উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশের সীমান্ত, আকাশসীমা ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড কিংবা যেকোনো জাতীয় সংকটে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও তাদের ভূমিকা প্রশংসনীয়। অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সশস্ত্র বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
তবে আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তোলার ক্ষেত্রে শুধু অস্ত্র ও সামরিক সরঞ্জামের আধুনিকায়ন যথেষ্ট নয়। প্রয়োজন উন্নত প্রশিক্ষণ, প্রযুক্তিগত সক্ষমতা, গবেষণা, পেশাদারত্ব, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মানের সামরিক শিক্ষা। একই সঙ্গে তিন বাহিনীর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করা জরুরি।
জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধ
২১ নভেম্বর আমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরে—জাতীয় স্বার্থে বিভেদ নয়, প্রয়োজন ঐক্য ও দায়িত্বশীলতা। রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সংবিধান রক্ষার প্রশ্নে সবার অবস্থান হতে হবে সুস্পষ্ট। সশস্ত্র বাহিনী একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান। তাদের পেশাদারত্ব, শৃঙ্খলা, নিরপেক্ষতা এবং জনগণের আস্থা রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য অপরিহার্য।
সশস্ত্র বাহিনীর সঙ্গে জনগণের সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিজ নিজ সাংবিধানিক ও আইনগত দায়িত্ব যথাযথভাবে পালনের মধ্য দিয়েই একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও দায়িত্বশীল রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে।
আজকের বাংলাদেশ নানা অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও নিরাপত্তাগত চ্যালেঞ্জের মুখোমুখি। এমন বাস্তবতায় জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি সমৃদ্ধ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
আত্মত্যাগের ইতিহাস থেকে ভবিষ্যতের প্রত্যয়
২১ নভেম্বর শুধু অতীতের গৌরব স্মরণের দিন নয়; এটি ভবিষ্যতের জন্য নতুন অঙ্গীকার গ্রহণের দিন। যারা দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত করা আমাদের জাতীয় দায়িত্ব। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক সমাজ গড়ে তোলার কোনো বিকল্প নেই।
সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের পেশাদারত্ব, নিষ্ঠা ও দেশপ্রেম আমাদের জাতীয় শক্তির গুরুত্বপূর্ণ অংশ। তাদের দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ, আধুনিক প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
২১ নভেম্বর আমাদের স্মরণ করিয়ে দেয়, ঐক্যবদ্ধ জাতিকে পরাজিত করা কঠিন। ১৯৭১ সালে যে ঐক্য, সাহস ও আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, সেই চেতনাই হোক আগামী দিনের পথচলার প্রেরণা।
বাংলাদেশের জাতীয় ইতিহাসে ২১ নভেম্বর একটি গৌরবোজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ দিন। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতা অর্জনের সংগ্রাম এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারের সঙ্গে দিনটি গভীরভাবে সম্পৃক্ত। প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়।
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দও সশস্ত্র বাহিনী দিবসের প্রশ্নে এক ও অবিচল। দেশের নানাবিধ সিদ্ধান্তের ব্যাপারে দ্বিমত পোষণ করতে পারে কিংবা করে থাকে কিন্তু সশস্ত্র বাহিনীর ব্যাপারে এক ও অভিন্ন মত পোষণ করে। যা একটি ঐক্যবদ্ধ জাতির উদাহরণের জন্য বাংলাদেশ অনন্য।
দলমত নির্বিশেষে বাংলাদেশের সবার কাছে অত্যন্ত জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকাকালে ২০২৫ সালের ২১ নভেম্বর সশস্ত্রবাহিনী দিবসে শুভেচ্ছা বিনিময় করে গেছেন। এটা সশস্ত্রবাহিনীর প্রতি অগাধ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।
সশস্ত্র বাহিনী দিবসে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের প্রতি রইল আন্তরিক সম্মান ও শুভেচ্ছা। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হোক জাতীয় ঐক্য, সুদৃঢ় হোক স্বাধীনতা ও সার্বভৌমত্ব, এগিয়ে যাক বাংলাদেশ।
মো. কামরুল ইসলাম : ভারপ্রাপ্ত সম্পাদক, ঢাকা পোস্ট
দিনটি কেবল বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের সম্মান জানানোর দিন নয়; বরং এটি মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় ঐক্য, আত্মত্যাগ ও দেশপ্রেমের এক অনন্য প্রতীক।
১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালির মুক্তির সংগ্রাম যখন চূড়ান্ত পর্যায়ে, তখন স্বাধীনতাকামী সামরিক সদস্যদের সম্মিলিত প্রতিরোধ নতুন গতি লাভ করে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ স্বাধীনতার সংগ্রামকে পরিণত করেছিল জনযুদ্ধে। এই ঐতিহাসিক প্রেক্ষাপটেই ২১ নভেম্বরের বিশেষ তাৎপর্য তৈরি হয়েছে।
ঐক্যবদ্ধ শক্তির প্রতীক
মুক্তিযুদ্ধের ইতিহাসে ২১ নভেম্বরের অন্যতম শিক্ষা হলো ঐক্যবদ্ধ শক্তির অপরিসীম গুরুত্ব। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা মুক্তিযোদ্ধাদের সঙ্গে সমন্বিতভাবে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করেন। স্থল, নৌ ও আকাশপথে পরিচালিত এই সম্মিলিত সামরিক তৎপরতা মুক্তিযুদ্ধের বিজয়কে ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২১ নভেম্বরের সেই সমন্বিত অভিযানের ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। বিশ্বের মানচিত্রে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। দিনটি স্মরণ করতে গিয়ে আমাদের মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধ কোনো একক বাহিনী বা গোষ্ঠীর অর্জন নয়। এটি ছিল একটি জাতির সম্মিলিত আত্মত্যাগের ফসল।
সামরিক বাহিনীর বাঙালি সদস্যদের বিদ্রোহ, মুক্তিযোদ্ধাদের বীরত্ব এবং সাধারণ মানুষের অসীম সাহস ও সহযোগিতা মিলেই স্বাধীনতার পথ তৈরি করেছিল। তাই সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের গণ্ডিতে সীমাবদ্ধ নয়; এটি সমগ্র জাতির গৌরবের দিন।
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী
স্বাধীনতার পর বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান বিশ্বে একটি রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা, ভূরাজনৈতিক বাস্তবতা এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।