উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ (বাসস) : বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন আবারও পেছানো হয়েছে। আগামী ডিসেম্বরের পরিবর্তে ফেব্রুয়ারিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে শনিবার জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।
জুবা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
আগামী ২২ ডিসেম্বর দেশটিতে প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচন হওয়ার কথা ছিল। জাতিগত ও রাজনৈতিক সংঘাতের কারণে এর আগে কয়েক দফা নির্বাচন পিছিয়ে দেওয়া হয়।
নির্বাচন কমিশন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নতুন নির্বাচনী সময়সূচিতে আগামী ১১ ফেব্রুয়ারিকে নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে।