ভের উইকেট বিবেচনায় দুই দলই পেসারদেও উপরই নির্ভও করতে চাচ্ছে।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ল্যাথাম জানান, ম্যাট হেনরি, জ্যাকব ডাফি, নাথান স্মিথ ও দলে ফেরা কাইল জেমিসন নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন।
২০২৪ সালে ভারতের মাটিতে ঐতিহাসিক ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পর এবারই প্রথম সাদা পোশাকের ক্রিকেটে মুখোমুখি হচ্ছে দুই দল।
ভারতের অধিনায়ক গিল বলেছেন, দলের একাধিক বিশ্বমানের বোলারের মধ্য থেকে কাকে বাদ দেবেন, তা বেছে নেওয়া তাঁর জন্য ‘ভালো ধরনের মাথাব্যথা’।
গিল বলেন, ‘ওয়ানডে সিরিজে আমাদের সব পেসারই বেশ ভালো করেছে। এখনো চূড়ান্ত হয়নি, কোন পেসারদের নিয়ে মাঠে নামব।’
ভারতের পেস আক্রমণের নেতৃত্বে প্রায় নিশ্চিতভাবেই থাকছেন জাসপ্রিত বুমরাহ। প্রায় এক বছর পর এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম টেস্ট ম্যাচ।
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ক্রাইস্টচার্চে ভারত ‘এ’ দলের হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন বুমরাহ। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ছয় ওভার বল করলেও কোনো উইকেট পাননি তিনি।
ল্যাথাম বলেন, ‘আমরা জানি, বিশেষ করে এখানকার উইকেটে তিনি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবেন।’
ঘরের মাঠে ভারতের বিপক্ষে দুটি টেস্টের পর অস্ট্রেলিয়া সফরে চার টেস্ট খেলবে নিউজিল্যান্ড। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) অংশ এই ছয়টি ম্যাচই।