উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কোনো নতুন ওষুধের কার্যকর প্যাটেন্ট বাংলাদেশে থাকলে স্থানীয় কোম্পানিগুলো যথাযথ লাইসেন্স বা অন্য কোনো আইনসম্মত ভিত্তি ছাড়া সেই ওষুধের জেনেরিক সংস্করণ উৎপাদন করতে পারবে না। এ ক্ষেত্রে কয়েকটি সম্ভাব্য পরিবর্তন দেখা দিতে পারে।
...ক্যানসার, ডায়াবেটিস, হৃদরোগ, অটোইমিউন রোগ এবং অন্যান্য জটিল রোগের আধুনিক চিকিৎসায় ব্যবহৃত অনেক ওষুধের দাম অত্যন্ত বেশি। এসব ওষুধের কিছু এখনো প্যাটেন্ট সুরক্ষার আওতায় রয়েছে। এলডিসি উত্তরণের পর প্যাটেন্ট সুরক্ষার বাধ্যবাধকতা কার্যকর হলে এসব ওষুধসহ আরও কিছু ওষুধের জেনেরিক সংস্করণ উৎপাদনের সুযোগ সীমিত হওয়ার সম্ভাবনা আছে, ফলে, ফলে চিকিৎসার ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে।
এলডিসি থেকে উত্তরণ তিন বছর পিছিয়ে যাওয়ার ফলে বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো কি সুবিধা উপভোগ করবে?
বাংলাদেশের ওষুধশিল্পের ক্রমবর্ধমান বিকাশের সঙ্গে বিশ্ব বাণিজ্য সংস্থার মেধাস্বত্ব বিষয়ক চুক্তি যেটি ট্রিপস (Trade-Related Aspects of Intellectual Property Rights, TRIPS) চুক্তি নামে পরিচিত তার বিশেষ সম্পর্ক রয়েছে। সাধারণভাবে এ চুক্তির আওতায় সদস্য দেশগুলো ওষুধসহ বিভিন্ন উদ্ভাবনের জন্য পেটেন্ট সুরক্ষা দিতে হয়। তবে স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
বিশেষ করে ওষুধের পেটেন্ট সুরক্ষার ক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলো ১ জানুয়ারি ২০৩৩ পর্যন্ত অথবা সংশ্লিষ্ট দেশ এলডিসি মর্যাদা হারানো পর্যন্ত, যেটি আগে ঘটে, বিশেষ ছাড় উপভোগ করতে পারে। এই সুবিধার আওতায় ওষুধের পেটেন্ট ও অপ্রকাশিত তথ্য সুরক্ষাসংক্রান্ত ট্রিপস চুক্তির নির্দিষ্ট বাধ্যবাধকতা থেকে অব্যাহতি রয়েছে।
ফলে, বাংলাদেশ এমন কিছু প্যাটেন্টকৃত ওষুধ যেগুলো অন্য দেশে প্যাটেন্ট সুরক্ষার আওতায় রয়েছে। এর মাধ্যমে দেশীয় কোম্পানিগুলো প্রযুক্তিগত সক্ষমতা অর্জন, জেনেরিক ওষুধ উৎপাদন এবং তুলনামূলক সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহের সুযোগ পেয়েছে।
বাংলাদেশের এলডিসি উত্তরণের সময়সীমা ২০২৯ সাল পর্যন্ত বাড়ানোয় এই বিশেষ সুবিধা আরও তিন বছর বহাল রাখার সুযোগ তৈরি হয়েছে। এটি স্থানীয় ওষুধ কোম্পানিগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিকাল। এ প্রস্তুত কাল কোম্পানিগুলো ভালোভাবে কাজে লাগাতে পারলে, ২০২৯ সালে এলডিসি থেকে উত্তরণের পর ওষুধ শিল্প ও জনস্বাস্থ্য তেমন উত্তরণের পর কী পরিবর্তন আসতে পারে?
এলডিসি মর্যাদা হারানোর পর বাংলাদেশকে ট্রিপস চুক্তির আওতায় ওষুধের পেটেন্ট সুরক্ষাসহ সংশ্লিষ্ট বাধ্যবাধকতা পূরণ করতে হবে। এর অর্থ এই নয় যে বাংলাদেশের সব জেনেরিক ওষুধ উৎপাদন বন্ধ হয়ে যাবে। বরং যেসব ওষুধের প্যাটেন্ট নেই, প্যাটেন্টের মেয়াদ শেষ হয়েছে অথবা উৎপাদনের আইনগত বাধা নেই অনুমতি রয়েছে, ওষুধ কোম্পানিসমূহ সেগুলোর উৎপাদন ও বাজারজাতকরণ করতে পারবে।
তবে কোনো নতুন ওষুধের কার্যকর প্যাটেন্ট বাংলাদেশে থাকলে স্থানীয় কোম্পানিগুলো যথাযথ লাইসেন্স বা অন্য কোনো আইনসম্মত ভিত্তি ছাড়া সেই ওষুধের জেনেরিক সংস্করণ উৎপাদন করতে পারবে না। এ ক্ষেত্রে কয়েকটি সম্ভাব্য পরিবর্তন দেখা দিতে পারে।
প্রথমত, পেটেন্ট সুরক্ষিত নতুন ওষুধ উৎপাদনের জন্য স্থানীয় কোম্পানিগুলোকে উদ্ভাবক প্রতিষ্ঠানের কাছ থেকে স্বেচ্ছা লাইসেন্স নিতে হতে পারে। এর ফলে রয়্যালটি বা লাইসেন্স ফি প্রদানের প্রয়োজন হতে পারে।
দ্বিতীয়ত, যেসব আধুনিক ওষুধের পেটেন্ট কার্যকর থাকবে, সেগুলোর স্থানীয় জেনেরিক উৎপাদনের সুযোগ সীমিত হতে পারে।
তৃতীয়ত, পেটেন্ট সুরক্ষিত কিছু জীবনরক্ষাকারী ওষুধের ক্ষেত্রে আমদানি নির্ভরতা বাড়তে পারে, যা ওষুধের মূল্য ও প্রাপ্যতার ওপর প্রভাব ফেলতে পারে।
বাংলাদেশের ওষুধশিল্প দেশের অন্যতম সফল শিল্প খাত। একসময়ের আমদানি নির্ভর একটি খাত থেকে আজ দেশের প্রায় ৯৮ শতাংশ ওষুধের চাহিদা স্থানীয়ভাবে পূরণের সক্ষমতা অর্জন করেছে এই শিল্প। বিশ্বের ১৫০টিরও বেশি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে। এই সাফল্যের পেছনে রয়েছে স্থানীয় উদ্যোক্তাদের বিনিয়োগ, সরকারি নীতি সহায়তা, ১৯৮২ সালের যুগান্তকারী ওষুধ (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, দক্ষ জনবল যেমন, গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের পর্যাপ্ততা এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে বাংলাদেশের মেধাস্বত্ব সুবিধা ভোগ করার সুবিধা।
তবে ট্রিপস চুক্তিতে জনস্বাস্থ্য সুরক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ নমনীয়তা রয়েছে। এর মধ্যে বাধ্যতামূলক লাইসেন্স বাধ্যতামূলক লাইসেন্স, পেটেন্টের বিরোধিতা এবং অন্যান্য আইনসম্মত ব্যবস্থা উল্লেখযোগ্য। জনস্বার্থে এসব সুবিধা যথাযথভাবে ব্যবহার করার সক্ষমতা বাংলাদেশের তৈরি করতে হবে। সেজন্য যথাযথ প্রস্তুতি দরকার।
উত্তরণের পর জনস্বাস্থ্যে কি প্রভাব পড়বে?
বাংলাদেশের ওষুধশিল্পের সাফল্যের একটি গুরুত্বপূর্ণ দিক হলো সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ওষুধ সরবরাহ করা। ২০২৯ সালের এলডিসি থেকে উত্তরণের পড় প্যাটেন্ট সুরক্ষার পরিবর্তিত বাস্তবতায় এই অর্জন যেন ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করা জরুরি।
বিশেষ করে ক্যানসার, ডায়াবেটিস, হৃদরোগ, অটোইমিউন রোগ এবং অন্যান্য জটিল রোগের আধুনিক চিকিৎসায় ব্যবহৃত অনেক ওষুধের দাম অত্যন্ত বেশি। এসব ওষুধের কিছু এখনো প্যাটেন্ট সুরক্ষার আওতায় রয়েছে। এলডিসি উত্তরণের পর প্যাটেন্ট সুরক্ষার বাধ্যবাধকতা কার্যকর হলে এসব ওষুধসহ আরও কিছু ওষুধের জেনেরিক সংস্করণ উৎপাদনের সুযোগ সীমিত হওয়ার সম্ভাবনা আছে, ফলে, ফলে চিকিৎসার ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে।
এলডিসি থেকে উত্তরণ পিছানোর উপকারিতা বাস্তবায়ন করতে চ্যালেঞ্জগুলো কী?
বাংলাদেশের ওষুধশিল্প এখন পর্যন্ত জেনেরিক ওষুধ নির্ভর। এই তিন বছর দেশের ওষুধ প্রস্ততকারকদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নতুন ওষুধ উদ্ভাবনের সক্ষমতা অর্জন করা।
আমাদের কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে জেনেরিক ওষুধ উৎপাদন ও ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে। কিন্তু বৈশ্বিক ওষুধশিল্পের ভবিষ্যৎ নির্ভর করছে গবেষণা, প্রযুক্তি, বায়োটেকনোলজি এবং নতুন চিকিৎসা পদ্ধতির ওপর। এখন সময় এসেছে প্রচলিত ট্যাবলেট, ক্যাপসুল ও ইনজেকশন উৎপাদনের পাশাপাশি কমপ্লেক্স জেনেরিক, বায়োসিমিলার, বায়োলজিক্যাল ওষুধ, নিয়ন্ত্রিত নিঃসরণযোগ্য ওষুধ, ইনহেলেশন পণ্য এবং ক্যানসারের বিশেষায়িত ওষুধ উৎপাদনে বিনিয়োগ বাড়ানোর।
বিশেষ করে বায়োসিমিলার ওষুধ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় ক্ষেত্র। অনেক ব্যয়বহুল বায়োলজিক্যাল ওষুধের প্যাটেন্টের মেয়াদ শেষ হওয়ার পর তাদের অত্যন্ত জটিল সমতুল্য সংস্করণ তৈরি করার সুযোগ রয়েছে। তবে এসব ওষুধ উৎপাদনে উন্নত প্রযুক্তি, বিশেষায়িত গবেষণা, ক্লিনিক্যাল মূল্যায়ন এবং শক্তিশালী নিয়ন্ত্রক সক্ষমতা প্রয়োজন। নতুন ওষুধের মলিকিউল আবিষ্কার উন্নয়নের মতো দীর্ঘমেয়াদি গবেষণাতেও বিনিয়োগ বাড়াতে হবে। কারণ উদ্ভাবন ছাড়া একটি শিল্প দীর্ঘদিন বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারে না। আমার মতে ওষুধ কোম্পানিগুলোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটি।
বাংলাদেশের ওষুধশিল্পের আরেকটি বড় দুর্বলতা হলো সক্রিয় ওষুধ উপাদান আমদানির ওপর নির্ভরতা। দেশীয় ওষুধ কোম্পানিগুলো বিপুল পরিমাণে ফিনিশড ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট উৎপাদন করলেও অনেক গুরুত্বপূর্ণ সক্রিয় ওষুধ উপাদান ও কাঁচামালের জন্য বিদেশের ওপর নির্ভর করতে হয়। দেশের প্রায় ৯০ ভাগ ওষুধের কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়।
গজারিয়ায় এপিআই শিল্পপার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলেও এখনো এটি পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। সরকারের উচিত এপিআই শিল্পপার্ককে কার্যকর উৎপাদনকেন্দ্রে পরিণত করা, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে স্থানীয় উৎপাদন বাড়ানো। বিশেষ করে গুরুত্বপূর্ণ ওষুধের এপিআই উৎপাদনে সক্ষমতা অর্জনকে জাতীয় শিল্পনীতির অগ্রাধিকার দিতে হবে।
সুখবর হলো ৩০ অক্টোবর ২০২৬ জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়িয়ে ২৪ নভেম্বর ২০২৬-এর পরিবর্তে ২৪ নভেম্বর ২০২৯ নির্ধারণ করেছে। এলডিসি উত্তরণের ফলে দেশের ওষুধ শিল্পকে যে সকল ঝুঁকি সামলাতে হতো তা উত্তরণের জন্য এ তিন বছর অতিরিক্ত সময় খুব গুরুত্বপূর্ণ।
পাশাপাশি দেশে ওষুধ কোম্পানিগুলোর সাথে ফার্মেসি বা ফার্মাসিউটিক্যাল সায়েন্স পড়ানো হয় এমন দেশি বা বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে ওষুধ গবেষণায় যথেষ্ট সুযোগ থাকলেও তা একদমই কাজে লাগানো হয়নি। এ নিয়ে সরকারের কোনো নির্দেশনা নেই আর অন্যদিকে ওষুধ কোম্পানিগুলোর এ বিষয়ে আগ্রহ কম। অনেক গবেষণা প্রকাশনার মধ্যেই সীমাবদ্ধ থাকে; বাস্তব ওষুধ উদ্ভাবন, প্রযুক্তি উন্নয়ন কিংবা শিল্পের সমস্যার সমাধানে সেগুলোর প্রয়োগ কম। এই পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন।
বিশ্ববিদ্যালয় ও ওষুধ কোম্পানির যৌথ গবেষণা প্রকল্প, শিল্পের অর্থায়নে গবেষণা, প্রযুক্তি উদ্ভাবনকেন্দ্র, গবেষকদের জন্য শিল্পভিত্তিক ফেলোশিপ এবং গবেষণার ফলাফল বাণিজ্যিকীকরণের ব্যবস্থা গড়ে তুলতে হবে। এছাড়া ওষুধ গবেষণায় বিনিয়োগের জন্য কর-প্রণোদনা, গবেষণা অনুদান এবং মেধাস্বত্ব ব্যবস্থাপনায় সহায়তা দেওয়া প্রয়োজন।
এখন এ তিন বছরে কি ধরণের প্রস্তুতি জরুরি?
অতিরিক্ত তিন বছরের সুযোগকে কাজে লাগাতে হলে একটি জাতীয় ফার্মাসিউটিক্যাল ট্রানজিশন পরিকল্পনা গ্রহণ করা জরুরি। এ ক্ষেত্রে কয়েকটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।
প্রথমত, স্বাস্থ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, ওষুধ প্রশাসন অধিদপ্তর, পেটেন্ট-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ওষুধশিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন, বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি জাতীয় ফার্মাসিউটিক্যাল ট্রানজিশন টাস্কফোর্স গঠন করতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশের বাজারে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ওষুধগুলোর পেটেন্ট অবস্থা যাচাই করে একটি পূর্ণাঙ্গ প্যাটেন্ট এসেসমেন্ট পরিচালনা করতে হবে। কোন কোন ওষুধ উত্তরণের পর পেটেন্ট সুরক্ষার আওতায় থাকবে, তা আগেভাগে চিহ্নিত করতে হবে।
তৃতীয়ত এপিআই উৎপাদন, বায়োসিমিলার, কমপ্লেক্স জেনেরিক এবং নতুন ওষুধ উদ্ভাবনে বিনিয়োগের জন্য দীর্ঘমেয়াদি প্রণোদনা ও গবেষণা তহবিল গঠন করতে হবে।
চতুর্থত, ওষুধ প্রশাসন অধিদপ্তরের জনবল, পরীক্ষাগার, জিএমপি পরিদর্শন, বায়োইকুইভ্যালেন্স পরীক্ষা এবং ফার্মাকোভিজিল্যান্স সক্ষমতা আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। এটি করা খুব জরুরি।
পঞ্চমত, অত্যাবশ্যকীয় ওষুধের সাশ্রয়ী মূল্য ও প্রাপ্যতা নিশ্চিত করতে একটি জাতীয় নীতিমালা প্রণয়ন করতে হবে। প্যাটেন্ট সুরক্ষার নতুন বাস্তবতায় দরিদ্র ও মধ্যবিত্ত রোগীদের চিকিৎসা যেন ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে।
ষষ্ঠত, স্থানীয় কোম্পানিগুলোকে আন্তর্জাতিক প্রযুক্তি অংশীদারত্ব, যৌথ উদ্যোগ, লাইসেন্সিং এবং বিদেশি বাজারে ওষুধ নিবন্ধনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।
এলডিসি উত্তরণে পাওয়া অতিরিক্ত তিন বছরকে তাই শুধু পেটেন্ট সুবিধা ভোগের সময় হিসেবে নয়, বরং বাংলাদেশের ওষুধশিল্পের ভবিষ্যৎ পুনর্গঠনের প্রস্তুতিকাল হিসেবে বিবেচনা করতে হবে। কারণ, শেষ পর্যন্ত বাংলাদেশের ওষুধশিল্পের ভবিষ্যৎ নির্ধারিত হবে না আমরা কত দিন বিশেষ সুবিধা পেলাম তার ওপর; বরং বিশেষ সুবিধা ছাড়াই বিশ্ববাজারে প্রতিযোগিতা করার মতো সক্ষমতা কতটা অর্জন করতে পারলাম, তার ওপর।
এলডিসি অন্তর্ভুক্ত থাকার কারণে বাংলাদেশের ওষুধ কোম্পানিসমূহ কী ধরনের সুবিধা পায় এবং ২০২৯ এলডিসি থেকে উত্তীর্ণ হলে এসব সুবিধা কমে যাওয়ার কারণে ওষুধশিল্পে ও জনস্বাস্থ্যে কী ধরনের প্রভাব পড়তে পারে এবং এ তিন বছর কীভাবে প্রস্তুতি নিলে ঝুঁকি কাটিয়ে ওঠা সহজ হবে তা আলোচনা করা জরুরি।
ড. মো. আজিজুর রহমান : অধ্যাপক, ফার্মেসি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
[email protected]
তবে, এলডিসি উত্তরণের প্রভাব বুঝতে বিশ্বে যে ওষুধগুলো বাজারজাত হয়, সেগুলোর ধরন সম্পর্কে আলোকপাত করা দরকার। বিশ্বব্যাপী বাজারজাতকৃত ওষুধসমূহ তিন শ্রেণিতে বিভক্ত করা যেতে পারে, প্যাটেন্টকৃত ওষুধ, জেনেরিক ওষুধ এবং ব্র্যান্ডেড জেনেরিক ওষুধ।
কোনো কোম্পানি নতুন একটি ওষুধের মলিকিউল আবিষ্কার করে প্রয়োজনীয় গবেষণা, প্রাক-ক্লিনিক্যাল ও ক্লিনিক্যাল পরীক্ষা এবং রেগুলেটরি অথোরিটির অনুমোদনের মাধ্যমে বাজারজাত করলে সেটি উদ্ভাবিত বা অরিজিনেটর ওষুধ হিসেবে পরিচিত হয়। উদ্ভাবনের ওপর অরিজিনেটর কোম্পানি প্যাটেন্ট করে থাকলে সাধারণত প্যাটেন্ট আবেদনের সময় থেকে ২০ বছর অন্য কোম্পানি অরিজিনেটর কোম্পানির অনুমতি ছাড়া সে ওষুধ উৎপাদন করতে পারে না।
অন্যদিকে, কোনো ওষুধের সক্রিয় উপাদান বা জেনেরিক নামের ভিত্তিতে অন্য কোম্পানি বৈধভাবে একই জেনেরিকের ওষুধ তৈরি করতে পারে। জেনেরিক নামের ভিত্তিতে তৈরি হওয়া এ ধরনের ওষুধকে জেনেরিক ওষুধ বলে। এক্ষেত্রে প্রস্ততকারক কোম্পানি কোনো ব্র্যান্ড নাম বা ট্রেড নাম ব্যবহার করে না। বিশ্বে অধিকাংশ দেশেই বেশিরভাগ ওষুধ ব্র্যান্ড নাম ছাড়াই জেনেরিক নামে উৎপাদিত ও বিক্রয় হয়।
জেনেরিক ওষুধ বৈধভাবে উৎপাদন করতে ওষুধের প্যাটেন্টের মেয়াদ শেষ হতে হয় অথবা প্যাটেন্টের সময় শেষ না হয়ে হলে আবিষ্কারক কোম্পানি থেকে ফি প্রদানের মাধ্যমে উৎপাদনের অনুমতি পেতে হয়। তবে, স্বল্পোন্নত দেশ হিসেবে তালিকাভুক্ত হওয়ার কারণে বাংলাদেশ ও অন্যান্য এলডিসিভুক্ত দেশ ২০০১ সাল থেকে ‘বাধ্যতামূলক লাইসেন্স’ এবং ‘সমান্তরাল আমদানি’ এর সুবিধা পেয়ে আসছে।
বাধ্যতামূলক লাইসেন্স-সুবিধার মাধ্যমে বাংলাদেশ কোনো আইনগত বাধা ছাড়াই প্যাটেন্ট ওষুধের জেনেরিক ভার্সন উৎপাদন, আমদানি ও রপ্তানি করতে পারে। আর সমান্তরাল আমদানি সুবিধার মাধ্যমে প্যাটেন্টের অধিকারী কোম্পানির অনুমতি ছাড়াই অন্য দেশ থেকে প্যাটেন্ট ওষুধ আমদানি করতে পারে।
অন্যদিকে যে ব্র্যান্ডেড জেনেরিক ওষুধ হলো কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিজস্ব নির্বাচিত ও নিবন্ধিত ব্র্যান্ড নামে উৎপাদনকৃত ও বাজারজাতকৃত ওষুধ। এ ধরনের ওষুধে একই সক্রিয় উপাদান থাকে, তবে বিভিন্ন কোম্পানি ভিন্ন ভিন্ন ব্র্যান্ড নামে বাজারজাত করতে পারে। যেমন প্যারাসিটামল একটি জেনেরিক নাম। বাংলাদেশে নাপা ও এইস হলো প্যারাসিটামলের দুটি জেনেরিক ব্র্যান্ড। দক্ষিণ এশিয়া ও বিশ্বের আরও কিছু দেশে জেনেরিক ব্র্যান্ডের প্রচলন বেশি। আমাদের দেশে ওষুধের প্রায় শতভাগই ব্রান্ডেড জেনেরিক।