উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এরমধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোয় অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো অনবরত লক্ষ্যবস্তু করছে ইরান এবং সেই সাথে সৌদি আরবের বিভিন্ন হামলা করছে ইরান সমর্থিত হুতিরা। এমন অবস্থা থেকে নিজেদের নিরাপত্তা রক্ষায় এই আরব দেশগুলো আর যুক্তরাষ্ট্রকে তাদের রক্ষাকর্তা মনে করছে না।
তারা নিজেদের মধ্যে এ নিয়ে আলোচনা করে কয়েকটি সামরিক জোট গঠন করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মক্কা প্রতিরক্ষা চুক্তি, বদর প্রতিরক্ষা চুক্তি এবং সর্বশেষ কাতার এবং তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা চুক্তি।
এসবকিছুই এখন ট্রাম্পকে তার অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামিয়েছে। যুদ্ধ ছাড়াও তার ভিসা এবং শুল্কনীতি দেশের অভ্যন্তরেও মানুষের সমর্থন পায়নি, মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের এটি আরেকটি কারণ। ক্ষয়িষ্ণু ভাবমূর্তিকে পুনরুদ্ধার করতে তিনি এবার নতুন উদ্যোগ নিয়েছেন, যার প্রতিফলন দেখা গেল সম্প্রতি চীনের শেনজেনে অনুষ্ঠিত এপেক শীর্ষ সম্মেলনের সাইডলাইন বৈঠকে প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট শির সাথে সাক্ষাতের মধ্য দিয়ে।
উল্লেখ্য যে তিনি এপেক বৈঠকে যোগদানের উদ্দেশ্যে চীনে যাত্রার আগে ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান বৈঠকে যোগ দিয়েছেন। এখানেও আসিয়ানকে উপলক্ষ করে তিনি মূলত তার কোয়াডের অংশীদারদের সাথে বৈঠককেই অধিক গুরুত্ব দিয়েছেন। ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সাম্প্রতিক বছরগুলোয় চীনের ক্রমবর্ধমান আধিপত্য মোকাবিলায় কোয়াডের সদস্যদের নিয়ে তিনি যুক্তরাষ্ট্র প্রস্তাবিত ইন্দো-প্যাসিফিক কৌশলকে আরও শাণিত করতে চেয়েছেন।
ম্যানিলা থেকে তিনি গেলেন শেনজেনে, যেখানে তিন নেতার গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এখানে একটি কথা বলে রাখা ভাল, ত্রিপক্ষীয় বৈঠকটির আগে পুতিন এবং শির মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগের দিন এপেক সম্মেলনে দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট শি এবং পুতিন মোটামুটি অভিন্ন ভাষায় বাণিজ্য সংরক্ষণবাদের বিপক্ষে কথা বলেন, যা কার্যত যুক্তরাষ্ট্রের বিপক্ষেই যায়। বৈশ্বিক জ্বালানি সংকট এবং অর্থনৈতিক সংকটের জন্যও প্রকারান্তরে যুক্তরাষ্ট্রকেই দায়ী করা হয়। এরপর প্রায় দেড়ঘণ্টাব্যাপী বৈঠকে তিন শীর্ষ নেতার মধ্যে যে বিষয়গুলো আলোচিত হয়েছে বলা জানা গেছে সেগুলো মোট তিনটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল।
প্রথমত, পরমাণু অস্ত্রের বিস্তার কমানো, বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিশ্চিতকল্পে সমন্বিতভাবে কাজ করা এবং তিন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা চলমান রাখার বিষয়েও একমত হন তিন নেতাই।
সার্বিক মূল্যায়নে এই বৈঠক কতটা আন্তর্জাতিক প্রয়োজনের সাথে সঙ্গতিপূর্ণ কিংবা সময়ের দাবি এবং কতটা মানুষের প্রত্যাশাকে ধারণ করতে পেরেছে এসব নিয়ে অসংখ্য প্রশ্ন থেকে যায়।
এই বৈঠক থেকে চলমান যুদ্ধ বন্ধ সংক্রান্ত কোন আলোচনা হয়নি, যা থেকে বলা যেতে পারে ট্রাম্প এটা নিয়ে খুব একটা আগ্রহ দেখায়নি এবং অন্যদিকে চীন এবং রাশিয়াও চায়নি যুক্তরাষ্ট্র এই বিষয়ে আগ্রহ দেখাক। এর কারণ একটাই এর মধ্য দিয়ে নীরবে তারাই লাভবান হচ্ছে।
ইউরোপীয় নেতারা এই আলোচনা নিয়ে তাদের হতাশা জানিয়ে চলমান বৈশ্বিক সংকটে নিয়ে এই তিন নেতার বৈঠকের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে। ট্রাম্পের নিজ দেশের রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক উভয় নেতারাই এটাকে তার ভাবমূর্তি সংকটটি থেকে বের হয়ে আসার কূটকৌশল হিসেবে দেখছেন।
সার্বিক বিচারে বৈশ্বিক এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে অন্য নেতাদের, বিশেষ করে তার দীর্ঘদিনের মিত্রদের উপেক্ষা করে ট্রাম্প এবার দ্বারস্থ হয়েছেন শি এবং পুতিনের, যা অনেকের মতে এই দুই নেতার আন্তর্জাতিক গুরুত্ব অনেক বাড়িয়ে দিয়েছে এবং যুক্তরাষ্ট্র যে এখন আর নিজের মতো করে আন্তর্জাতিক ব্যবস্থাকে চালিত করতে সক্ষম নয়, সেই বাস্তবতাকেই তুলে ধরেছে।
২০ নভেম্বর ২০২৬ এপেক সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে বর্তমান সময়ের তিন গুরুত্বপূর্ণ নেতার বৈঠক বিশ্বের সর্বাধিক আলোচিত বিষয় ছিল। বলা চলে এপেক সম্মেলনে এই তিন নেতাসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিশ্বনেতার উপস্থিতি এবং এশীয়-প্রশান্ত মহাসগরীয় অঞ্চলকে ঘিরে নিজেদের মধ্যে অর্থনৈতিক কৌশল নির্ধারণের মতো বিষয়ের গুরুত্বকে উপেক্ষা করে এই তিন নেতার বৈঠকে কি আলোচনা হতে যাচ্ছে সেসবই মুখ্য হয়ে ওঠে।
পুতিন এবং শির জন্য এটাই দরকার ছিল। গতবছর ইউক্রেন যুদ্ধ নিয়ে আলাস্কা বৈঠকের পর ট্রাম্প এবং পুতিনের আবার বৈঠক হওয়ার কথা ছিল, তা আর হয়নি। এবারও তিন নেতা তাদের আলোচনা চলমান রাখতে এবং আবার বৈঠকে বসার আগ্রহের কথা জানিয়েছেন, তবে সেটাও আর হবার নয়।
আসলে চীন এবং রাশিয়ার দিক থেকে সেটা আর প্রয়োজন নেই। তারা চেয়েছিল বিশ্বের কাছে তাদের গুরুত্ব বৃদ্ধি পাক, সেটা হয়েছে। আপাতত এর মধ্য দিয়ে এটাই প্রতিষ্ঠা পেল যে যুক্তরাষ্ট্রের কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার আসলে অবসান হয়েছে।
ড. ফরিদুল আলম : অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
যুদ্ধ বন্ধ এবং বৈশ্বিক জ্বালানি অস্থিরতাসহ অপরাপর সমস্যাগুলোর সমাধানে তারা কী ধরনের সিদ্ধান্তে আসতে পারেন–এসবকিছু ছাপিয়ে যখন পরমাণু অস্ত্রের বিস্তার এই আলোচনায় মুখ্য হয়ে ওঠে, তখন এর থেকে বৈশ্বিক পরিস্থিতির উন্নয়নে খুব বেশি কিছু আশা করা যায় না। তবে আলোচনার ফলাফল যে খুব একটা ফলপ্রসূ হবে না, এটা মোটামুটি অনুমেয় ছিল।
১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সাথে অনেকেই এবারের তিন বিশ্বনেতার বৈঠককে তুলনা করতে চাইছিলেন। সেসময় দ্বিতীয় বিশ্বের বিভীষিকা থেকে বিশ্বকে উদ্ধার করতে, জার্মান এবং জাপানের শক্তিকে খর্ব করতে সেসময়কার তিন বিশ্বনেতা জোসেফ স্তালিন (সোভিয়েত ইউনিয়ন), ফ্রাংকলিন ডি রুজভেল্ট (যুক্তরাষ্ট্র) এবং উইনস্টন চার্চিল (ব্রিটেন) যুগান্তকারী ভূমিকা পালন করেন, যা নিয়ে পারস্পরিক ঐকমত্যের ক্ষেত্রে অভাব থাকলেও জাতিসংঘের মতো সংস্থার জন্ম হয় এবং একপর্যায়ে আলোচনার ধারাবাহিকতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।
এবারের আলোচনা অনেকটা যুক্তরাষ্ট্রের চাওয়াকে বাস্তবে পরিণত করার ক্ষেত্রে চীন এবং রাশিয়াকে অনেকটা ব্যবহার করতে চাওয়ার মতো। প্রায় ৫ বছর সময় ধরে ইউক্রেনের সাথে রাশিয়ার দ্বন্দ্ব, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসন এবং ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে এবং ইসরায়েলের সাথে ইরানের ১২ দিনের যুদ্ধ, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে আবারও এই যুদ্ধের পুনরায় সূচনা ইত্যাদি সব বিষয়েই যুক্তরাষ্ট্রের সমর্থন এবং সম্পৃক্ততা রয়েছে।
এবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট পুতিনের সাথে ট্রাম্পের এটা দ্বিতীয়বার এবং প্রেসিডেন্ট শি’র সাথে চতুর্থবারের মতো সাক্ষাৎ। নির্বাচনের আগে তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতিতে জানিয়েছিলেন যে নির্বাচিত হলে তিনি ইউক্রেন এবং গাজা যুদ্ধ বন্ধ করবেন।
বলার অপেক্ষা রাখে না, এর আগের বৈঠকগুলোতেও ট্রাম্প রুশ নেতা পুতিন এবং চীনের শি, উভয়ের কাছেই ইউক্রেন যুদ্ধ ছাড়াও ইরান যুদ্ধ বন্ধে সহায়তা কামনা করেন। তবে দুঃখের বিষয় হচ্ছে গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধে কোনো কার্যকর উদ্যোগের পরিবর্তে এই সংকটকে পুঁজি করে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে পরিণত করার প্রয়াসে ইরানে হামলা শুরু করেন। আজ এর পরিণতি তাকে ভোগ করতে হচ্ছে। ইরান যুদ্ধের অবসান এবং এর থেকে সম্মানজনক উপায়ে নিজেকে গুটিয়ে নেওয়ার উপায় অন্বেষণ করছেন, কিন্তু সেপথ খুঁজে পাচ্ছেন না।
সর্বশেষ আলাস্কা বৈঠকে প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনের কিছু ভূমি দিয়ে হলেও এই যুদ্ধের অবসানের অনুরোধ করেছিলেন, পুতিনকে সেটা মানানো যায়নি, এ নিয়ে পরে আরও আলোচনা হবে, এমন বার্তা দিয়ে বৈঠকটি শেষ হলেও তা আর পরে হয়নি। এরমধ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের রাজনীতিতে রীতিমতো সুনামি ঘটে গেছে।
মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের কংগ্রেস এবং সিনেট- এই উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ট্রাম্পের রিপাবলিকান দল। উজ্জীবিত হয়েছে ইরান এবং তাকে পরোক্ষভাবে পেছন থেকে সমর্থন দিয়ে যাওয়া চীন এবং রাশিয়া। মধ্যবর্তী নির্বাচনের ফলাফল পরবর্তী প্রতিক্রিয়ায় ট্রাম্প স্বীকার করতে দ্বিধা করেননি যে ইরান যুদ্ধে জড়িয়ে পড়াটা এই নির্বাচনে তার দলের বিপর্যয়ের অন্যতম কারণ।
নির্বাচনোত্তর সময়ে রিপাবলিকান দলের ভেতর আভ্যন্তরীণ অসন্তোষ এখন চরম মাত্রায় বৃদ্ধিও পেয়েছে। এই কণ্টকাকীর্ণ সময়ে ইরানে হামলা অব্যাহত রাখা তার জন্য নতুন বিপর্যয়ের শামিল। এদিকে হরমুজ প্রণালী অতিক্রম করতে যাওয়া অননুমোদিত তেলবাহী জাহাজ এবং ট্যাংকারগুলো একের পর এক হামলার লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে ইরান।