উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সংগঠনের গৌরবময় ২০ বছর পূর্তি উপলক্ষ্যে মুহিব উদ্দিন চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত বিশেষ স্মরণিকার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। প্রধান অতিথি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলার ব্যারিস্টার মুশতাক আহমদসহ আমন্ত্রিত অতিথিরা স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও মানবিক উদ্যোগ ছিল সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনকে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদানের পরিকল্পনা।
সংগঠনের ২০ বছর পূর্তি স্মরণীয় করে রাখতে গৃহীত এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত দাতা সদস্য, কমিউনিটি ব্যক্তিত্ব ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে প্রায় ৪০ হাজার পাউন্ড অনুদানের প্রতিশ্রুতি পাওয়া যায়। এই মহতী উদ্যোগে উপস্থিত দাতাদের স্বতঃস্ফূর্ত সাড়া ও আন্তরিক সহযোগিতা অনুষ্ঠানে বিশেষ উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
বক্তারা বলেন, পরিকল্পিত অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি সিলেট অঞ্চলের হৃদরোগীসহ জরুরি চিকিৎসাসেবা প্রত্যাশী মানুষের দ্রুত ও নিরাপদে হাসপাতালে পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে সংকটাপন্ন রোগীদের সময়মতো চিকিৎসাকেন্দ্রে পৌঁছাতে এটি একটি মূল্যবান সংযোজন হবে।
বক্তারা আরও বলেন, প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টা ও মানবিক সহযোগিতার মাধ্যমে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব। এর মধ্য দিয়ে দেশের মানুষের প্রতি প্রবাসীদের ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এস আই আজাদ আলি, ডা. আলাউদ্দিন আহমদ, বজলুর রশিদ এমবিই, মহিব চৌধুরী, এম এ মুনিম ওবিই, এম শামসুদ্দিন, সাইদুর রহমান রেনু, কাউন্সিলর জাহাঙ্গীর হক, এম এ মতিন, মানিক মিয়া, সাবেক স্পিকার আহবাব হোসেন, ডা. মনজুর শওকত, ডা. নাবিলা লস্কর ও ডা. মোহাম্মদ ওমর শাফিসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা সংগঠনের দুই দশকের নিরলস মানবসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
তারা বলেন, ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে প্রমাণ করেছে, প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। সংগঠনটি দীর্ঘদিন ধরে হৃদরোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে যে সহযোগিতা করে আসছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও শক্তিশালী করতে দাতা সদস্য, শুভানুধ্যায়ী ও নতুন প্রজন্মের প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য পর্বে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ড. জাকির খান মর্যাদাপূর্ণ ‘ববি মুর’ সম্মাননা অর্জন করায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় মোহাম্মদ অহিদ উদ্দিন, মোহাম্মদ আবদাল মিয়া, আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ফরহাদ হোসেন টিপু, পলি রহমান, হাফসা নুর, ডা. সৈয়দ মাসুক আহমদ, মোহাম্মদ আব্দুল মোহিত চৌধুরী ও এম আলাউদ্দিনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্যভিত্তিক মানবকল্যাণমূলক সংগঠন ‘ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের ২০ বছর পূর্তির এই বিশেষ আয়োজনে বিপুলসংখ্যক স্থায়ী দাতা সদস্য ও শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন।
উপস্থিত দাতা সদস্য ও অতিথিদের মধ্যে ছিলেন ডা. জাকি রেজওয়ানা আনোয়ার, মোহাম্মদ ইছবাহ উদ্দিন, মোহাম্মদ মোহাব্বত শেখ, শামসুল ইসলাম সেলিম, আব্দুল ওয়াদুদ দীপক, মনজুরুসসামাদ চৌধুরী মামুন, এনায়েত খান, এনামুল মুনিম শামিম লোদি, মারুফ আহমদ চৌধুরী, ইব্রাহিম আলি খন্দকার, মতিউর রহমান খোকন, মোহাম্মদ আজিজুর রহমান, মুহাম্মদ ওয়ারিছ আলী, প্রফেসর মিসবাহ কামাল, মিছবাহ আহমেদ এমবিই, কায়েস চৌধুরী, মোহাম্মদ হাসিনুজ্জামান, হেলাল উদ্দিন, মোহাম্মদ ইসলাম উদ্দিন, গোলাম রসুল মুহি আহাদ, মোহাম্মদ দিলওয়ার হোসেন, সালিমা আকতার আলি সৈয়দ, আব্দুস সামাদ চৌধুরী সুহেল, মামুনুর রশীদ হিলারি, মোহাম্মদ জিয়াউল ইসলাম, ইকবাল মোহাম্মদ হোসেন, কামাল মিয়া, সুফি সোহেল আহমেদ, শারফুল এম শামসুদ্দিন, রুহুল এম শামসুদ্দিন, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, কবির আহমেদ খলকু, শাহিন আহমেদ উজ্জল, ডা. ফারহানা মালিক পলি, আশরাফ চৌধুরী জাহান মিয়া, এম আলাউদ্দিন, মোহাম্মদ আবুল মিয়া, শাহ খালিদ চৌধুরী, ডা. মোহাম্মদ ওমর শাফি, আংগুর আলি, সোহেল চৌধুরী, তোফায়েল আহমেদ, সালমা আহমেদ, সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ ইকবাল, রেজাউল করিম মৃধা, জুয়েল চৌধুরী, নাহিদা মিছবাহ, শায়েকা মিছবাহ, শাহিরা লাবিবা মিছবাহ, আব্দুল কাদির চৌধুরী মুরাদ, ফখরুল ইসলাম, সাব্বির করিম, আতাউর রহমান, নাসিম আহমেদ, সাংবাদিক তাইছির মাহমুদ, অলিউর রহমান অলি, রুম্মান বখত চৌধুরী, এম মাসুদ, খালেদ মাসুদ রনি, মাহমুদুল হক হৃদয় ও সজিব আহমদসহ আরও অনেকে।
তাদের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা সংগঠনের প্রতি প্রবাসী বাংলাদেশিদের আস্থা, ভালোবাসা ও দায়বদ্ধতার প্রতিফলন ঘটায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে শুধু একটি মানবকল্যাণমূলক সংগঠন নয়; এটি প্রবাসী বাংলাদেশিদের দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, ঐক্য ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল প্রতীক।
প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বাংলাদেশের, বিশেষ করে সিলেট অঞ্চলের হৃদরোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে সহযোগিতা করে আসছে।
বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং সিলেটের স্বাস্থ্যসেবার উন্নয়নে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।
সোমবার (৯ নভেম্বর) পূর্ব লন্ডনের এন্টারপ্রাইজ হলে আয়োজিত এই অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, সমাজসেবী, শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক, দাতা সদস্য ও সংগঠনের শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।
দুই দশকের মানবসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ, নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা, বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন এবং সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনকে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদানের উদ্যোগ অনুষ্ঠানটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে। অ্যাম্বুলেন্স প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠানে প্রায় ৪০ হাজার পাউন্ড অনুদানের প্রতিশ্রুতি পাওয়া যায়।
সংগঠনের চেয়ারপার্সন ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আহমেদ উস সমাদ চৌধুরী জেপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মুশতাক আহমদ।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সংগঠনের ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সদস্য মিছবাহ জামাল এবং জনপ্রিয় সংগীতশিল্পী রওশন আরা মনি।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কোরআন তিলাওয়াত করেন সংগঠনের স্থায়ী দাতা সদস্য হাফিজ নাহমাদ মিছবাহ। পরে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং সংগঠনের প্রয়াত দাতা ও সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সংগঠনের রিলিজিয়াস সেক্রেটারি শেখ ফারুক আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠনের জেনারেল সেক্রেটারি মনসুর আহমদ খান। তিনি সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে বিগত দুই দশকের মানবকল্যাণমূলক কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন, সাংগঠনিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
বার্ষিক সাধারণ সভার অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে ২০২৬–২০২৯ মেয়াদের জন্য ৬৪ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত সদস্য ও শুভানুধ্যায়ীরা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান। তারা আগামী দিনে সংগঠনের মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণ, গতিশীল ও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করেন।
ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।