উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অপূর্ণতার পাশাপাশি নীরবে বেশকিছু অর্জনও জমা পড়েছে। আর সবচেয়ে বড় কথা, আন্তালিয়া বিশ্বকে একটি কঠিন আয়নার সামনে দাঁড় করিয়েছে, যেখানে বহুপাক্ষিকতার শক্তি ও সীমাবদ্ধতা দুটোই স্পষ্ট।
আন্তালিয়ার মূল বার্তা হতাশার নয়, দায়িত্বের। জলবায়ু সংকট মোকাবিলায় রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি দরকার জ্ঞানভিত্তিক নীতি, নির্ভরযোগ্য তথ্য ও দক্ষ মানবসম্পদ।
সম্মেলনের প্রথম খসড়ায় জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত সরে আসার কথা ছিল, ছিল ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন বছরে অন্তত ১২০ বিলিয়ন ডলারে উন্নীত করার প্রস্তাব। কিন্তু দফায় দফায় সংশোধনের পর চূড়ান্ত খসড়া থেকে জীবাশ্ম জ্বালানির উল্লেখ এবং ১২০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা দুটোই বাদ পড়ে। পরিবর্তে বড় জায়গা পায় কার্বন ধারণ ও সংরক্ষণ প্রযুক্তি (সিসিইউএস) এবং বিদ্যুতায়নের লক্ষ্য।
এতে আপত্তি তোলে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং জলবায়ু ঝুঁকিতে থাকা কয়েকটি দ্বীপরাষ্ট্র। তাদের বক্তব্য ছিল পরিষ্কার- যে দলিল জলবায়ু সংকটের মূল চালিকাশক্তি জীবাশ্ম জ্বালানির নামই উচ্চারণ করে না, তাতে সম্মতি দেওয়া সম্ভব নয়।
অন্যদিকে সৌদি আরব, কাতার ও রাশিয়ার মতো জ্বালানি উৎপাদনকারী দেশগুলো জীবাশ্ম জ্বালানি হ্রাসের যেকোনো সুস্পষ্ট ভাষার বিরোধিতা করে। আফ্রিকান গ্রুপ, ভারতসহ উন্নয়নশীল দেশগুলোর একাংশ আবার অর্থায়ন ও ন্যায্যতার প্রশ্নে খসড়াকে অপর্যাপ্ত মনে করেছে। ফলে ঐকমত্যভিত্তিক জাতিসংঘ প্রক্রিয়ায় চূড়ান্ত দলিলটি এবার গৃহীত হওয়া সম্ভব হয়নি।
জাতিসংঘ জলবায়ু সচিবালয়ের নির্বাহী সচিব সাইমন স্টিয়েল অকপটে স্বীকার করেছেন, ঐকমত্য গঠনের প্রক্রিয়া এবার প্রত্যাশা পূরণ করতে পারেনি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, যার মহাসচিব হিসেবে এটিই শেষ জলবায়ু সম্মেলন, গভীর হতাশা প্রকাশ করেছেন। তার মূল কথাটি ছিল আরও গভীর-বিজ্ঞানের দাবি বদলায়নি।
তিনি জানিয়েছেন, ১.৫ ডিগ্রির সীমা অতিক্রম এখন অনিবার্য; দায়িত্ব হলো সেই অতিক্রমকে যত ছোট ও স্বল্পস্থায়ী সম্ভব রাখা, যার জন্য আগামী কয়েক বছর বৈশ্বিক নিঃসরণ বছরে প্রায় ৬ শতাংশ হারে কমাতে হবে। তার হিসাবে বর্তমান জাতীয় প্রতিশ্রুতিগুলো বিশ্বকে শতাব্দীর শেষে প্রায় ২.৫ ডিগ্রি উষ্ণতার দিকে নিয়ে যাচ্ছে।
আলোচনার টেবিলে যে অর্জনগুলো এলো
আন্তালিয়াকে কেবল অপূর্ণতার চোখে দেখলে তার প্রতি সুবিচার হবে না। প্রধান রাজনৈতিক ঘোষণা গৃহীত না হলেও আলাদাভাবে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে—
প্রথমত, ‘ন্যায্য রূপান্তর’ (জাস্ট ট্রানজিশন) কর্মসূচির মেয়াদ তিন বছর বাড়ানো হয়েছে, যার পর্যালোচনা হবে ২০২৯ সালে। জ্বালানি রূপান্তরে শ্রমিক ও স্থানীয় জনগোষ্ঠী যেন পিছিয়ে না পড়ে, সেই প্রশ্ন এখন আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে এলো।
দ্বিতীয়ত, বেলেমে নির্ধারিত বৈশ্বিক অভিযোজন লক্ষ্যের সূচকগুলো নিয়ে কাজ অব্যাহত থাকছে। মনে রাখা দরকার, ২০২৫ সালে ব্রাজিলের বেলেমে কপ-৩০ তে ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন তিনগুণ করার অঙ্গীকার করা হয়েছিল। আন্তালিয়ায় সেই অঙ্গীকারের অঙ্ক নির্ধারিত না হওয়া বড় অপূর্ণতা, কিন্তু প্রক্রিয়াটি জীবিত আছে।
তৃতীয়ত, প্যারিস চুক্তির ৬ অনুচ্ছেদের অধীনে কার্বন বাজার সংক্রান্ত সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে।
চতুর্থত, ক্ষয়ক্ষতি তহবিলের কার্যক্রম পরিচালনার দিকনির্দেশনা অনুমোদিত হয়েছে। এখানে একটি পরিসংখ্যান চোখ খুলে দেওয়ার মতো-১১৯টি উন্নয়নশীল দেশ থেকে ১৭৬টি আবেদনে প্রায় ২.৮ বিলিয়ন ডলারের চাহিদা এসেছে, অথচ বরাদ্দ মাত্র ৩৪২ মিলিয়ন ডলার। চাহিদা ও জোগানের এই বিশাল ফারাকই আজকের জলবায়ু ন্যায্যতার সবচেয়ে নির্মম চিত্র।
ভূমধ্যসাগরের নীল জলরাশির পাশে তুরস্কের অবকাশ নগরী আন্তালিয়া। নভেম্বরের মাঝামাঝি সেখানে জড়ো হয়েছিলেন প্রায় দুইশ দেশের প্রতিনিধি, রাষ্ট্রনায়ক, বিজ্ঞানী, নাগরিক সমাজ ও তরুণ জলবায়ু কর্মীরা। উপলক্ষ জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন, কপ-৩১।
পঞ্চমত, দ্বিতীয় বৈশ্বিক মূল্যায়ন (গ্লোবাল স্টকটেক) প্রক্রিয়ার সূচনা হয়েছে, যা আগামী বছরগুলোয় প্রতিটি দেশের প্রতিশ্রুতি ও অগ্রগতির হিসাব নেবে।
বহুপাক্ষিকতার পরীক্ষা
আন্তালিয়ার সবচেয়ে গভীর শিক্ষাটি সম্ভবত ভূরাজনৈতিক। জাতিসংঘের জলবায়ু প্রক্রিয়া দাঁড়িয়ে আছে ঐকমত্যের নীতির ওপর- প্রায় ২০০ দেশের প্রত্যেকে একমত না হলে কোনো সিদ্ধান্ত হয় না। এই নীতি ছোট ও দুর্বল দেশকে কণ্ঠস্বর দেয়, আবার যেকোনো প্রভাবশালী গোষ্ঠীকে কার্যত ভেটো দেওয়ার সুযোগও দেয়। অস্ট্রেলিয়ার ক্রিস বোয়েনসহ অনেকে প্রায় সর্বসম্মতির এই শর্ত এবং ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনাকেই আপসের পথে প্রধান বাধা হিসেবে দেখেছেন।
তবু এই ব্যবস্থার বিকল্প নেই। যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিতে যুদ্ধ-বিগ্রহ ও বাণিজ্য সংঘাতে বিভক্ত বিশ্বে কপ এখনো একমাত্র মঞ্চ, যেখানে টুভালু বা মার্শাল আইল্যান্ডসের মতো ক্ষুদ্র দেশ আর বৃহৎ অর্থনীতি একই টেবিলে বসে সমান ভোটে কথা বলে। গুতেরেস যথার্থই বলেছেন, জ্বলন্ত পৃথিবীতে শান্তি গড়া যায় না। জলবায়ু তাই আর শুধু পরিবেশের প্রশ্ন নয়; এটি অর্থনীতি, নিরাপত্তা ও মানবাধিকারের প্রশ্ন।
আরেকটি লক্ষণীয় দিক হলো, জাতীয় সরকারের বাইরের শক্তিগুলোর উত্থান। মার্কিন অঙ্গরাজ্য ও নগর, বেসরকারি খাত, নবায়নযোগ্য জ্বালানি শিল্প এবং তরুণ প্রজন্ম-সবকিছু প্রমাণ করছে যে জলবায়ু উদ্যোগ এখন কেবল আন্তঃরাষ্ট্রীয় আলোচনার ওপর নির্ভরশীল নয়। আলোচনার টেবিলে স্থবিরতা থাকলেও বাজার ও প্রযুক্তি সামনে এগোচ্ছে।
আন্তালিয়া থেকে আদ্দিস আবাবার পথে
আগামী কপ-৩২ অনুষ্ঠিত হবে আফ্রিকার ইথিওপিয়ায়। অর্থাৎ জলবায়ু আলোচনার কেন্দ্র আবারও বৈশ্বিক দক্ষিণে আসছে, যেখানে জলবায়ু সংকট সবচেয়ে প্রত্যক্ষ। আন্তালিয়ায় অমীমাংসিত বিষয়গুলো-ন্যায্য রূপান্তরের কার্যপদ্ধতি, অভিযোজন সূচকের পদ্ধতিগত কাঠামো, অর্থায়নের সুনির্দিষ্ট অঙ্ক, ২০২৭ সাল জুড়ে কারিগরি পর্যায়ে আলোচিত হবে।
একজন শিক্ষক ও গবেষক হিসেবে আমি মনে করি, আন্তালিয়ার মূল বার্তা হতাশার নয়, দায়িত্বের। জলবায়ু সংকট মোকাবিলায় রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি দরকার জ্ঞানভিত্তিক নীতি, নির্ভরযোগ্য তথ্য ও দক্ষ মানবসম্পদ। বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা এখানে অপরিসীম; অভিযোজন প্রযুক্তি উদ্ভাবন, জলবায়ু অর্থনীতি ও কূটনীতিতে দক্ষ জনবল তৈরি এবং মাঠপর্যায়ের অভিজ্ঞতাকে বৈশ্বিক আলোচনায় তুলে আনার মাধ্যমে আমরা সেই দায়িত্ব পালন করতে পারি।
আন্তালিয়ায় সব প্রশ্নের মীমাংসা হয়নি, কিন্তু পৃথিবীর উষ্ণতা কারও অপেক্ষায় থেমে থাকবে না। গুতেরেস তার বিদায়ী বার্তায় বলেছেন, তথ্যের মুখোমুখি হোন, বিজ্ঞানকে অনুসরণ করুন, ভবিষ্যৎকে বেছে নিন এবং কখনো হাল ছাড়বেন না। আন্তালিয়ার অসমাপ্ত অধ্যায় শেষ করার দায় এখন আমাদের সবার।
অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম : উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
[email protected]
নির্ধারিত সূচি ছিল ৯ থেকে ২০ নভেম্বর। কিন্তু আলোচনা গড়াল আরও প্রায় দুই দিন; ২২ নভেম্বর ২০২৬ যখন সমাপনী অধিবেশনের পর্দা নামল, তখন এটি জাতিসংঘের ইতিহাসে দীর্ঘতম জলবায়ু সম্মেলনের রেকর্ড গড়েছে। অথচ এত দীর্ঘ দরকষাকষির পরও সম্মেলনের প্রধান রাজনৈতিক দলিল, ‘আন্তালিয়া প্যাক্ট’, গৃহীত হয়নি।
তাহলে কেমন ছিল কপ-৩১?
এক কথায় এর উত্তর দেওয়া কঠিন। অপূর্ণতার পাশাপাশি নীরবে বেশকিছু অর্জনও জমা পড়েছে। আর সবচেয়ে বড় কথা, আন্তালিয়া বিশ্বকে একটি কঠিন আয়নার সামনে দাঁড় করিয়েছে, যেখানে বহুপাক্ষিকতার শক্তি ও সীমাবদ্ধতা দুটোই স্পষ্ট।
এক অভিনব আয়োজন, এক কঠিন বাস্তবতা
কপ-৩১-এর আয়োজন কাঠামোই ছিল অভিনব। আয়োজক দেশ হিসেবে তুরস্ক এবং দরকষাকষির নেতৃত্বে অস্ট্রেলিয়া-এমন যৌথ ব্যবস্থা জলবায়ু কূটনীতিতে নজিরবিহীন। সম্মেলনের সভাপতি ছিলেন তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম, আর ‘আলোচনার সভাপতি’ হিসেবে দায়িত্ব পালন করেন অস্ট্রেলিয়ার জলবায়ুমন্ত্রী ক্রিস বোয়েন। আয়োজকেরা একে ‘বাস্তবায়নের কপ’ হিসেবে উপস্থাপন করেছিলেন। কিন্তু সম্মেলন শুরু হয়েছিল এক থমথমে প্রেক্ষাপটে।
বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র প্যারিস চুক্তি থেকে সরে গেছে এবং টানা দ্বিতীয় বছরের মতো কোনো সরকারি প্রতিনিধিদল পাঠায়নি। তবে ‘আমেরিকা ইজ অল ইন’ নামের একটি জোটের ব্যানারে মার্কিন অঙ্গরাজ্যের গভর্নর, মেয়র ও কংগ্রেস সদস্যসহ প্রায় ১২০ জন প্রতিনিধি আন্তালিয়ায় উপস্থিত ছিলেন-যা বার্তা দেয় যে রাষ্ট্রীয় নীতির বাইরেও জলবায়ু উদ্যোগের একটি শক্ত সামাজিক ভিত্তি রয়ে গেছে।
বিজ্ঞানের বার্তাও ছিল অত্যন্ত কঠোর। জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) ‘এমিশনস গ্যাপ রিপোর্ট ২০২৬’ জানিয়েছে, কোনো বা সামান্য ‘ওভারশুট’ ছাড়া বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার সুযোগ আর নেই। প্রতিবেদনটির মতে, এখন সর্বোচ্চ চেষ্টা হতে পারে উষ্ণতার শিখর শতাব্দীর মাঝামাঝি ১.৭-১.৮ ডিগ্রিতে সীমিত রেখে আবার নিচে নামিয়ে আনা।
‘আন্তালিয়া প্যাক্ট’ ঘিরে মতপার্থক্য